
প্রধানমন্ত্রী তান শ্রী মুহিদ্দিন ইয়াসিন বলেছেন যে তিনি তুন ডাঃ মাহাথির মোহামাদকে চিঠি লিখে ক্ষমা চেয়েছেন। এর আগে তিনি তুন মাহাথিরের সাথে দেখা করার অভিপ্রায় প্রকাশ করেছিলেন । কিন্তু সম্ভবত তিনি অনুমতি পাননি। ধারণা করা যেতে পারে, সম্ভবত এ কারণেই তিনি ক্ষমা চেয়ে চিঠি পাঠিয়েছেন
মুহিদ্দিন বলেছিলেন যে, ডঃ মাহাথিরের এই বক্তব্যকে তিনি স্বাগত জানিয়েছেন যে ,আগামী নির্বাচন পর্যন্ত নতুন মন্ত্রিসভা স্থায়ী হতে পারে।

উল্লেখ করা যেতে পারে যে , মাহাথিরের নির্বাচনী জোট পাকাতান হারাপান এর অন্যতম দল বারসাতু এর অন্যতম শীর্ষ নেতা বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এর দলের সাথে যোগসাজশে ক্ষমতাসীন জোটের ভাঙ্গন ধরিয়ে দেন। ফলে পদত্যাগে বাধ্য হন প্রধানমন্ত্রী ও নেতা শীর্ষ । পাকাতান হারাপান জোটের অন্যতম নেতা ছিলেন মাহাথির মোহাম্মদ ও তাঁর দলের নেতা বর্তমান প্রধানমন্ত্রী মুহিদ্দিন ইয়াসিন এবং পিকেআরের নেতা আনোয়ার ইব্রাহিম।
আজকের সংবাদ মাধ্যমগুলোতে প্রকাশিত ভাষ্য অনুযায়ী, তুন মাহাথির বলেছেন, আগামী সাধারণ নির্বাচন পর্যন্ত বর্তমান সরকারের ক্ষমতায় থাকা সহজ হবে । কেননা সংসদে অনাস্থা আনার মতো যথেষ্ট সংখ্যক সদস্য এখন আর নেই। সবাইকে ম্যানেজ করে ফেলা হয়েছে।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০২০ রাত ৮:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


