somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইংরেজিতে টিভি ও রেডিও অনুষ্ঠান থাকা জরুরী

২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



দেশে কমপক্ষে একটি টিভি ও ১টি রেডিও ইংরেজিতে থাকা দরকার।

প্রবাসে থাকি অনেক দিন ধরেই। যেখানে থাকি সেখানকার প্রতিদিনের ঘটনা প্রবাহ ও সংবাদ জানা খুবই দরকারি বলে মনে করি।

যেহেতু স্থানীয় ভাষাটা খুব একটা পারি না বা বুঝতে কষ্ট হয় সে কারণে ইংরেজির উপরই নির্ভর করতে হয়। এক্ষেত্রে বড় সুবিধা হচ্ছে এখানকার ইংরেজি পত্র-পত্রিকাগুলো, ইংরেজি নিউজ পোর্টালগুলো । সব চেয়ে বড় সুবিধা হচ্ছে ইংরেজি ভাষায় প্রচারিত টিভি ও এফএম রেডিও অনুষ্ঠান।

মালয়েশিয়াতে অনেকগুলো টিভি চ্যানেল আছে যেগুলো টেরেস্ট্রিয়াল পদ্ধতিতে অনুষ্ঠান সম্প্রচার করে থাকে। এদের মধ্যে দুই একটা চ্যানেল আছে যেগুলো প্রচুর পরিমাণে ইংরেজি অনুষ্ঠান প্রচার করে।

একটি চ্যানেল আছে যেটা সার্বক্ষণিক ইংরেজিতে অনুষ্ঠানমালা প্রচার করে থাকে। অনেকগুলো এফএম রেডিও আছে যেগুলো পুরোটাই ইংরেজি অনুষ্ঠান প্রচার করে।

গ্লোবালাইজেশনের এই যুগে পুরো পৃথিবীটাই একটা গ্লোবাল ভিলেজ।
তাই নানান প্রয়োজনে এক দেশের মানুষ অনেক দেশে যাতায়াত করে। অনেক সময় এক দেশের মানুষ আরেক দেশে গিয়ে স্থায়ীভাবে বসবাস করে । কেউ বসবাস করে এক মাসের জন্য। কেউ বা ছয় মাসের জন্য । আবার কেউ বা কয়েক বছরের জন্য অবস্থান করে। যে দেশগুলো পর্যটনের জন্য আকর্ষণীয় সেই দেশগুলিতে প্রতিনিয়ত নানান দেশের লোকজন আসা যাওয়া করতে থাকে ।

এই যে ভিনদেশী তারা দেশের সংবাদপ্রবাহ, জীবনযাত্রা ইত্যাদি জানতে চায় । সেটা জানার জন্য আন্তর্জাতিক ভাষায় অনুষ্ঠান প্রচার করে এধরনের টিভি ও রেডিও থাকাটা খুবই জরুরী।

সার্বক্ষণিক ইংরেজিতে অনুষ্ঠানমালা প্রচার করে এমন কোন টেলিভিশন চ্যানেল বাংলাদেশে আছে কি? কিংবা সার্বক্ষণিকভাবে ইংরেজিতে অনুষ্ঠানমালা প্রচার করে এরকম কোন সাধারণ রেডিও কিংবা এফএম রেডিও আছে কি?

যদি থাকে এবং তারা যদি সেই অনুযায়ী সুন্দর সুন্দর অনুষ্ঠানমালা প্রচার করে তাহলে তারা খুবই ভালো কাজ করছে ।

আর যদি না থাকে তাহলে এটা খুব দ্রুতই থাকা দরকার । এই ধরনের টিভি ও রেডিও গুলো বিদেশীদের কাছে দেশের চিত্র তুলে ধরার পাশাপাশি দেশের সাধারণ দর্শক শ্রোতাদের ইংরেজি শিখতে সহযোগিতা করবে।

তারা এই ধরণের চ্যানেল থেকে প্রচারিত অনুষ্ঠানমালার মাধ্যমে সরাসরি উপকৃত হবে। বিশ্বায়নের এই যুগে ইংরেজি শিখতে হবে নিজের প্রয়োজনেই। ইংরেজী না জানলে আমরা পৃথিবী থেকে ক্রমেই বিচ্ছিন্ন হয়ে যাবো। যেটা কোনোভাবেই কাম্য নয়।
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২০ রাত ১০:১৪
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবিন খুদারা কেন বাংলাদেশে বিনিয়োগ করেন না ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই জুন, ২০২৬ রাত ২:২৩


Robin Khuda ঢাকার ছেলে। স্কুল পড়েছেন এই দেশেই। তারপর অস্ট্রেলিয়া গেছেন, AirTrunk বানিয়েছেন, Blackstone তাকে ১৬ বিলিয়ন ডলারে কিনে নিয়েছে, আর এখন তিনি ভারতে ৩০ বিলিয়ন ডলার বিনিয়োগ করছেন... ...বাকিটুকু পড়ুন

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

লিখেছেন নতুন নকিব, ১১ ই জুন, ২০২৬ সকাল ৯:০৩

দ্বিধাদ্বন্দ্ব কাটিয়ে সঠিক সিদ্ধান্ত নিতে নবীজির শেখানো এক অনন্য আমল

ছবি অন্তর্জাল থেকে নেওয়া।

মানুষের জীবন মূলত অসংখ্য ছোট-বড় সিদ্ধান্তের সমষ্টি। প্রতিটি বাঁকে, প্রতিটি মোড়ে আমাদের কোনো না কোনো... ...বাকিটুকু পড়ুন

দ্যা ফায়ার অফ মাই সউল

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১১ ই জুন, ২০২৬ বিকাল ৫:১৪

আমি যে ধরণের গান পছন্দ করি, সেগুলোর মাঝে ক্বারি আমির উদ্দিনের 'কুহু সুরে মনের আগুন' গানটি আমার খুব প্রিয়। এই গানটিকে সম্প্রতি ইংরেজিতে অনুবাদ করে গান বানিয়েছি, এনিমেশন... ...বাকিটুকু পড়ুন

ফিফা বিশ্বকাপ ২০২৬

লিখেছেন আঘাত প্রাপ্ত একজন, ১১ ই জুন, ২০২৬ রাত ৮:২৬

ফিফা বিশ্বকাপ ২০২৬

[সম্ভাবনার ক্রমানুসারে নয়ঃ]

আর্জেন্টিনা: আর্জেন্টিনার সবচেয়ে বড় প্রতিপক্ষ তার ডিফেন্স আর ইনজুরি । ৩৮ বছরের তরুণ(!) সেন্টারব্যাক ওতামেন্দি আর কমপক্ষে এক হালি হাফ-ফিট ফুটবলার নিয়ে ১৯ জুলাই পর্যন্ত... ...বাকিটুকু পড়ুন

আমার ডক্টর যেন বাঁচে ১৫০ বছর.....

লিখেছেন শায়মা, ১১ ই জুন, ২০২৬ রাত ১০:০৪



ডক্টরস, হসপিটাল এবং ওষুধ এসব নিয়ে আমার তিক্ত অভিজ্ঞতার শেষ নেই। এ কারনে আমি একদম এদের কাউকেই পছন্দ করি না। তবে কিছু তো করার নেই। জীবনের নানা সময়ে ইচ্ছের... ...বাকিটুকু পড়ুন

×