somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এনাম ভাই বললেন- আমি নামাজ পড়ি আল্লাহকে রাজি-খুশী করার জন্য। ***************************************************

০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এনাম ভাই আমার সহকর্মী ছিলেন। আজ কেবলই তাঁর কথা মনে পড়ছে। এমনিতে খুব হাসিখুশী মানুষ। দারুণ মিশুক। রসিয়ে খুব গল্প করতে পারতেন। তবে প্রায়ই রেগে যেতেন। বলতেন- চাইচ্ছা ছুইলা পাতলা কইরা দিমু। আমি আমার বাপকেই ছাড়িনি। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হিসাব বিজ্ঞান বিভাগে পড়াশোনা করতেন।


এনাম ভাইর বাড়ি বগুড়ায়। বগুড়ার ছৈল হিসাবে তার গর্বের সীমা ছিল না। প্রচুর বিড়ি খেতেন। সাথে চা। আমাকে বলতেন- আমার কাজগুলো একটু সামলে নিয়েন। আমি একটু রুমে যাবো। হাত-মুখ ধুয়ে চা খাব। বিড়ি খাবো । তারপর আসবো। ঠিক আছে?

অনেক ধার্মিক ছিলেন তিনি। চেষ্টা করতেন প্রথম জামাতেই শরীক হতে। দেখতাম, তিনি প্রথম কাতারে দাঁড়িয়ে গেছেন সবার আগে। নামাজ শেষে দুপুরের আহার। তারপর চা এবং বিড়ি। অবশেষে আবার কাজে ফিরে আসা।

একদিন খোশগল্প হচ্ছিল। নামাজ প্রসঙ্গ এলো। তিনি আমাকে জিজ্ঞেস করলেন- আপনি নামাজ কেন পড়েন?

আমি বললাম- আমারও তো একই প্রশ্ন- আপনি নামাজ কেন পড়েন?

তিনি বললেন- আপনার জবাব শুনি আগে।

আমার তো কাটশাট জবাব। বললাম- আমি নামাজ পড়ি বেহেস্তে যাবার জন্য। আমার উদ্দেশ্য একটাই । আমি বেহেস্তে যাবো। আরামসে থাকবো। খানাপিনার কোন টেনশন থাকবে না। সাথে থাকবে হুর, মাছের কলিজার কাবাব, ফল, শরাব….

আমি বললাম- এবার আপরি বলেন- আপনি কেন নামাজ পড়েন?

তিনি বললেন- আমার নামাজ পড়ার উদ্দেশ্য আপনার থেকে একেবারেই ভিন্ন। আমি নামাজ পড়ি আল্লাহকে রাজিখুশী করার জন্য। আমি আপনার মতো না।


আমি বললাম- আল্লাহ রাজি-খুশী হলে তো আপনাকে অবশেষে বেহেস্তেই পাঠাবে। শেষ পর্যন্ত আমি আর আপনি তো দুই জনেই বেহেস্তে গিয়ে হাজির।

তিনি বললেন- সেটা আল্লাহর বিষয়। তিনি বেহেস্ত দিলে দিবেন। কিন্তু আমার উদ্দেশ্য আল্লাহকে রাজিখুশী করা।


নতুন বছর ২০২৪ সালে এনাম ভাইকে খুব মনে পড়ছে। এনাম ভাই মারা গেছেন ২০২৩ সালের মে মাসের ০৪ তারিখে।

জনাব মোঃ এনামুল হক তালুকদার। বগুড়ার ছৈল, আপনি পরপারে অনেক অনেক ভালো থাকুন।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০২৪ সকাল ১১:৪১
৯টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্ধকারের রসায়নবিদ

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৮


লেখকের নোট:
এই গল্পের পটভূমি ১৯৭৭ সালের ঢাকায় সংঘটিত জাপান এয়ারলাইন্সের বিমান ছিনতাইয়ের ঐতিহাসিক ঘটনাকে অবলম্বন করে নির্মিত। ঐতিহাসিক ব্যক্তি, স্থান ও ঘটনার পাশাপাশি প্রফেসর রেহান আশরাফ, তাঁর... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সালমান মুক্তাদীরের জুলাই আন্দোলন: কারণটা কি একান্ত ব্যক্তিগত ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:০১


সালমান মুক্তাদীর বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েশন জগতের পথিকৃৎ। তার হাত ধরে এদেশে কনটেন্ট ক্রিয়েশনকে পেশা হিসেবে গ্রহণ করেছে কত তরুণ, তার কোনো হিসাব নেই। তার ভক্তের সংখ্যা অগণিত। তবে কাজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮



ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

কেউ জানে না.....অপ্‌সরাপু মেইড মাই ডে!!!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১২

গানঃ কেউ জানে না
গানের লিংক - https://on.soundcloud.com/t6S1rpHbzq62HoSW98



হয়নি বলা হয়নি বলা...
সবচে' আপন যে জন ছিলো
সবচে' দূরের মানুষ সেও।
হঠাৎ কোথা হারিয়ে গেলো!
একটা অজান সূর।
কোন সুদূরে কোন অপারে
কোন সে অচিনপুর!


==========
কবিতার... ...বাকিটুকু পড়ুন

×