ভেবেছিলাম এই বিষয় নিয়ে কোন পোস্ট দেবো না। কিন্তু মনের রাগ মেটানোর জন্য দিলাম।
আমি মালয়েশিয়ায় আসার দিনই ডিজি DIGI (Telenor company) এর একটি সিম নিই। যার নম্বর 00601116380526.
বেশ কয়েক মাস যাবত একটা বাজে সমস্যার সম্মুখীন হচ্ছি। আমি কোন মেসেজ না পাঠালেও স্বয়ংক্রিয় ভাবে মেসেজ চলে যাচ্ছে। যাতে কি সব ডাউনলোড করার কথা থাকছে। প্রথমবার আমার একাউন্ট থেকে প্রায় 26 রিঙ্গিত নেই!
ডিজি-র কাস্টমার কেয়ারে কল দিলাম। এখানে বলে রাখা ভালো যে মালয়েশিয়াতে বিপুল সংখ্যক বাংলাদেশী ডিজি সিম ব্যবহার করে বলে কাস্টমার কেয়ারে বাংলাদেশী লোক বসিয়ে রেখেছে। তিনি বাংলায় বাংলাদেশীদের পরামর্শ দেন। যার বেশীর ভাগই কোন কাজে লাগে না। তাকে যখন আমার সম্যস্যার কথা বললাম তখন তিনি ছাপানো কোন কাগজ পড়ে আমাকে শুনিয়ে দিলেন। আমি আমার সমস্যা তাকে ব্যাখ্যা করলে তিনি বললেন --- তাহলে আপনি সিমটি খুলে ফেলেন।
আজ 14-04-2016 তারিখে আমার নম্বর থেকে আবার মেসেজ যেতে শুরু করেছে। চেক করে দেখি 12 রিঙ্গিত হাওয়া!!!
কাস্টমার কেয়ারের নোয়াখালীর মেয়ের উপদেশ শেষ পর্যন্ত মানতেই হলো। সিমটি খুলে রাখলাম।
আমার পরিচিত এক যুবক মালয়েশিয়ার একটি মোবাইল ফোনে কাজ করতো । সে আরো ভয়াবহ একটি তথ্য দিয়েছিল। তা হচ্ছেঃ মালয়েশিয়াতে প্রায় ১০/১২ লাখ বাংলাদেশী শ্রমিক কাজ করে। তাদের সবার হাতেই রয়েছে মোবাইল ফোন। আর ফোন চালাতে সিম কিনতে হয় কোন মোবাইল অপারেটরের সেবা গ্রহণ করতে। সে বলল- সে যে কোম্পানীতে কাজ করে সেই কোম্পানী মাঝেই প্রতিটি সিম নম্বর থেকে সবার অজান্তেই ১ রিঙ্গিত করে কেটে নেয়। কেই বা অত ব্যালেন্স চেক করে! অথচ মোবাইল অপারেটরের এক ক্লিকেই গ্রাহকদের পকেট থেকে ১০/১২ লাখ রিঙ্গিত বের হয়ে যায়।
আমি যখন শ্রীলঙ্কাতে ছিলাম তখন ব্যবহার করতাম মোবিটেল। তার সেবার মান ছিল অসাধারণ। ছোট একটা মেইল করলে উল্টা কল ব্যাক করে সমস্যা জেনে নিয়ে তাদের কম্পিউটারে আমার একাউন্ট চেক করে তারপর আমার চাহিদা মতো সমাধান দিত। একবার একটা রিলোড কার্ডর নম্বর বের করতে গিয়ে কয়েকটি ডিজিট মুছে যায় । আমি একটা মেইল করলে কাস্টমার কেয়ার থেকে কল করে আমাকে রিলোড কার্ডের নতুন নম্বর জানিয়ে দেয়া হয়। আমি তা ব্যবহার করতে সমর্থ হই।
আজ শ্রীলঙ্কাকে খুব মিস করছি।
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




