somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সংসার চালানো রাষ্ট্র চালানোর চেয়ে কম কঠিন না

১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংসার চালানো রাষ্ট্র চালানোর চেয়ে কোন অংশে কম নয়।
*************************

মানুষ জন্মগতভাবে স্বাধীন, কিন্তু দারুণভাবে সংসারের কাছে বন্দী। পৃথিবীতে সংসার বা পরিবারের চেয়ে বড় কোনো শক্তিশালী প্রতিষ্ঠান আছে কিনা আমার জানা নেই। এখন পর্যন্ত আবিষ্কৃত এটাই হচ্ছে সবচেয়ে শক্তিশালী এবং গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান।

পরিবারই হচ্ছে একজন মানুষের স্বপ্ন, বেঁচে থাকার অবলম্বন এবং তার অস্তিত্ব।

সংসার চালানো বা পরিচালনা করা অত্যন্ত কঠিন একটি কাজ। বাংলাদেশে শতকরা হিসেবে ধরতে গেলে আমার মনে হয় ৬০ থেকে ৭০% মানুষ পরিবার পরিচালনায় হিমশিম খেয়ে যাচ্ছেন। সারাদিন ঘর ভাঙ্গা পরিশ্রম করেও সংসারে সবার মুখে হাসি ফুটাতে পারছেন না। বেশির ভাগ চাহিদা বা স্বপ্নগুলোই থেকে যাচ্ছে অপূর্ণতায় অধরা।

প্রতিষ্ঠান কাঠামোর দিক দিয়ে চিন্তা করলে একটি সরকারের কাঠামোর সাথে একটি পরিবারের কাঠামোর অনেকটাই মিল খুঁজে পাওয়া যায়।

রাষ্ট্র পরিচালনা করেন মূলত প্রধানমন্ত্রী। একইভাবে সংসার পরিচালনা করার দায়িত্ব বেশিরভাগ ক্ষেত্রেই বাবার উপরে পরে। কোন কোন ক্ষেত্রে সংসারের হালটি শক্ত হতে ধরতে হয় মাকে।

একটি সংসার চালানোর জন্য একজন বাবা সকাল থেকে রাত পর্যন্ত তার মেধা, মনন ও শারীরিক শক্তি ব্যবহার করে কঠোর পরিশ্রম করে চলেন সংসার থেকে সুন্দরভাবে চালিয়ে নেয়ার জন্য।

রাষ্ট্রের ক্ষেত্রেও একই ব্যাপার। একটি রাষ্ট্রের প্রধানমন্ত্রীও অনুরূপভাবে চেষ্টা করে থাকেন তার দেশটাকে সুন্দরভাবে চালিয়ে নেওয়ার জন্য।

সরকার ব্যবস্থার সাথে সংসার ব্যবস্থার একটি প্রধান পার্থক্য হচ্ছে, রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রীর দায়িত্বটি নেওয়ার জন্য রাষ্ট্রের অসংখ্য মানুষ উদগ্রীব হয়ে থাকে । তারা এই দায়িত্ব নেয়ার জন্য হরতাল, ধর্ম-ঘটসহ নানাবিধ আন্দোলনের কর্মসূচি ও চালিয়ে যায় ।পক্ষান্তরে একটি সংসারের দায়িত্ব সহজে কেউ নিতে চায় না। একজন বাবাকে যৌবনকাল থেকে শুরু করে মৃত্যুর আগ পর্যন্ত সেই দায়িত্বটা কলুর বলদের মতো পালন করে যেতেই হয় ।

এই দায়িত্ব যে কত কঠিন এক জন বাবা অথবা তাঁর স্থানে যিনি থাকেন তিনি জানেন।

সংসার পরিচালনা করতে দারুন ভাবে ব্যর্থ হয়ে সিদ্ধার্থ সংসার ত্যাগ করে বনে চলে গিয়েছিলেন। পরবর্তীতে কঠোর সাধনায় সিদ্ধি লাভ করে তিনি হয়েছিলেন ভগবান বুদ্ধ।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০২৪ রাত ৯:১৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×