এখন সবচেয়ে বেশি দরকার কভিড ১৯ নের অ্যালার্ম অ্যাপস কিংবা ডিভাইস তৈরি করা। যেটা কোন মানুষের কাছে থাকলে তার আশেপাশে কভিড১৯ ভাইরাস থাকলে সেটা শব্দ করে জানিয়ে দিবে। ফলে সেই লোক নিরাপদ দূরত্বে চলে যেতে পারবেন। এই মুহূর্তে এটা আবিষ্কার করলেও আমাদের অনেক উপকার হতে পারে।
এখনো যেহেতু কোনো প্রতিষেধক , প্রতিরোধক কোন ঔষধ তৈরি হয়নি । তাই আবিষ্কারকদের উচিত ডিভাইস তৈরির দিকেও একটু মনোযোগ দেওয়া। ডিভাইস আলাদা করে তৈরি করতে পারলে হয় অথবা মোবাইল ফোনে ইন্সটল করার মত অ্যাপস তৈরি করতে পারলেও হয়।
তরুণ উদ্ভাবকদের আছে আহ্বান, একটু ভেবে দেখুন এমন কোন ডিভাইস কিংবা অ্যাপস তৈরি করা যায় কিনা যেটা কভিড ১৯ ভাইরাসের উপস্থিতি জানান দেবে । আর মানুষ নিরাপদ দূরত্বে অবস্থান নিতে পারবে।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২০ দুপুর ১:৪৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




