somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মানুষের জীবন।

০১ লা মে, ২০১৯ রাত ১০:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



মানুষের জীবনকাল খুব বেশি বড় বা বেশি দীর্ঘ নয় । মহাকালের হিসাবে মানুষ খুব সামান্য সময় পায় বেঁচে থাকার জন্য।

কেউ বা সময় পায় ৫০/৬০ বছর। কেউবা আবার ৬০/৮০ বছর। ১০০ বছরের উপর আয়ুস্কাল পায় এমন ভাগ্যবান মানুষের সংখ্যা খুব কম। তবে বেশির ভাগ মানুষ মোটামুটি ৫০,৬০,৭০ বা ৮০ বছরের মধ্যেই তার জীবন কাল সমাপ্ত করে।

আসলে বছর নয়। মানুষ মহাকাল থেকে মাত্র কিছু সেকেন্ড সময় লাভ করে বেঁচে থাকার জন্য। অর্থাৎ আমরা মহাকাল থেকে কিছু সেকেন্ড সময় নিয়ে বেঁচে থাকি এবং প্রতি দিনই সেকেন্ডগুলো খরচ করি। প্রতি মুহূর্তে আমাদের জীবন থেকে একটি করে সেকেন্ড হারিয়ে যাচ্ছে। আর আমরা ক্রমশ এগিয়ে যাচ্ছি মৃত্যুর দিকে। বেঁচে থাকাটা আসলে একটা রুটিন মাফিক বিষয়। এটার বেশীর ভাগই চলে যায় একটি রুটিন মাফিক কার্যক্রমের মাধ্যমে। প্রতি দিন সকালে ঘুম থেকে ওঠার পর প্রাতঃক্রিয়াদি সম্পাদন করা, কাজের জন্য বের হওয়া, রাতে আবার বাসায় এসে আহারগ্রহণের পর নিদ্রাগমন। প্রায় একই রকম চলতে থাকে দিনের পর দিন। তারপর এক সময় মৃত্যু এসে থামিয়ে দিয়ে যায় জীবন।


মানুষের পৃথিবীতে আসার একটি সিরিয়াল থাকে। কিন্তু পৃথিবী থেকে চলে যাবার কোন সিরিয়াল নেই। ছোট বড় নেই। কে যে কখন চলে যায় কেউ জানে না। বড়, মেজ, সেজ আর ছোট । এদের মধ্যে বড়ই যে আগে চলে যাবে তার কোন ঠিক নেই। ছোট ও আগে চলে যেতে পারে।

মাঝে মাঝে আমার কাছে মনে হয়- মরে যাওয়া নয় বেঁচে থাকাটাই আমাদের জন্য আশ্চর্যের। প্রতি দিন আমরা মৃত্যু মাথায় নিয়ে ঘর থেকে বের হই। পথে চলতে বাস কিংবা ট্রাক এসে আমাকে পিষে শেষ করে দিতে পারে। পথে হাঁটার সময় উচু দালানের উপর থেকে ইট কিংবা ফুলের টব মাথায় পড়ে ভবলীলা সাঙ্গ হয়ে যেতে পারে। সন্ত্রাসী. মাস্তান কিংবা ছিনতাইকারী যে কোন মুহূর্তে আমাদের বিদায় ঘন্টা বাজিয়ে দিতে পারে। বড় ভবনে আটকে পড়ে আগুণে পুড়ে কয়লা হয়ে যাওয়া এখন আর কোন বিচিত্র ঘটনা নয়।

তাই আজকাল মনে হয় – বেঁচে যে আছি এটাই তো অনেক বড় আশ্চর্য ঘটনা।
সর্বশেষ এডিট : ০১ লা মে, ২০১৯ রাত ১০:৪৮
৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জিন্নাহকে আমরা আসলে কেন ভালোবাসি—জীবনাচারের জন্য, নাকি পাকিস্তানের জন্য?

লিখেছেন জুয়েল তাজিম, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫৬

ইতিহাসের কিছু চরিত্রকে আমরা ভালোবাসি না তাঁদের পুরো জীবনকে বুঝে; বরং তাঁদের ঘিরে তৈরি হওয়া একটি রাজনৈতিক প্রতীকের জন্য। মুহাম্মদ আলী জিন্নাহ সম্ভবত তার সবচেয়ে বড় উদাহরণ।

জিন্নাহ ছিলেন নিঃসন্দেহে অসাধারণ... ...বাকিটুকু পড়ুন

অটো কে বন্ধ করা যাবে না।

লিখেছেন নাহল তরকারি, ১২ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৫১




অনেক দিন আগের কথা। ২০১৫ সালের ঘটনা। তখন আমি মুন্সীগঞ্জ জেলার গজারিয়ায় থাকি এবং অনার্সে পড়াশোনা করি। পড়তাম পাশের উপজেলা সোনারগাঁওয়ের সোনারগাঁও সরকারি কলেজে। প্রতিদিন কলেজে যাতায়াতের প্রধান মাধ্যম ছিল... ...বাকিটুকু পড়ুন

পদ্মা ব্যারাজের ডিজাইনার : খাল বাবা স্বয়ং

লিখেছেন অপলক , ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৮

আসন্ন বিসিএস পরীক্ষার কমন প্রশ্ন ফাঁস করে দিলাম। পদ্মা ব্যারাজের ডিজাইনার মহাপ্রতিভাবান খাম্বা/খাল বাবা। তিনি HSC ডিগ্রীধারী হলেও তার প্রতিভা আকাশচুম্বী। রবিঠাকুর বা নজরুলের সাথে তার কোন তুলনা হয় না।... ...বাকিটুকু পড়ুন

ব্লগ ডেভেলপমেন্টে করণীয় কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:৪৬



গত কয়েক বছর ধরে সামহোয়্যারইন ব্লগ সহ দেশের সকল পত্রিকা ও টিভি চ্যানলে রাজনৈতিক লেখা বেশি আসছে যা সকলের কাছে ভালো লাগার বিষয় না। রাজনীতি ভালো লাগবে শুধুমাত্র জেনজি’দের... ...বাকিটুকু পড়ুন

স্থানীয় সরকার নির্বাচনে প্রার্থীদের শিক্ষাগত যোগ্যতার কোনো প্রয়োজন নেই! আপনি কি মনে করেন?

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৩ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৪৪



বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে শিক্ষাগত যোগ্যতাবিহীন বা প্রাতিষ্ঠানিক শিক্ষাবঞ্চিত কোনো ব্যক্তির পক্ষে এককভাবে স্থানীয় সরকারকে প্রযুক্তিনির্ভর এবং 'স্মার্ট বাংলাদেশ' বা 'ডিজিটাল বাংলাদেশ'-এর লক্ষ্য অনুযায়ী আধুনিকায়নের দিকে এগিয়ে নেওয়া অত্যন্ত কঠিন ও... ...বাকিটুকু পড়ুন

×