somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চোখ মেলে তাকাতেই লোকটি বলল- আমার বখশিশ কই? **************************************************

২৩ শে অক্টোবর, ২০২৩ সকাল ৯:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চোখ মেলে তাকাতেই লোকটি বলল- আমার বখশিশ কই?
*********************************************************
কোন ডাক্তারেই কাজ হচ্ছে না। গেলাম দেশের সেরা হাসপাতালটিতে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের একজন সহযোগী অধ্যাপক আমাকে অনেকগুলো টেস্ট দিলেন। এর মধ্যে একটি টেস্ট আমার কাছে খুবই জটিল মনে হচ্ছিল। কেননা, এই টেস্টটি করাতে নাকি অ্যানেসথেসিয়া দিতে হয়। এটা করাতে আমার কেমন যেন ভয় ভয় লাগে। কেবলই মনে হয় আর যদি জ্ঞান না ফিরে!

সে যাই হোক। শুভ দিন দেখে ধানমন্ডির ২ নম্বর সড়কের একটি বিখ্যাত ডায়াগস্টিক সেন্টারে চলে গেলাম যার নামের প্রথম অক্ষর প ( ইংরেজিতে P) দিয়ে শুরু। রিসেপশন থেকে বলে দিল লিফট ধরে ৬ তলায় চলে যেতে।

লিফটে উঠাও এক মহা বিড়ম্বনার ব্যাপার। কেউই লাইনে দাঁড়িয়ে কিউ মেনটেইন করতে চায় না। সবাই ঠেলাঠেলি করে উঠতে চায় । কেউ কারো জন্য সামান্যতম সৌজন্য দেখাতেও নারাজ। বড়ই অস্থির সবাই।

যাক কোনমতে নির্ধারিত তলায় গিয়ে দেখি আমার মতো আরও শ’ খানেক লোক/রোগী বসে আছেন। অনেক ক্ষণ অপেক্ষার পর আমার পালা এলো। কর্তব্যরত ব্যক্তিটি আমার কাগজপত্র দেখে বললেন- আপনি যদি অ্যানেসথেসিয়ার অষুধ আর সিরিঞ্জ বাইরে থেকে কিনে নিয়ে আসেন তাহলে এক রকম খরচ আর যদি আমাদের কাছ থেকে নেন তাহলে অন্য রকম খরচ। কোনটা করবেন সেটা আপনার বিবেচনা।

আমি একে তো রোগী মানুষ। তারউপর ওই জায়গার দোকান পাট তেমন কিছু চিনি না। চিনি কেবল সিটি কলেজ। তাই উনাদের সাপ্লাই থেকেই নিব বললাম। টাকা পরিশোধ করে আমি অপেক্ষা করতে থাকলাম। অনেক প্রতীক্ষাল পর এক সময় আমার পালা এল। আমি নির্ধারিত জায়গায় শুয়ে পড়লাম। আমাকে ইনজেকশন দেয়া হলো। ধীরে ধীরে এক সময় আমি ঘুমিয়ে পড়লাম। যেন এক দীর্ঘ কাল সময় কেটে গেল। মনে হলো আমার কোন অসুখই নেই। আহা কি শান্তির ঘুম।

এক সময় আমার ঘুম ভাঙ্গলো। চোখ খুলে আমি অবাক হয়ে তাকালাম। একটু পরেই সব মনে পড়লো। সামনে তাকিয়ে দেখলাম এক লোক। তিনি সাদা এপ্রোন পরিহিত।

আমার সামনে এসে আগ্রহ সহকারে বলল- আমার বখশিশ কই?
আমি কিছুই বুঝতে পারলাম না। কই আছি। চারিদিকে এতো মানুষ কেন। সহসাই সম্বিত ফিরে পেলাম।

- কিসের বখশিশ? কেন বখশিশ? আমি কি সুস্থ হয়ে গেছি!
- আপনার টেস্ট করা শেষ হয়েছে। বখশিশ দিবেন না??

বড়ই আচানক ঘটনা তো। আমি জানতাম- বাংলাদেশের যে কোন সরকারী অফিস, হাসপাতাল, থানা মানা এই সব জায়গায় গেলে চেয়ার টেবিল এমনকি ঘরের দেয়ালও বখশিশ চায়। কিন্তু বেসরকারী ডায়াগস্টিক সেন্টারে গেলেও বখশিশ চাইবে এটা আমার জানা ছিল না।
জীবনে কত কিছুই যে জানি না। এতো কম বুদ্ধি নিয়ে টিকে আছি কি করে। ডারউইনের থিওরী তো আমার দ্বারাই প্রমাণ করা যেতে পারে। মানুষ এতো বোকা হয় কি করে।
আফসোস!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৩ সকাল ৯:৫৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ৩১ শে মে, ২০২৬ রাত ১১:৩৫

আত্নশুদ্ধির দিনে : পরিবেশ দূষণ কেন ?



একজন মুসলমান হিসাবে, জীবনের সারা পথ আত্নত্যাগ ও পরপোকারে লিপ্ত থাকা আবশ্যক ।
ঈদুল আজহা আমাদের জন্য সেই বার্তা নিয়ে আসে, প্রতি বৎসর... ...বাকিটুকু পড়ুন

সরকারের ১০০ দিন কেমন কাটলো ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০১ লা জুন, ২০২৬ রাত ২:৫৬


যখন এই ব্লগটি লিখতে বসেছি তার কিছুক্ষণ আগেই সংবাদে দেখলাম সরকার বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় করার কথা বলে পেট্রোল ও অকটেনের দাম বাড়িয়েছে। জ্বালানির দাম বৃদ্ধির খবর এখন আর নতুন... ...বাকিটুকু পড়ুন

ঈদের দিন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০১ লা জুন, ২০২৬ দুপুর ১২:০৬


ঐ এক ঝাক শিশুকে দেখলেই-
মনে পরে আমার শৈশবের কথা;
আমি হারিয়ে যাই, চিরচিনা পথের
ধূলি মাঝে- কতই না স্মৃতি! গুমরে
তুলে আমাকে- যার ভাষা হারিয়ে যায়;
লজ্জাবতীর মতো- মুচকি হাসি ফুরিয়ে
যায় অশ্রুসিক্ত নয়ন-... ...বাকিটুকু পড়ুন

"টেকসই অর্থনীতির: সহজ সমাধান"

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০১ লা জুন, ২০২৬ বিকাল ৫:০৭



দেশ এখন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত। ব্যাংকে তারল্য সংকট, টাকার অবমূল্যায়ন, অর্থ পাচারসহ নানা বহুমুখী সমস্যার সম্মুখীন। ইউনূস সরকার দেশীয় ব্যাংকগুলো থেকে ঋণ নিয়ে কোনোভাবে জোড়াতালি দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার... ...বাকিটুকু পড়ুন

আপনি অন্যায় করছেন, ওমর খাইয়াম!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০১ লা জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৩৪

আপনি সামুতে দীর্ঘদিন ধরে লিখছেন। এই ব্লগে আপনার অনেক অবদান। সেই অধিকারে, যে কোন ব্লগারের লেখাকে আপনি সমালোচনা করতেই পারেন। কিন্তু, কারো নাম নিয়ে কটাক্ষ করার অধিকার আপনাকে কে দিয়েছে?... ...বাকিটুকু পড়ুন

×