
মালয়েশিয়ার জন্য এটা সত্যিই একটা দারুণ সুখবর । বিগত ১৮ ই মার্চ তারিখে এখানে প্রথম দফায় দুই সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করা হয়। প্রথম দফায় দুই সপ্তাহ, দ্বিতীয় দফায় দুই সপ্তাহ এবং তৃতীয় দফায় এর মেয়াদ বাড়িয়ে 28 এপ্রিল পর্যন্ত করা হয় । এখানকার জনগণ মোটামুটি চলাচল নিয়ন্ত্রণ আদেশ বা Movement Control Order (MCO) যেটা সরকার জারি করেছিল মানুষের চলাচল নিয়ন্ত্রণের জন্য সেটা মোটামুটি সবাই মেনে চলেছে ।
নিতান্ত প্রয়োজন ছাড়া কাউকে বের হতে দেখা যায়নি। রাস্তায় একটু পরপরই প্রতিবন্ধকতা সৃষ্টি করে রেখেছিল পুলিশ ও সেনাবাহিনী । যারা আইন অমান্য করেছে তাদেরকে গ্রেপ্তার করেছে করে আদালতে নিয়েছে । এর সুফল মনে হয় পেতে চলেছে মালয়েশিয়া ।
লকডাউন ঘোষণার পর থেকে আজ পর্যন্ত আজকের সর্বশেষ আপডেট অনুযায়ী এখানে ১৭ এপ্রিল ২০২০ শুক্রবার সব চেয়ে কম রোগী রেকর্ডভুক্ত হয়েছে। আজকে নতুন রোগী অন্তর্ভুক্ত হয়েছে মাত্র ৬৯ জন। মালয়েশিয়ার স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি মহোদয়ের ভাষ্য অনুযায়ী, আজকে পুরোপুরি সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন আরো ২০১ জন রোগী। দুইজন রোগী মৃত্যুবরণ করেন । মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬। এই মুহূর্তে চিকিৎসাধীন সক্রিয় রোগীর সংখ্যা ২,১৯৮ জন। শুরু থেকে আজ পর্যন্ত নিবন্ধিত সর্বমোট রোগী ৫,২৫১ জন।
তাই এখন বলাই যেতে পারে, মালয়েশিয়া করোনা ভাইরাস কে শক্তভাবে ঠেকিয়ে রাখতে পেরেছে।
এখন ধারণা করা হচ্ছে, কিছু কিছু বিধিনিষেধ বহাল রেখে ২৮ এপ্রিলের পর লকডাউন নেওয়া হতে পারে। এখানে কর্মরত কয়েক
লক্ষ বিদেশি শ্রমিক কাজ বিহীন অবস্থায় বিপদে আছে। তাদেরদের উপর নির্ভরশীল পরিবার গুলো নিজ নিজ দেশে খারাপ অবস্থায় আছে।
সর্বশেষ এডিট : ১৭ ই এপ্রিল, ২০২০ বিকাল ৫:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




