somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অপরিচিত জনকে “ আপনি” বলুন

১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বিরাট সংখ্যক মানুষের একটি অন্যতম সমস্যা হচ্ছে- তারা মানুষকে সম্মান দিতে চায় না ( নাকি সম্মান দিতে জানেন না?)
প্রত্যেকের মাঝে যেন এক ধরনের উগ্রতা। যেন দারুন মেজাজ খারাপ সবার। সবাই যেন কেমন গরম হয়ে থাকে। মনে হয় বিদ্যুত সমস্যা, পানি সমস্যা, গ্যাস সমস্যা আর চলমান জীবনের নানা সমস্যার কারণে তাদের মেজাজ ভীষণ চড়া। ফলে স্বাভাবিক কথাগুলো তারা যেন একটু উচ্চ স্বরেই বলে। যেন ঝগড়া করছে আর কি।

অপরিচিত জন কাউকে দেখলে ‘আপনি’ করে কথা বলা উচিত। অথচ গরীব মানুষ পেলে ‘আপনি’ করে আর কে বলতে চায়? আর রিক্সাওয়ালা হলে তো আর কথাই নেই।
রিক্সাওয়ালাদেরকে এতো বেশী তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় যে এখন কেউ আর রিক্সাওয়ালাও বলে না। বলে, এই খালি যাবে? কিছু দিন আগেও বলত, এই রিক্সা, যাবে? আমার কথা হচ্ছে, রিক্সাওয়ালাকে ‘আপনি’ করে বললে সমস্যা কোথায়? একজন রিক্সাওয়ালার বড় পরিচয় তিনি এক জন মানুষ এবং ধরে নিতে পারি, তিনি এক জন সৎ মানুষ। কারণ, তিনি রিক্সা না চালিয়ে চুরিও করতে পারতেন। ছুরি কিংবা পিস্তল বন্দুক হাতে নিয়ে মাস্তানী কিংবা ছিনতাইও করতে পারতেন। মাস্তানী করলে তো সবাই ‘বড় ভাই’, ‘বড় ভাই’ করতে করতে মুখে ফেনা তুলে ফেলত। তিনি একটি ভাল কাজ করছেন এবং সৎভাবে সংসার চালাচ্ছেন। আপনি হয়তো তার চেয়ে অনেক অনেক বড় একটি কাজ করেন, অনেক বেশী আপনার আয়। সমাজে আপনার প্রভাব-প্রতিপত্তি বেশী। কিন্তু সবাই-ই তো মানুষ । পেশায় নয়, তার সম্মান হওয়া দরকার তার ব্যবহারে, তার বিনয়ে, তার সততায়।

নম্রতা, ভদ্রতা, বিনয়, সততা ছাড়া জাতি হিসাবে আমরা কত দূর যেতে পারব, বলুন? ইংরেজিতে তো কাউকে কিছু বলতে গেলে, সরি, এক্সকিউজ মি, প্লিজ ইত্যকার কত কথা বলে ভদ্রতা প্রকাশ করতে হয়। অথচ বাংলায় কেউ- “আমাকে মাফ করবেন” এই জাতীয় কোন কথা কেউ বলতেই চায় না। তাই কেউ কেউ মনে করেন- বাংলা ভাষায় বুঝি বিনয় প্রকাশ করার মতো কোন শব্দই নেই। শব্দ আছে। কিন্তু আমরা প্রয়োগ করতে জানি না, কিংবা প্রয়োগ করতে রাজি না।

অপরিচিত কোন সম্মানিত লোককে ‘ স্যার” বলা যেতে পারে। যদিও স্যার এর একটি প্রতি শব্দ বাংলায় আছে। সেটা “জনাব” । তবে জনাব শব্দটি মানুষ কেউ যেন বাস্তব জীবনে প্রয়োগ করতে চায় না। আমি ঢাকার রাজপথে লেকচারারদের মজমায় কেবল জনাব শব্দটির বহুল প্রয়োগ দেখেছি। আরো দেখেছি বিদ্যালয়ের ছুটির দরখাস্তে। এছাড়া অন্য কোথাও খুব একটা ব্যবহার করতে দেখিনি।

তাই আমার একটি আবেদন, অপরিচিত জনকে আপনি করে কথা বলুন। ভদ্র ভাবে কথা বলুন। মানুষকে তার যথাযথ মর্যাদা দিন। বাংলা অনেক সুন্দর একটি ভাষা। এই ভাষার সৌন্দর্য্য রক্ষায় আমরা কি একটু ভূমিকা রাখতে পারিনা?
সর্বশেষ এডিট : ১৯ শে এপ্রিল, ২০১৯ সন্ধ্যা ৬:০৫
১৭টি মন্তব্য ১৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এটাই কি সামুর প্রথম পোস্ট?

লিখেছেন অধীতি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩১


https://www.somewhereinblog.net/blog/deborah/9
২০১৩ সালের দিকে ঢাকায় আসি। তখন মাত্র মাধ্যমিক পরীক্ষা শেষ করেছি। ঢাকায় এসে যেই বিষয়টা নেশার মত হয়ে যায় তা হলো বিভিন্ন জায়গায় কম্পিউটার চালানোর জায়গা ছিল। ডেমরা রানী মহল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

ফ্যাসিবাদ মোকাবেলায় এআই প্রশিক্ষণ দিচ্ছে সরকার

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:৫৬


ফ্যাসিবাদকে পরাজিত করা গেছে, কিন্তু পুরোপুরি নির্মূল করা যায়নি। অন্তত প্রযুক্তির দিকে তাকালে এমনটাই মনে হচ্ছে। যে আওয়ামী লীগ এতদিন মানুষের ভোট, মতামত, রাজপথ, রাষ্ট্রযন্ত্র সবকিছুর ওপর কর্তৃত্ব প্রতিষ্ঠা... ...বাকিটুকু পড়ুন

"টোকাই থেকে হিরো"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৬



টোকাই থেকে হিরো! বাংলা ছবির  অশ্লীল যুগে মুক্তি পাওয়া এক ঢাকাইয়া চলচ্চিত্র। ছবিতে প্রেক্ষাপটে অনেকটা এইরকম - বস্তিতে বেড়ে উঠা; মানুষের লাথি- উষ্টা খেয়ে বড় হওয়া এক টোকাই (ছবির... ...বাকিটুকু পড়ুন

×