somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা শিক্ষার দুঃসাহস!

২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



করোনা ভাইরাস এর এই অবসর সময়ে প্রচুর পড়াশোনা করলাম । পড়াশোনার মধ্যে ভাষা নিয়ে পড়াশোনার চেষ্টা করেছি।

ভাষা শিক্ষা করাটা আসলে খুবই জটিল একটি ব্যাপার । ইংরেজি টুকটাক সামান্য পারি । এটাকে পুঁজি করে অন্য কোন একটি ভাষা শেখার চেষ্টা । সেই প্রচেষ্টার অংশ হিসেবে খুঁজে দেখলাম কোন ভাষা শেখার সহজ এবং গুরুত্বপূর্ণ । দেখতে পেলাম, ইংরেজি ভাষার পর পরই সব চেয়ে গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ফরাসি ভাষা এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃতি ও জাতিসংঘের দ্বিতীয় অফিশিয়াল ভাষা । এই ভাষাটি শিখতে পারলে মন্দ হয় না ।

কিন্তু মাঠে নেমে দেখলাম, এই ভাষার মতো জটিল ভাষা পৃথিবীতে মনে হয় খুব কমই আছে। তারপরেও শিল্প সাহিত্যের রাজধানী যেহেতু প্যারিস আর প্যারিসের ভাষা যেহেতু ফরাসি তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম, শিখলে ফরাসি ভাষাই শেখা যায় কিনা।

আরেকটি ভাষা আছে যেটা ইংরেজি ভাষা জানলে শিখতে একটু সহজ হবে সেটা হচ্ছে স্প্যানিশ ভাষা ।

স্প্যানিশ ভাষা টা মোটামুটি সহজ বলা যেতে পারে । স্প্যানিশ এর সাথে তুলনা করলে ফরাসি ভাষা কমপক্ষে ১০ গুন কঠিন ভাষা ।
তারপরও মনেপ্রাণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কমপক্ষে ১০ টা বাক্য হলেও শিখব।

যেই ভাবা সেই কাজ । তাই মোটামুটি টুকটাক কিছু হাবিজাবি শিখে ফেলেছি । আরেকটি ব্যাপার নিয়ে খুব অবাক হয়ে চিন্তা করেছি ।

শ্রী হরিনাথ দে

এই চিন্তাটা আমাদের বাংলা ভাষা অঞ্চলের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে । প্রথমজন শ্রী হরিনাথ দে । এই ভদ্রলোক অসাধারণ একজন ব্যক্তি যিনি কিনা তার মাত্র ৩৪ বছরের জীবনে ৩৪ টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। অথচ এই পৃথিবীতে সর্বসাকুল্যে তিনি আয়ু পেয়েছিলেন মাত্র ৩৪ বছর। অসাধারণ এই লোকটিকে আমার কাছে কম্পিউটারের মত মনে হলো ।

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

বহু ভাষা শিক্ষার ক্ষেত্রে এক জন অসাধারণ ব্যক্তি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ । তিনি অবশ্য দীর্ঘ জীবন লাভ করেছিলেন । তারপর তিনি ১৮ টি ভাষায় অত্যন্ত দক্ষতা অর্জন করেছিলেন ।

সৈয়দ মুজতবা আলী

সর্বশেষ আরেকজন ব্যক্তি তিনি হলেন সৈয়দ মুজতবা আলী। অসাধারণ এক জন সাহিত্যিক । তিনি ১২ টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন ।

এই তিনজন ব্যক্তিকে যখন চিন্তা করি তখনই মনে হয় উনারা যদি একই সঙ্গে এতগুলো ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আমি কেন ফরাসি আর স্প্যানিশ ভাষায় দক্ষতা অর্জন করতে পারব না ।

যেই ভাবা শেই কাজ । তাই শুরু করে দিয়েছিলাম এই দুইটি ভাষার সামান্য একটু যাতে শিখতে পারি সেই প্রচেষ্টা।

পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে মান্দারিন ভাষার একটা গুরুত্ব আছে । কিন্তু মান্দারিন শিক্ষার প্রতি আমার কোনো এক অজানা কারণে আমার কোন আগ্রহ আসে না । রোমানস ভাষার একটা সুবিধা আছে । এই ভাষাগুলো ল্যাটিন হরফে লেখা হয় বলে অন্তত অক্ষর চেনার ব্যাপারটা খুব সহজ । মান্দারিন, জাপানিজ, কোরিয়ান বা এরাবিক এই সমস্ত ভাষায় এই সুবিধাটা পাওয়া যায় না । আমাদের সময়ে সব চেয়ে বড় সুবিধা হচ্ছে, ইন্টারনেট । যেটা উপরে বর্ণিত তিনজন গুণী ব্যক্তির ছিল না। তাইএকটু চেষ্টা করলেই টুকটাক দক্ষতা অর্জন করা অবশ্যই সম্ভব হবে।

সে যাই হোক । ভাষা নিয়ে নাড়াচাড়া করার অবসরে আরো একটি জিনিস জানা গেছে । সেটা হচ্ছে আমরা বাংলা ভাষা যত সহজে বলি আসলে বাংলা ভাষা কিন্তু খুব একটা সহজ ভাষা ও নয় । যেসব প্রবাসীদের ছেলেমেয়েরা কখনো বাংলাদেশে পড়াশোনা করেনি একমাত্র তারাই জানে বাংলা ভাষা শেখানো কি কঠিন কাজ।

সে যাই হোক আমি চেষ্টা করছি টুকটাক ভাষা শিখার জন্য। অন্ততঃ শ্রী হরিনাথ দে, ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ মুজতবা আলী প্রমূখ মহান গুণীজনকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
সর্বশেষ এডিট : ২৬ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:৫৬
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

×