
অন্যান্য আরো অনেকের মতই মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মোহামাদ এর দুইটি জন্ম তারিখ রয়েছে। একটি তাঁর সত্যিকার এর জন্ম তারিখ । অন্যটি তার পিতা কর্তৃক নির্ধারিত জন্ম তারিখ । তাঁর মনে করতেন, জন্ম তারিখ একটু বাড়িয়ে দিলে বিভিন্ন জায়গায় সুবিধা পাওয়া যেতে পারে । সেই হিসাবে তাঁর আসল জন্ম তারিখ। আজ ১০ জুলাই ২০১৯। আজ তাঁর প্রকৃত জন্ম দিন। ৯৩ বছর পূর্ণ করে আজ তিনি ৯৪ বছরে পদার্পণ করলেন।
মিডিয়া ব্রিফিং এ হ্যাপি বার্থ ডে!
আজ ১০ই জুলাই ২০১৮। মালয়েশিয়ার সব চেয়ে আলোচিত নেতা প্রধান্ত্রী তুন ডাঃ মাহাথির মোহামাদ ৯৩ বছর পূর্ণ করলেন । আজ থেকে তিনি ৯৪ এর পথে পা রাখলেন। তাকে জন্ম দিনের শুভেচ্ছা। তার অফিসিয়াল জন্ম তারিখ ২০ ডিসেম্বর ১৯২৫।

মাহাথিরের জীবনের ঘটনা প্রবাহ নীচে সংক্ষেপে দেয়া হলো।
পুরো নামঃ Tun Dr. Mahathir Mohamad Iskandar
* ১৯২৫ সালের ১০ ই জুলাই তিনি কেদাহ প্রদেশের আলোর সেতার এ জন্ম গ্রহণ করেন। তারা ৫ ভাই ও ৩ বোন । তার পিতা স্থানীয় স্কুলের শিক্ষক ছিলেন।

তিনি সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে ডাক্তারী পাস করেন। ১৯৫৬ সালে তিনি Siti Hasmah Mohamad Ali এর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন।

১৯৫৭ সালে তিনি সরকারী চাকুরি থেকে ইস্তফা দেন। তাদের তিন পুত্র ও চার কন্যা রয়েছে।

* ১৯৬৪ সালে তিনি প্রথম এমপি নির্বাচিত হন।
* ১৯৭৪ সালে তিনি ৪৯ বছর বয়সে মালয়েশিয়ার শিক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেন।
*১৯৭৬ সালে তিনি মালয়েশিয়ার ডেপুটি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব হিসাবে দায়িত্ব পালন করেন।
*১৯৭৮ সালে তিনি মালয়েশিয়ার বাণিজ্য ও শিল্প মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
* ১৯৮১ সালে ৫৬ বছর বয়সে তিনি মালয়েশিয়ার ৪র্থ প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন। সেই থেকে শুরু করে তিনি ২০০৩ সাল পর্যন্ত প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।
*এই সময় প্রধানমন্ত্রী ছাড়াও তিনি ১৯৮১ – ১৯৮৬ সাল পর্যন্ত প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব পালন করেন।
১৯৮৬ সাল থেকে ১৯৯৯ সাল পর্যন্ত তিনি স্বরাষ্ট্র মন্ত্রীর দায়িত্ব পালন করেন। ২০০১ -২০০৩ সাল পর্যন্ত তিনি মালয়েশিয়ার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
কর্মজীবনে প্রবেশের আগেই তিনি the United Malays National Organization (UMNO) এর জড়িয়ে পড়েন। The Malay Dilemma নামে একটি বই লিখে তিনি প্রথম দল থেকে বহিষ্কৃত হন।

২০১৬ সালে নাজিব সরকারের দুর্নীতির প্রতিবাদে তিনি the United Malays National Organization (UMNO) থেকে সরে যান ও Parti Pribumi Bersatu Malaysia (PPBM) নামে একটি নতুন দল গঠন করেন। এই সময় তিনি পাকাতান হারাপান জোটে যোগদান করেন। ২০১৭ সালে তিনি বিরোধী নেতা হিসাবে আত্নপ্রকাশ করেন। ২০১৮ সালের ৯ মের নির্বাচনে তিনি জয় লাভ করেন। ১০ মে তারিখে তিনি ৭ম প্রধানমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করে প্রায় ১৫ বছর পর আবার প্রধানমন্ত্রীর পদে ফিরে আসেন।

তিনি বর্তমান সময়ের এক জন আইকন। পৃথিবীর ইতিহাসে তিনিই সব চেয়ে প্রবীণ নির্বাচিত সরকার প্রধান। তিনি খুব রুটিন মাফিক জীবন যাপন করেন। গাড়ী নিয়ে তার খুব আগ্রহ রয়েছে। তিনি এখনো গাড়ী চালাতে খুব ভালো বাসেন।
আজ ১০ জুলাই, ২০১৯। তুন ডাঃ মাহাথির মোহামাদ এর জন্ম দিন।
তুন ডাঃ মাহাথিরের জন্ম দিনে তাঁর প্রতি শ্রদ্ধা। শুভ হোক তুনের জন্ম দিন। Happy Birthday to you, TUN!
সর্বশেষ এডিট : ১০ ই জুলাই, ২০১৯ সকাল ১০:২৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



