
মালয়েশিয়ার রাজা সুলতান আব্দুল্লাহর পিতা Sultan, Paduka Ayahanda Sultan Ahmad Shah Al-Musta'in Billah ibni Al Marhum Sultan Abu Bakar Ri'ayatuddin Al-Mu'adzam Shah আজ সকাল আটটা 50 মিনিটে রাজধানী কুয়ালালামপুরের জাতীয় হার্ট ইনস্টিটিউট হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৮ বছর। আগামীকাল বৃহস্পতিবার বাদ জোহর তাকে তার নিজ প্রদেশে দাফন করা হবে।
মরহুম সুলতান ১৯৭৯ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত মালয়েশিয়ার রাজা পদে আসীন ছিলেন। এছাড়াও তিনি একজন ভালো ক্রীড়ানুরাগী ব্যক্তিত্ব ছিলেন ১৯৮৪ থেকে ২০১৪ সাল পর্যন্ত মালয়েশিয়ার ফুটবল এসোসিয়েশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
সাবেক রাজার মৃত্যুতে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী তুন ডাক্তার মাহাথির মোহামাদ ও তদীয় পত্নী রাজার প্রতি গভীর শোক ও আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন।
সুলতান এর নিজ প্রদেশ পাহাঙ্গ এ আগামীকাল ছুটি ও ৪০ দিনের শোক ঘোষণা করা হয়েছে।
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০১৯ সকাল ৯:১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



