
শেষ মেয়াদে প্রধানমন্ত্রী হবার পর দ্বিতীয় বছরের যাত্রা শুরু করলেন প্রধানমন্ত্রী তুন ডাক্তার মাহাথির মোহামাদ। নির্বাচনের আগে পাকাতান হারাপান এর শর্ত অনুযায়ী মাহাথির মোহামাদ দর দুই বছরের জন্য প্রধানমন্ত্রী হওয়ার কথা ছিল। তবে জোট রাজি হলে তিনি তিন বছরের জন্য প্রধানমন্ত্রী থাকতে পারেন। প্রধানমন্ত্রী হওয়ার প্রথম বর্ষপূর্তিতে আজ এক বিদেশি মিডিয়ার সাথে এক ব্রিফিং প্রধানমন্ত্রী একথা জানান। এসময় হবুপ্রধানমন্ত্রী দাতুক সেরি আনোয়ার ইব্রাহিম তার পাশে ছিলেন।
প্রধানমন্ত্রী জানান বর্তমানে দেশে অনেক সমস্যা বিরাজমান রয়েছে ।সেই সমস্যাগুলো একটা কূলকিনারা করে তারপরে তিনি ক্ষমতা হস্তান্তর করতে চান। প্রশ্নের জবাবে তিনি বলেন ,আমি জানি না দুই বছর না তিন বছর। তবে আমি এটা জানি যে আমি অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসেবে আছি। তিনি আরো বলেন প্রথম বার মাস আমরা দুর্নীতির বিরুদ্ধে কাজ করেছি । এখন অর্থনৈতিক উন্নয়নে কাজ করতে চাই। তিনি আরো বলেন,এটাই বাস্তবতা যে, পূর্ববর্তী সরকার পুরোটাই দুর্নীতিগ্রস্ত ছিল। এখন দুর্নীতি খুবই কমে গেছে। মানুষ এখন অতিরিক্ত অর্থ অপচয় ছাড়াই ব্যবসা বাণিজ্য করতে পারছে।

দীর্ঘ ২২ বছর একটানা প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করার পর ২০০৩ সালে স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন তিনি। পরবর্তীতে তারই দল ক্ষমতায় এলে ও তারা ব্যাপক দুর্নীতির দায়ে অভিযুক্ত হয়। নতুন দল গঠন করে এবং নতুন জোট তৈরি করে তিনি নির্বাচনে লড়াই করেন। ২০১৮ সালের সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে জয়লাভ করে ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার নেতৃত্বাধীন জোট পাকাতান হারাপান। পার্লামেন্টে মাহাথিরের নিজের দল ১২ টি আসন লাভ করে।
উল্লেখ্য , আগামী দুই মাস পর মন্ত্রী ৯৪ বছরে পা দিবেন।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৯ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



