somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

যখন আমি অপয়া!

২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



অপয়া শব্দটির বাংলা মানে খুব সুবিধার নয়। [অপয়া [ apaỷā ] বিণ. কুলক্ষণযুক্ত, অলক্ষণা, অলক্ষুনে; পয়মন্ত নয় এমন]।

আমার নিজের ক্ষেত্রে এই শব্দটি প্রায় কেন জানি মিলে যায়। যেমন- কোথাও যাওয়ার উদ্দেশ্যে আমি যে বাসে উঠি সে বাসটি মাঝপথে নষ্ট হয়ে যাবে।

আমি যে রিক্সায় উঠি তার চেইন পড়তে থাকবে বারবার। এমনকি চাক্কাও ফেটে যেতে পারে।

সময়টা ১৯৯৪ সালের কোন এক দিন। একবার দোহারের জয়পাড়া থেকে বাসে করে ঢাকা আসছিলাম। দোহারের বাসগুলো তখন সবে মাত্র শ্রীনগর হয়ে ঢাকা আসা শুরু করেছে। আমি যে বাসটিতে আসছিলাম তার নাম - যমুনা পরিবহন। সেই সময় সোনার হরিণ , পদ্মা এই নামেও বাস ছিল।

শ্রীনগর উপজেলার কামারগাঁও পার হতেই আমি যে বাসটির যাত্রী ছিলাম সেই বাসটি হঠাৎ করেই বিকল হয়ে থেমে গেল। সবাই চোখে মুখে রাজ্যের বিরক্তি সহকারে নেমে গেল। সেই বাসের কারো কারো জরুরী প্রয়োজন ছিল ঢাকা যাবার। তারা হায় হুতাশ করতে লাগল। তখন এখনকার মতো এতো বেশী বাস চলত না। তাই কখন যে তারা ঢাকায় যাবে চিন্তায় তারা অস্থির হয়ে গেল। যাদের চাকরি তাদের তো সঠিক সময়ে পৌছাতে হবে। কেউ কেউ আজে বাজে বকা দিতে লাগল। বাসের ড্রাইভার নির্বিকার। আমি বেকার মানুষ ছিলাম বলে আমার কোন তাড়া ছিল না। এক সময় ঢাকা পৌছালেই হলো।

বাসের সব যাত্রী কিন্তু জানতে পারলো বাসটির ইঞ্জিন বন্ধ হয়ে গেছে। কিন্তু কেন বন্ধ হয়ে গেছে সেটা তারা জানতেও পারলো না।

কিন্তু কেউ না জানলেও আমি জানতাম যে কেন বাসটি কেন বন্ধ হয়ে গেল। অপয়া আমি সেই বাসের যাত্রী ছিলাম বলেই না বাস ব্যাটা ইচ্ছে করেই বিকল হয়ে গেল।

এটা তো গেল বাসের ব্যাপার। আগামী পর্বে আমি প্লেনে উঠলেও যে বিকল হয়ে যায় সেই কাহিনী বলব।


সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০১৮ রাত ১০:৫৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রধানমন্ত্রী তারেক রহমান সাহসের পরিচয় দিয়েছেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৮

সৌদি আরব - তুরস্ক - পাকিস্তান জোটে যাওয়ার কথা ছিলো। কিন্তু, নিউইয়র্কে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চোখ রাঙানি উপেক্ষা করে বাংলাদেশের প্রধানমন্ত্রী ইরানের বর্তমান প্রেসিডেন্টের সাথে সাক্ষাত করেছেন। এ এক অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৯

লিখেছেন রাজীব নুর, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩০



শেখ হাসিনা ভারত চলে যাওয়ার পর, দেশের অনেক কিছু পরিবর্তন হয়।
ক্ষমতায় আসেন, ইউনুস। ইউনুস ক্ষমতা হাতে নেওয়ার পর সারা দেশ লন্ডভন্ড হয়ে যায়। দেশের সমস্ত খারাপ লোকেরা... ...বাকিটুকু পড়ুন

মাইনকা চিপা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:১৬


এখন পর্যন্ত জীবনের সবচেয়ে বড় ভুল সিদ্ধান্ত ছিল প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্ত হয়ে ঢাকা ছেড়ে বাড়িতে চলে আসা। যে সময়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করার কথা, সেই... ...বাকিটুকু পড়ুন

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিল, ড. ইউনূস, আমেরিকা-বাংলাদেশ চুক্তি ও এলিট তৈরির কারখানা - আমাদের শিক্ষা

লিখেছেন শ্রাবণধারা, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


জাতিসংঘের অধিবেশনে গিয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ট্রাম্পের সাথে করমর্দনের একটা ছবি প্রকাশ করেছেন। ফেসবুকে ছড়িয়ে পড়লে ছবিটি ঘিরে অনেকে অনেক মন্তব্য করেন। বছরের শুরুতে আমেরিকার সাথে বাংলাদেশের স্বার্থবিরোধী যে চুক্তিগুলো... ...বাকিটুকু পড়ুন

বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৬ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৮:৩২



বাংলা গান: অতীত ও বর্তমান- হৃদয়ে টিকে থাকা সুরের খোঁজে

রেডিওর ক্র্যাকল শব্দ ভেদ করে ভেসে আসা "আমার সোনার বাংলা", কিংবা কোনো বর্ষার সন্ধ্যায় কাজী নজরুল ইসলামের "কারার ঐ... ...বাকিটুকু পড়ুন

×