somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমাদের বটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়*****************************

২০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বটিয়া ঢাকা জেলার দোহার উপজেলার প্রাণ-কেন্দ্র জয়পাড়া -র অতি নিকটে অবিস্থত একটি গ্রাম। অথচ এই গ্রামের শিক্ষার হার খুব বেশী নয়। হাল আমলে গ্রামবাসীর অনেকেরই নগদ টাকা-পয়সা হয়েছে। অনেকেই দামি দামি মোটর সাইকেল চালান । কারো কারো গাড়িও আছে।

এই গ্রামে একটি মাত্র সরকারী প্রতিষ্ঠান রয়েছে। অনেক স্বপ্ন আর আশা নিয়ে অনেক বছর আগে গ্রামের অনেকগুলি বিদ্যাউৎসাহী তরুণের প্রচেষ্টার ফসল হিসাবে প্রতিষ্ঠিত হযেছিল স্কুলটি। স্কুলটি নিয়ে গ্রামবাসী গর্ব করতে পারে। কারণ সব গ্রামেই স্কুল থাকে না।

একটি দিক দিয়ে বটিয়া গ্রামবাসী অত্যন্ত ভাগ্যবান যে তাদের গ্রামে একটি স্কুল আছে। যে গ্রামে একটি স্কুল আছে সে গ্রামের শিক্ষার হার যে ধীরে ধীরে বাড়বে তাতে কোন সন্দেহ থাকার কথা নয়। বর্তমানে বিদ্যালয়গুলোতে আগের তুলনায় অনেক ভাল ভাল শিক্ষক নিয়োগ করা হচ্ছে। ফলে শিক্ষার মান যে বাড়বে এতে কোন সন্দেহ নেই। সরকার কর্তৃক প্রদত্ত এই বিশেষ সুযোগ গ্রামবাসীকে কাজে লাগাতে হবে।

কিন্তু একটি বিষয় দেখে আমি খুবই হতাশ বোধ করছি যে, বিদ্যালয়টি বর্তমানে গ্রামবাসীর কাছেই অবহেলার স্বীকার হচ্ছে। গ্রামের অনেকের কাছেই এখন যথেষ্ট পরিমাণ নগদ টাকা থাকার ফলে তারা আর ছেলে-মেয়েদেরকে নিজ গ্রামের প্রাথমিক বিদ্যালয়ে পড়াতে চাইছে না।

হয়তো এখানে ফ্রি পড়ানো হয় বলে কিংবা অনেক গরীব মানুষের ছেলে-মেয়েরা পড়ে বলে যাদের টাকা পয়সা আছে তাদের এখানে পড়াতে ভাল লাগে না। ফলে উপজেলা সদরে বেশ কতগুলো কেজি স্কুল গড়ে উঠেছে সেখানে এখন সবাই হুমড়ি খেয়ে পড়েছে। এসব কেজি স্কুলের মাসিক বেতন ১০০০/১৫০০ টাকা হলেও কেউ থামছে না। ছাত্র বেতন বেশী হলেও এসব স্কুলের শিক্ষকরা অবশ্যই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের চেয়ে মানসম্পন্ন নন। অন্তত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের তুলনায় তারা অনেক কম মান সম্পন্ন। কিন্তু তারপরও তারা অনেক ছাত্র পাচ্ছে। অবস্থাপন্নরাও কেজি স্কুলে পড়ানোটাকে একটা ফ্যাশন মনে করে ঝাঁপিয়ে পড়ছেন। ফলে অবহেলিত হচ্ছে প্রাথমিক বিদ্যালয়টি।

আমার কথা হচ্ছে যে, শিশুদের জন্য প্রাথমিক শিক্ষাই যথেষ্ট যেটা গ্রামের স্কুলের কাছ থেকেই ঢের বেশী পাওয়া সম্ভব। এর জন্য অনেক পথ পাড়ি দিয়ে জয়পাড়ায় যাবার কোন দরকার নেই। বরং এখানে ছাত্র-ছাত্রী বৃদ্ধি পেলে আরো ভাল ও বেশী মানসম্পন্ন শিক্ষকের জন্য
সরকারের কাছে দাবি করা যাবে। শিশুদের জন্য প্রাথমিক শিক্ষার ব্যাপারে এই বিদ্যায়টিই যথেষ্ট হতে পারে।

পরিশেষে গ্রামবাসীর প্রতি আমার উদাত্ত আহ্বান, আমাদের গ্রামের গৌরব বটিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়টিকে রক্ষা করার দায়িত্ব আমাদের সকলের। আমাদের পূর্বসুরীরা অনেক কষ্টে এই বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছেন। তাদের স্বপ্ন ছিল এটি গ্রামে শিক্ষার আলো জ্বালাবে। তাদের সেই সুন্দর আর পবিত্র স্বপ্ন বাস্তবায়ন করার জন্য আসুন আমরা আমাদের ছেলে-মেয়েদেরকে প্রাথমিক শিক্ষার জন্য দূরের স্কুলে না পাঠিয়ে এই স্কুলেই পাঠাই। আমাদের সাধ্য মতো ভূমিকা রাখি একে এগিয়ে নিয়ে যাবার।
সর্বশেষ এডিট : ২১ শে জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৫
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আল কোরআনের ১১৪ সূরা ও সিহাহ সিত্তায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-৬)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ৩০ শে মার্চ, ২০২৬ ভোর ৬:২৮



সূরাঃ ৬ আনআম, আয়াত নং ১৫৩ এর অনুবাদ-
১৫৩।আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন

'দুই শুকর

লিখেছেন আহমেদ রুহুল আমিন, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৭:০৫

'যাদের জ্বালায় বিশ্ব এখন
অশান্তিতে মুখর,
'লাল- শেতকায়' মানবরুপি
দুই বন্য শুকর।

বিশ্বের সব সূখী মানুষের
শত্রু যখন 'পুওর',
বন্ধুু'যে তার লেজপাকানো-
ঘাড়তেড়া দুই শুয়োর।

ডাস্টবিনের আবর্জনায়
ময়লা... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৫

লিখেছেন রাজীব নুর, ৩০ শে মার্চ, ২০২৬ সকাল ৯:২৫



আমি একজন প্রতিভা শূন্য মানুষ।
আমি দুটো কাজই পারি, এক, মাথা নিচের দিকে রেখে পা উপরের দিকে রাখতে। তাও বেশিক্ষণ পারি না। বড়জোর এক মিনিট। দুই হচ্ছে আমি সুপারম্যান... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ ভোজ

লিখেছেন ইসিয়াক, ৩০ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪০


গতকাল শরীরটা ভালো ছিলো না। তার জেরেই সম্ভবত ঘুম থেকে উঠতে বেশ বেলা হয়ে গেল। ঘুম ভাঙলেই আমি প্রথমে মোবাইল চেক করে দেখি কোন জরুরী কল এসেছিল কিনা। আজ... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মাদ্রাসার শিক্ষক: একটি প্রগতিশীল (?) অগ্রযাত্রা

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে মার্চ, ২০২৬ রাত ১:০৮


আমি আসলে জন্মগতভাবেই খুব আশাবাদী মানুষ। সত্যি বলছি। ২৯ মার্চ ২০২৬ তারিখে যখন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় নতুন নীতিমালা জারি করল, আমি মনে মনে বললাম , অবশেষে কেউ... ...বাকিটুকু পড়ুন

×