
কামলা দেবার কাজে ব্যস্ততার কারণে অনেক মজার ঘটনা আজকাল আর পোস্ট করা হয় না। তবে গতকালের মজার এই ঘটনা টা একটু শেয়ার করা দরকার।
দুর্নীতির অভিযোগে বিচার চলছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক ও তার অন্যান্য সহযোগীদের। গতকাল মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর এর একটি আদালতে বিচার চলাকালে আদালত তাকে জানায় যে তিনি বিচারকার্য চলার সময় সেলফি তুলছিলেন। আদালত কার্যক্রম চলার সময় সেলফি তোলা নিয়ম মাফিক কাজ হতে পারে না।
এ সময় সাবেক প্রধানমন্ত্রী নাজিব জানান, তিনি কোন সেলফি তুলছেন না । তিনি নিয়ম বহির্ভূত কাজ করেননি। তিনি মোবাইলের মিরর অপশন ব্যবহার করে নিজের মুখচ্ছবি দেখার চেষ্টা করছিলেন। সে সময় সাবেক প্রধানমন্ত্রী কে খুবই বিব্রত দেখাচ্ছিলো।
সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এর সেলফি সংক্রান্ত সংবাদটি মালয়েশিয়ার গণমাধ্যমে ব্যাপক আকারে প্রচারিত হয়েছে।
সর্বশেষ এডিট : ১০ ই মে, ২০১৯ রাত ৯:৫৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



