somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

বাংলাদেশী শ্রমিকদের মাহাথির প্রীতি!

১৮ ই এপ্রিল, ২০১৯ রাত ১০:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



২০১৮ সালের ৯ মে-র সাধারণ নির্বাচন নিয়ে সারা মালয়েশিয়ায় বাংলাদেশী শ্রমিকদের মাঝে তুমুল আলোচনা। কে আসছেন ক্ষমতায়।
পুত্রজায়ার প্রধানমন্ত্রীর দফতরে কে বসছেন?

স্বাধীনতার পর থেকেই ক্ষমতায় থাকায় ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গাইজেশন ( UMNO) এর জোট বারিসান ন্যাশনালের ৯ বছর ধরে ক্ষমতায় থাকা নাজিব তুন রাজ্জাক নাকি ২২ বছর ধরে ক্ষমতায় থাকা ও স্বেচ্ছায় ক্ষমতায় ছেড়ে দেয়া আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহামাদ?

লাখ লাখ প্রবাসী শ্রমিকের অনেককেই বলতে শোনা গেছে – মাহাথির তো বাংলাদেশের বংশধর। উনি ক্ষমতায় এলেই লাখ লাখ শ্রমিকের সুবিধা। হাজার হোক উনি আমাদের নাতি তো !

মাহাথিরের জোট পাকাতান হারাপান ন্যুনতম সংখ্যাগরিষ্ঠাতা পেয়ে সরকার গঠন করেন। পার্লামেন্টে মাহাথিরের নিজের দলের সিট ছিল মাত্র ১২টি। এই ১২ টি সিট নিয়েই তিনি প্রধানমন্ত্রী হলেন। শর্তসাপেক্ষে। তিনি প্রথম ২ বছর প্রধানমন্ত্রী থাকবেন। আনোয়ার ইব্রাহিমকে জেল থেকে মুক্ত করবেন। পরের ৩ বছর আনোয়ার ইব্রাহিম প্রধানমন্ত্রী থাকবেন।

তিনি ক্ষমতায় আসার পর বাংলাদেশী শ্রমিকদের কোন লাভ হয়নি। কেননা, মাহাথির তো আর বাংলাদেশের কেউ নন। তার পূর্বপুরুষ ভারতের কেরালা থেকে আগত। তিনি নিজেও চান না তার দেশে প্রচুর পরিমাণ বিদেশী শ্রমিক থাকুন। তাই নাজিব আমলের শ্রমিক বিষয়ক নানা কারসাজি তিনি বন্ধ করার প্রয়াস নেন। ফলে বাংলাদেশীরা হতাশ। ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন।

এখানে একটি কথা বলে নিই। মালয়েশিয়াতে প্রতি দিন গড়ে প্রায় ৩ জন বাংলাদেশী শ্রমিক মারা যায়। তাদের বেশীর ভাগেরই বয়স ২৫ থেকে ৩০ এর মধ্যে।

আজকের আধুনিক মালয়েশিয়া নির্মাণে বাংলাদেশী শ্রমিকদের অসামান্য অবদান আছে। তাদের রক্ত আর ঘাম মিশে আছে মালয়েশিয়ার উন্নয়নের সর্বত্র।

সেই দেশের অনেকেই এটা মানতে চান না। তারা মনে করেন- বাংলাদেশের শ্রমিকরা তাদের টাকা ছিনিয়ে নিয়ে আসছেন। তা কিন্তু নয়। তারা মাথার ঘাম পায়ে ফেলে কাজ করেন। প্রতি বছর গড়ে ৩ হাজার রিঙ্গিত ভিসা ফিস আর লেভি দেন সরকারকে। এই টাকা জমা দিতে আবার দালালরা ও বেশ কিছু টাকা খেয়ে ফেলে। বোঝার উপর শাকের আটির মতো বদ মালয় পুলিশ। তারা প্রতিনিয়ত টাকা খায়।

আমি মনে করি, বাংলাদেশী শ্রমিক না থাকলে মালয়েশিয়া আবার থমকে যাবে।

তুন মাহাথির যে বক্তব্য দিলেন সেই একই জায়গায় বসে এই বক্তব্যটা যদি জার্মানীর অ্যাঙ্গেলা মার্কেল, কানাডার জাস্টিন ট্রুডো কিংবা যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প দিতেন তাহলে এই বক্তব্যটা কেমন হতে পারতো একবার ভেবে দেখুন তো।
সর্বশেষ এডিট : ২১ শে এপ্রিল, ২০১৯ রাত ৮:৫৭
৭টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পি ভি নরসিমা রাও - ভারতের অর্থনৈতিক সংস্কারের জনক

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ১২:৪৩



পি ভি নরসিমা রাও ১৯৯১ সালে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর তৎকালীন ভয়াবহ অর্থনৈতিক সংকট মোকাবিলায় যে ঐতিহাসিক সংস্কারনীতি গ্রহণ করেন, তা "এলপিজি সংস্কার" (LPG Reforms - Liberalisation,... ...বাকিটুকু পড়ুন

সব দোষ গাজী সাহেবের!

লিখেছেন মাথা পাগলা, ০৯ ই জুলাই, ২০২৬ রাত ২:৫৩



ধরেন, এখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে। শেখ হাসিনা সংসদ ভবনের সামনে ভারতের স্বাধীনতা দিবস জাঁকজমক করে পালন করলেন। ভারতের শীর্ষ নেতা এলেন, ভারতের পতাকা উড়ল...

এখন চুপ করে থাকা পাকিস্থানপন্থীরা... ...বাকিটুকু পড়ুন

একটি শোক সংবাদ

লিখেছেন রাজীব নুর, ০৯ ই জুলাই, ২০২৬ দুপুর ২:০৯



পেটের দায়ে সপরিবার নীলফামারি থেকে কুমিল্লা শহরে এসে,
ব্যাটারি চালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন মোঃ শরিফুল ইসলাম;
তিনি এখন মরহুম! স্ত্রী ও ২ কন্যা নিয়ে ছিলেন কোনোরকমে বেঁচেবর্তে।

গত... ...বাকিটুকু পড়ুন

হিসাব বিষয়ক ভাবনা

লিখেছেন করুণাধারা, ০৯ ই জুলাই, ২০২৬ বিকাল ৩:৫৩



সংখ্যাওয়ালা কোনো লেখা দেখলে হিসাব ঠিক আছে কিনা তা যাচাই করা আমার অভ্যাস। ইদানিং বিভিন্ন রকম সংখ্যাওয়ালা কিছু বিজ্ঞাপন সামনে আসছে, এগুলো ফ্ল্যাট বিক্রির বিজ্ঞাপন। এসব বিজ্ঞাপনে যেসব সংখ্যা... ...বাকিটুকু পড়ুন

মুনাফেকি নাকি Diplomatic situationship?

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৯ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৭:১০


গত শনিবার (৪ জুলাই) জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় উদযাপিত হয়েছে যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস। বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্ক ও পারস্পরিক অংশীদারিত্ব আরো জোরদার করার প্রত্যয় ব্যক্ত... ...বাকিটুকু পড়ুন

×