
আমরা যারা মালয়েশিয়াতে কিংবা সিঙ্গাপুরে কামলা দিই তারা ওকে লাহ, বোলেহ লাহ এই দুটো শব্দ প্রায়ই শুনি।
বলতে গেলে এই দুটি শব্দ দিনের মধ্যে ১০০ বার ব্যবহার করে না এমন কোন মালয় বা চায়নিজ লোক খুঁজে পাওয়া যাবে না।
আমারও যেমন কিছু কিছু শব্দ প্রায়ই ব্যবহার করি এটাও মনে হয় তেমন কিছু একটা। তবে এটার খুব একটা অর্থ আছে বলে আমার কাছে মনে হয়নি।
যেমন আপনার কাছে কেউ কোন জিনিস পেত। আপনি সেই জিনিসগুলো তাকে ফিরিয়ে দিয়ে আসলেন। তার হাতে দেবার সময় বললেন- বোলে লাহ? মানে সব ঠিক আছে তো, নাকি? আবার এটাও হতে পারে- ঠিক আছে রে, ভাই।
আবার যারা একটু স্মার্ট তারা বলতে পারেন- ok, Lah?
কেউ যদি মালয়েশিয়া বা সিঙ্গাপুর বেড়াতে যান তাহলে একটু খেয়াল করলেই দেখবেন- মানুষ জন দেদারছে বলছে-
ওকে লা!! বোলেহ লাহ!!
আমি আরো অবাক হয়ে লক্ষ্য করলাম- আমাদের যারা প্রবাসী শ্রমিক তারাও প্রয়োজনে অপ্রয়োজনে দেদারছে বলছে - ওকে লা!! বোলেহ লাহ!!
সর্বশেষ এডিট : ০৯ ই নভেম্বর, ২০১৮ ভোর ৫:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



