somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

মোহাম্মদ সাজ্জাদ  হোসেন
আমি কখনো নিজের নাম লুকোই না। আকাইমা শব্দ দিয়ে বানানো ছন্ম নাম আমার পছন্দ নয়। মা-বাবা'র দেয়া নাম দিয়েই প্রোফাইল খুলেছি।

জাবেদ আলী স্যার বললেন- লেখাটি ঢাকার কোন পত্রিকায় পাঠিয়ে দাও! *************************

১৮ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:৪৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ডিসেম্বর মাসের সম্ভবতঃ প্রথম সপ্তাহ হবে । আমাদের টেস্ট পরীক্ষা শেষ হয়ে গেছে । এখন ফলাফলের জন্য অপেক্ষা।

ফলাফল ঘোষিত হলে ফরম পূরণ করার সময় আসবে। ফরম পূরণ শেষ হয়ে গেলে মার্চ মাসে এসএসসি পরীক্ষা ।

এটাই তখন জীবনের প্রথম পাবলিক পরীক্ষায় । তাই এই পরীক্ষায় অংশগ্রহণের জন্য চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতি চলছিল ।

এই ফাঁকে একটি কাজ করে ফেললাম। একটি গল্প লিখে ফেললাম।‌

গ্রামের স্কুলে পড়াশোনার কারণে শহরের সুযোগ সুবিধা সম্পর্কে মোটেই জ্ঞাত ছিলাম না । তবে স্কুলে দৈনিক ইত্তেফাক কিংবা অন্য একটি পত্রিকা আসতো প্রতিদিন সন্ধ্যাকালীন সময়ে।

পত্রিকাটা প্রধান শিক্ষক মহোদয়ের বাসায় রাখা হতো। ওখান থেকে স্যার প্রায় বিকালবেলা মাঠে নিয়ে এসে ঘাসের উপর বসে বসে পড়তেন। আমি প্রায় সামনে বসে দুই একটি পাতা উল্টিয়ে দেখতাম । সাহিত্য সাময়িকী একটি পাতা সম্ভবতঃ রবিবার অথবা শুক্রবারে বের হতো।

সাহিত্য সাময়িকী পাতা টা আমার খুব প্রিয় ছিল । ওখানে প্রচুর পরিমাণে কবিতা ও একটি গল্প একটি প্রবন্ধ এই ভাবে ছাপা হতো।

তখন ইত্তেফাকের এই পাতায় এম আর আক্তার মুকুলের একটি ধারাবাহিক লেখা প্রকাশিত হতো লেখাটির নাম ছিল পূর্ব বাংলার ভাষা আন্দোলন ও তৎকালীন রাজনীতি কলকাতা কেন্দ্রিক বুদ্ধিজীবী শ্রেণীর ক্রমবিকাশের ধারা। আমি নিতান্তই পোলাপান হওয়া সত্ত্বেও ওই জটিল লেখাটিও পড়ে বোঝার চেষ্টা করতাম । সে যাই হোক তখন থেকেই মোটামুটি ভাবে সাহিত্য প্রীতি অনুভব করতে শুরু করেছিলাম।

যেহেতু টেস্ট পরীক্ষার রেজাল্ট দেয়নি এবং এসএসসি পরীক্ষার ফরম পূরণ হয়নি তাই মোটামুটি অবশ্যই ছিল হাতে এই অবসরকে কাজে লাগিয়ে ছোটখাটো একটি গল্প রচনা করে ফেললাম।
কোন ড্রাফট কিংবা খসড়া করিনি। যে কাগজে লিখেছিলাম সেই কাগজটি হাতে নিয়ে স্কুলে চলে গেলাম জাবেদ আলী স্যারকে দেখাবো বলে। তিনিও তখন ফ্রি ছিলেন । ক্লাস ছিল না। তাকে দেখানোর পর তিনি বললেনঃভালোই তো হয়েছে।

বললামঃ স্যার, কোনো পত্রপত্রিকায় পাঠালে কি ছাপা হবে?

জাবেদ আলী স্যার বললেন- না ছাপানোর তো কিছু দেখছি না। কোন পত্রিকায় পাঠিয়ে দাও।

গ্রামের স্কুলের শিক্ষক হলেও জাবেদ আলী স্যার ছিলেন একজন সাহিত্য অনুরাগী ব্যক্তি। তিনি প্রচুর পড়াশোনা করতেন এবং কবিতা নাটক ইত্যাদি সম্পর্কে তাঁর ভালো ধারণা ছিল।


জাবেদ আলী স্যার।
সে যাই হোক স্কুলের ভিতরেই ছিল পোস্ট অফিস। পোস্ট অফিসে গিয়ে পোস্টম্যান কে বললাম - কত টাকার টিকিট লাগবে?

তিনি টিকেট দিলে খামের ভেতর ভরে ঠিকানা লিখে ঢাকার একটি মাসিক সাময়িক পত্রিকাতে পাঠিয়ে দিলাম সেই বছরের একুশে ফেব্রুয়ারি বা শহীদ দিবস সংখ্যায় প্রকাশ করার জন্য।

তারপর অপেক্ষার পালা। জনুয়ারি মাস চলে গেল। ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে ডাকযোগে পত্রিকাটি পেলাম।

ভয়ে ভয়ে এনভেলপ খুলে পত্রিকাটি বের করে প্রথমে দেখলাম সূচিপত্র।

আশ্চর্য ঘটনা, গল্পটি ছাপা হয়েছে! পত্রিকাটির ঠিক শেষের দুটি পাতা জুড়ে এটি ছাপা হয়েছে । গল্পটির নাম হারানো সন্তান। স্কেচ করেছিলেন শিল্পী সৈয়দ ইকবাল।

তখন আমার যে পরিমাণ আনন্দ লেগেছিল পরবর্তী জীবনে আর সে রকম আনন্দ কখনো কোথাও পেয়েছি বলে মনে পরে না।

সৃষ্টির আনন্দের কোন তুলনাই হয় না। সেটা যে কোনো লেখাই হোক । হোক কবিতা প্রবন্ধ কিংবা গল্প।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৫৩
১৫টি মন্তব্য ১৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:২৩

শেষ ঠিকানা সাড়ে তিন হাত মাটির খরচ সাড়ে ৪ কোটি!




কবরের জমিতে বিলাসিতা, ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক বৈষম্যের এক নির্মম চিত্র

মানুষের জীবনের শেষ ঠিকানা মাত্র সাড়ে তিন হাত মাটি।... ...বাকিটুকু পড়ুন

পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন: আরও একটি প্রশ্ন

লিখেছেন মুনতাসির, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫০

প্রথম আলোতে মুনির হাসানের ‘পাকিস্তান পারল, বাংলাদেশ পারল না কেন’ লেখাটি পড়লাম। পাকিস্তানে Google-এর নিজস্ব অফিস চালু হওয়াকে সামনে রেখে তিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলেছেন: তথ্যপ্রযুক্তি খাতে একসময় খুব বেশি... ...বাকিটুকু পড়ুন

সর্ব্বহারা

লিখেছেন রাজীব নুর, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫০



দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়।
১৯৪৩ সালে জাপান ভারতে আচমকা বেশ কিছু বোমা হামলা করে। সম্ভবত হিটলারকে খুশি করতেই জাপান এই কাজ করে। একের পর এক বোমা ফেলে মাদ্রাজে (বতর্মান... ...বাকিটুকু পড়ুন

কেউ জানেনা

লিখেছেন অপ্‌সরা, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৪২


কেউ জানেনা
আমার একটা জগৎ আছে,
খুব গহীনে, সংগোপনে,
বুকের ভেতর লুকিয়ে থাকা
একটা জগৎ....
নিজের জগৎ, নিজের মত
আমার একটা জগৎ লাগে।

রোজ বিকেলে কাজের পরে
একটু যখন অবসরে,
একটু সময় চায়ের কাপে
নিজের মত, নিজের... ...বাকিটুকু পড়ুন

সামুতে পর্ণ এটাকের জনককে পাওয়া গিয়েছে?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৮




ব্লগার চারাগাছ সামুতে মডারেটর নেই বলে সন্দেহ করছেন। নিজের ধারণা পাকাপোক্ত করতে সামুতে পর্ণ এটাকের প্ল্যান করছেন। ইহা কি ব্লগার?

সামুতে পর্ণ এটাকের কারণে পর্ণ সাইটের ধুয়া তুলে বিগত সরকার... ...বাকিটুকু পড়ুন

×