somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই খালি, যাবা?!

১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:১৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বাংলাদেশের বেশীর ভাগ মানুষের একটি অন্যতম সমস্যা হচ্ছে তারা অপরকে সম্মান দিতে চায় না। অথচ নিজে সম্মান পেতে চায় ষোল আনা।

এ দেশের মানুষের প্রত্যেকের মাঝে যেন এক ধরনের উগ্রতা। যেন দারুন মেজাজ খারাপ সবার। সবাই যেন কেমন গরম হয়ে থাকে। মনে হয় বিদ্যুত সমস্যা, পানি সমস্যা, গ্যাস সমস্যা আর চলমান জীবনের নানা সমস্যার কারণে তাদের মেজাজ ভীষণ চড়া।

সকাল বেলা রাস্তার ধারে দাঁড়ালেই মানুষের ব্যবহার সম্পর্কে সুন্দর ধারণা লাভ করা যায়। অপরিচিত জন কাউকে দেখলে ‘আপনি’ করে কথা বলা উচিত। অথচ গরীব মানুষ পেলে ‘আপনি’ করে আর কে বলতে চায়? আর রিক্সাওয়ালা হলে তো আর কথাই নেই। রিক্সাওয়ালাদেরকে এতো বেশী তুচ্ছ-তাচ্ছিল্য করা হয় যে এখন কেউ আর রিক্সাওয়ালাও বলে না। বলে, এই খালি যাবা?

কিছু দিন আগেও বলত, এই রিক্সা, যাবা? আমার কথা হচ্ছে, রিক্সাওয়ালাকে ‘আপনি’ করে বললে সমস্যা কোথায়? একজন রিক্সাওয়ালার বড় পরিচয় তিনি এক জন মানুষ এবং ধরে নিতে পারি, তিনি এক জন সৎ মানুষ। কারণ, তিনি রিক্সা না চালিয়ে চুরিও করতে পারতেন। মাস্তানী কিংবা ছিনতাইও করতে পারতেন। মাস্তানী করলে তো সবাই ‘বড় ভাই’, ‘বড় ভাই’ করতে করতে মুখে ফেনা তুলে ফেলত। তিনি একটি ভাল কাজ করছেন এবং সততার সাথে আয় করে সেই আয় দিয়ে সংসার চালাচ্ছেন। তিনি উন্নত বিশ্বের বিবেচনায় একটি কাজ করছেন।

আপনি হয়তো তার চেয়ে অনেক অনেক বড় একটি কাজ করেন, অনেক বেশী আপনার আয়। কিন্তু সবাই-ই তো মানুষ ।এই যদি হয় আমাদের অবস্থা তাহলে জাতি হিসাবে আমরা কত দূর যেতে পারব, বলুন? ইংরেজিতে তো কাউকে কিছু বলতে গেলে, সরি, এক্সকিউজ মি, প্লিজ ইত্যকার কত কথা বলে ভদ্রতা প্রকাশ করতে হয়। বাংলা ভাষায় এই জাতীয় শব্দ বেশ কিছু থাকলেও কেউ বাস্তব জীবনে সেই শব্দগুলো প্রয়োগ করতে চায় না। আফসোস!

তাই আমার একটি আবেদন, অপরিচিত জনকে আপনি করে কথা বলুন। ভদ্র ভাবে কথা বলুন। মানুষকে তার যথাযথ মর্যাদা দিন। বাংলা অনেক সুন্দর একটি ভাষা। এই ভাষার সৌন্দর্য্য রক্ষার দায়িত্ব আপনার আমার সকলের।

আবার বলছিঃ অপরিচিত জনকে “আপনি” বলুন।

সর্বশেষ এডিট : ১৭ ই অক্টোবর, ২০২৩ সকাল ১০:৩৩
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এরা কারা, কী এদের পরিচয়?

লিখেছেন সৈয়দ কুতুব, ২১ শে জুন, ২০২৬ রাত ১:৪৮


যা আশঙ্কা করা হয়েছিল, ঠিক তাই ঘটছে। ‘আজাদ পার্টি’ নামের একটি নতুন ভূঁইফোড় রাজনৈতিক সংগঠনের ব্যানারে গতকাল ভারতীয় দূতাবাস অভিমুখে যে মিছিল এবং ঘেরাও কর্মসূচি করা হলো, তা কোনো... ...বাকিটুকু পড়ুন

কেউ পুড়বে আর কেউ পোড়াবে!

লিখেছেন রাজীব নুর, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪৫

অনেকদিন নিশ্চুপ আছি কিছুদিনের অপেক্ষায়;
কেউ কেউ বলে কিছুদিন নাকি হারিয়ে গেছে,
অনেকদিনের গর্ভে তাই মেলাতে সরল গণিত।
কিছুদিনের অপেক্ষায় অপেক্ষায়-
ছেটে দিয়েছি কথামালার ডালপালা।
বসে বসে মেলাই কাণ্ডহীন বৃক্ষের... ...বাকিটুকু পড়ুন

৫০১ নাম্বার রুম কি বিজয় নাকি লাম্পট্যর সাক্ষী।

লিখেছেন মহিউদ্দিন হায়দার, ২১ শে জুন, ২০২৬ বিকাল ৫:২৮





মাওলানা মামুনুল হক নামের হেফাজত ইসলামের এক নেতা তার ফেসবুক ওয়ালে দীর্ঘ একটি পোস্ট লিখেছেন। তার এই পোস্টটি এক অদ্ভুত রসাত্মক ট্র্যাজেডি।

লেখাটি পড়লে মনে হয়, তিনি... ...বাকিটুকু পড়ুন

Good governance starts with respecting public money....

লিখেছেন জুল ভার্ন, ২১ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:২৬



Good governance starts with respecting public money....

গত দুই দশক রাষ্ট্রীয় সফর মানেই ছিল বিশাল বহর, শত শত সঙ্গী, অপ্রয়োজনীয় জাঁকজমক আর জনগণের টাকায় এক শ্রেণির মানুষের বিদেশ ভ্রমণের... ...বাকিটুকু পড়ুন

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

×