somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

টালমাটাল মালয়েশিয়া

০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মালয়েশিয়াতে যেন লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা ভাইরাসের সংক্রমণ।

গত বছর এই দিনে দৈনিক সংক্রমণের হার কোনভাবেই দুইশ পঞ্চাশ এর অধিক ছিল না আজ সেটা দাঁড়িয়েছে ২০,৮৮৯ জনে।

মৃত্যুর হার কয়েক দিনের তুলনায় কম হলেও আজ মারা গেছে ১৬০ জন।

মালয়েশিয়ার জনসংখ্যা খুব বেশি নয় ধরা যেতে পারে জনসংখ্যা কম বেশি সাড়ে তিন কোটি।

এই স্বল্প জনসংখ্যার মধ্যেও দৈনিক সংক্রমণ প্রায় ২১ হাজার জন এবং মারা গেছে ১৬০ জন।

আজ পর্যন্ত মারা গেছে ১০ হাজার ১৭৯ জন।


এদিকে মালয়েশিয়ার রাজনৈতিক অবস্থা টালমাটাল পর্যায়ে রয়েছে।

জানুয়ারি মাসে ঘোষিত ছয় মাসের জরুরি অবস্থা আগস্ট শুরু হওয়ার সাথে সাথেই প্রত্যাহার করা হয়েছে।

যদিও জরুরি অবস্থা প্রত্যাহার এর পদ্ধতিগত দিক নিয়ে প্রধানমন্ত্রীর সাথে রাজার দূরত্ব লক্ষ করা গেছে । রাজার সম্মতি না নিয়েই জরুরি অবস্থা প্রত্যাহার করাতে রাজ প্রাসাদ থেকে ক্ষোভ প্রকাশ করে বিবৃতি জারি করা হয়েছিল।

এরপর প্রধানমন্ত্রী রাজার সাথে দেখা করলে রাজা প্রধানমন্ত্রীকে পার্লামেন্টকে আস্থা ভোট নিতে বলেন তাঁর প্রতি সংখ্যাগরিষ্ঠ সদস্যের আস্থা আছে কিনা তা জানার জন্য। আস্থা ভোট নেয়া হবে সেপ্টেম্বর মাসে। অথচ কয়েকদিন আগেই সংসদ অধিবেশনে ছিল।

এদিকে সাবেক প্রধানমন্ত্রী নাজিব তুন রাজাক এর দল ইউনাইটেড মালয় ন্যাশনাল অর্গানাইজেশন প্রধানমন্ত্রীর উপর থাকে তাদের সমর্থন প্রত্যাহারের কথা ঘোষণা করেছে। উল্লেখ্য এই দলের সংসদে অনেকগুলো আসন রয়েছে । ক্যাবিনেটে তাদের বেশ কয়েকজন মন্ত্রীও রয়েছেন‌ একজন মন্ত্রীকে সম্প্রতি উপ প্রধানমন্ত্রী হিসেবে পদোন্নতিও দেয়া হয়েছে।

২০১৯ সালের ফেব্রুয়ারি মাসের শেষের দিকে যখন করোনাভাইরাস সারা বিশ্বকে আক্রমণ করতে শুরু করেছে তখন তুন ডক্টর মাহাথির মোহাম্মদ এর নেতৃত্বে পাকাতান হারাপান কোয়ালিশন সরকার ক্ষমতায় ছিল।

কিন্তু কোন দেশের অন্যতম শরিক দল আনোয়ার ইব্রাহিম এর দলের ১২ জন সদস্য প্রকাশ্য ঘোষণা দিয়ে জোট থেকে বেরিয়ে গেলে মাহাথির পদত্যাগের ঘোষণা দেন যদিও পার্লামেন্টে কোন আস্থা ভোট কিনে নেননি।

পরে তারা ভিতরে ভিতরে আরেকটি কোয়ালিশন গঠন করে ।

প্রত্যেক এমপি আলাদা কাগজে সাংবিধানিক ঘোষণার ( statutory declaration -SD) মাধ্যমে মহিউদ্দিন ইয়াসিনকে প্রধানমন্ত্রী হিসেবে তাদের সমর্থন জানিয়ে রাজার বরাবর প্রেরণ করেন।

এভাবেই তিনি নতুন প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ লাভ করেন এবং শপথ গ্রহণ করেন।

বর্তমানে করণা পরিস্থিতি ভয়াবহ । এরইমধ্যে হয়তোবা সেপ্টেম্বর মাসের সংসদে আস্থা ভোটে জয়লাভ করতে ব্যর্থ হলে মালয়েশিয়াতে নির্বাচনের তোড়জোড় শুরু হয়ে যাবে।

সর্বশেষ খবরঃ

প্রধানমন্ত্রী মহিউদ্দিন ইয়াসিনের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নাজিব তুন রাজাক এর দল থেকে মনোনীত উচ্চশিক্ষা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী Datuk Seri Noraini Ahmad ক্যাবিনেট থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।
তিনি হলেন পদত্যাগের ঘোষণা দেয়া দ্বিতীয় মন্ত্রী।
এর আগে গত সপ্তাহে পদত্যাগের ঘোষণা দিয়ে রেখেছেন Datuk Seri Shamsul Anuar Nasarah।

সবকিছু মিলিয়ে পরিস্থিতি আসলেই টালমাটাল।
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০২১ সন্ধ্যা ৬:৩৫
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছোট গল্পঃ ভ্রম

লিখেছেন সামিয়া, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ১২:৫৩



চোখ বন্ধ করলেই আমি ধোঁয়া দেখি। ঘন, ধূসর ধোঁয়া। যেন কেউ ভেজা কাঠ জ্বালিয়েছে। তার সঙ্গে মিশে থাকে পোড়া কাপড়ের গন্ধ। কখনও মনে হয় প্লাস্টিক, কখনও মনে হয় পুরোনো... ...বাকিটুকু পড়ুন

পাহাড় আমি ভালোবাসি

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৫ ই জুলাই, ২০২৬ দুপুর ২:৪৩

পাহাড় আমি ভালোবাসি
...........................................



চললাম তবে তোমার সাথে,
হাতটি রেখে হাত বাড়াতে।
পিছুটানের বাঁধন ছিঁড়ে,
হারাবো ওই মেঘের ভিড়ে।

পাহাড় চূড়ায় রোদের হাসি,
শুনছো ! তোমায় ভালোবাসি।
চলবে নদী আপন বেগে,
নতুন কোনো আশার মেঘে।

ইচ্ছেগুলো পাক না ডানা,
আজকে... ...বাকিটুকু পড়ুন

পৃথিবীতে শ্রেষ্ঠ সম্পদ কি?

লিখেছেন রাজীব নুর, ০৫ ই জুলাই, ২০২৬ সন্ধ্যা ৬:২১



এই মুহুর্তে আমি গাজীপুর যাচ্ছি।
সময় সকাল দশটা। রবিবার। রাস্তায় জ্যাম যেতে অনেক সময় লাগবে। লাগুক। সমস্যা নেই, হাতে অনেক সময় আছে। আজ আমার কোনো কাজ নেই। বউ বাচ্চা বাসায়... ...বাকিটুকু পড়ুন

"তোমরা আমাদের মানুষদের কেন খুন করলে?"

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৫ ই জুলাই, ২০২৬ রাত ৮:০১

জাপানের মানুষেরা আজও বুঝতে পারে নাই, কেন তাঁদের ছেলেমেয়েদের এভাবে হত্যা করা হলো। সেই দেশের মুরুব্বীরা এখনো এই প্রশ্নের উত্তর খুঁজে ফেরেন। আক্ষেপ করেন। আমার বোনের জামাই জাপানে পোস্ট ডক... ...বাকিটুকু পড়ুন

শত্রুর শত্রু

লিখেছেন তানভীর রাতুল, ০৬ ই জুলাই, ২০২৬ সকাল ৯:১৪

উগ্রবাদী আর উদারবাদী, দুটি ইসলামই একই রাজনীতি করে। তাবলীগ জামাতের লোকটি মাঠে এসে বলে মেয়েদের ফুটবল হারাম। তারপর বিশ্বকাপে সৌদি আরবকে সমর্থন করে রাস্তায় নামে। এই দুটি আচরণ পরস্পরবিরোধী নয়।... ...বাকিটুকু পড়ুন

×