
আমার কাছে যদি এমন কোন একটা জাদুর চেরাগ থাকতো যেটা দিয়ে আমি সব মানুষকে ভালো করে ফেলতে পারতাম তাহলে আমি সর্বপ্রথম বাংলাদেশের সব মানুষকে ভালো করে ফেলতাম। তাদের মন থেকে হিংসা-দ্বেষ মুছে দিতাম। সততা আর ন্যায়পরায়নতা দিয়ে তাদের মন ভরিয়ে দিতাম। তাদেরকে বিবেকবান করে দিতাম।
আমার কাছে যদি এমন কোন একটা জাদুর চেরাগ থাকতো তাহলে সারা দুনিয়ার সব মানুষকে ভাল করে ফেলতাম। সব মানুষের মন থেকে হিংসা দূর করে ফেলতাম । সবার মধ্যে থাকত দয়াআর মায়ার আকর্ষণ। কেউ কাউকে খারাপ বলতো না । কাউকে খারাপ কথা বলত না ।
ধর্মের নামে মানুষ খুব বেশী উগ্র হয়ে যাচ্ছে। তাই তো দেখতে পাই ক্রাইস্ট চার্চে বর্বর নরহত্যা। শ্রীলঙ্কার মতো সুন্দর দ্বীপ রাষ্ট্রে শত শত মানুষের আর্তনাদ। চারিদিকে লাশের পোড়া গন্ধ।
মানুষ, তুমি ভালো হয়ে যাও। কেননা, তুমি সৃষ্টির সেরা জীব। তোমার মর্যাদা তোমাকেই রাখতে হবে। কেননা, তুমি সৃষ্টির সেরা বলে অহঙ্কার কর। তুমি তো খারাপ কাজ করতে পার না। এটা তোমার পরিচয়ের সাথে যায় না।
সর্বশেষ এডিট : ২৫ শে এপ্রিল, ২০১৯ রাত ৯:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




