somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দুর হ’ মাস্তানী! *****************

০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বাধীনতার ৫৩ বছর শুরু হতে চলেছে। অনেক আনন্দের একটি ব্যাপার । কিন্তু বাংলাদেশের কম পক্ষে আড়াই কোটি লোক জানেই না যে, ২৬শে মার্চ স্বাধীনতা দিবস নামে আমাদের একটি দিবস আছে। ২১ শে ফেব্রুয়ারি শহীদ দিবস নামে নামে আমাদের গৌরবের একটি দিবস আছে। প্রতি দিন প্রতিরাতে নুন আনতে যাদের যাদের পান্তা ফুরায় তাদের আবার দিবস!

স্বাধীনতার ৫৩ বছরে আর যা কিছু না হোক দেশে নেতা বেড়েছে। ব্যবসায়ী বেড়েছে । আর বেড়েছে মাস্তানী।
কাম-কাজ না করেও প্রচুর ইনকাম করার মহান উদ্দেশ্য নিয়েই মাস্তার শ্রেণীর উৎপত্তি। আমাদের গর্বিত মাস্তানদের রয়েছে নিজস্ব বাহিনী। তাদের আবার রয়েছে সুন্দর সুন্দর নাম। যেমন ঠোট-কাটা মখলেছ, কান-কাটা আবুল, নাক কাটা মফিজ ইত্যাদি। মজার ব্যাপার হচ্ছে এদের আবার নাম ধরে ডাকা যাবে না। বলতে হবে,‘বড় ভাই’।

বড় ভাইয়ের থাকে বড় বড় উসকু-খুসকু চুলের বাহার। হাতে কয়েকটা আংটা। পকেটে বিদেশী মাল! তাকে দেখলেই সালাম দিতে হবে। নইলে খবর আছে! সমাজের মুরুব্বি হলেন তারা।

জমিজমা বেঁচে একটা ঘর তুলবেন। বড় ভাইকে টাকা দিতে হবে। নইলে ঘর তোলার সাধ চিরতরে মিটিয়ে দেবে। সব বেচে টেচে বাজারে ব্যবসার জন্য দোকান করবেন? বড় ভাইতে ভ্যাট দেবেন না তা কি হয়? পথের ফুটপাথ বন্ধ করে দিব্যি দোকান দিয়ে ব্যবসা করবেন! সেটাও সম্ভব । জনগণের রাস্তার মূল মালিকানাই যেন তাদের। আফসোস।

নির্বাচন এলে নেতারা/প্রার্থীরা এসে বড় ভাইয়ের পায়ে পড়েন। বড় ভাইয়ের সমর্থন না হলে নির্বাচনে জেতা এতো সোজা নয়। বড় ভাইয়েরা নেতাদের শক্তি। তারাই ভোট ব্যাংক। তাদের দোয়া ছাড়া চলবে না।

এই সব বড় ভাইয়ের বাবা-মা রা আছেন মহাসুখে। তাদের গুণধর পোলার কারণে তারা পথে ঘাটে হাজার কোটি সালাম পান। একটি শান্ত-শিষ্ট সুবোধ ছেলের বাপ হওয়ার চেয়ে একটি মাস্তান পোলার বাপ হওয়া কতইনা ভাগ্যের কথা!

বাংলার পল্লী বন্ধু ও সাবেক স্বৈর শাসক লেঃ জেঃ হোঃ মোঃ এরশাদ বাংলাদেশে ৮ টি প্রদেশ করার কথা ঘোষণা দিয়েছেন। বড়ই পুরাতন ঘোষণা ! সম্প্রতি তাদের নির্বাচনী ইশতেহারেও মহান নেতার স্বপ্নের পুনঃপ্রকাশ ঘটেছে। বাংলাদেশের মাস্তান সম্প্রদায় অনেক আগেই দেশকে অনেকগুলো প্রদেশে ভাগ করে রেখেছে। একেক প্রদেশের মাস্তান আরেক প্রদেশে গিয়ে মাস্তানী করতে পারে না। ভিসা নিয়ে গেলেও না! ঢাকা শহরের রয়েছে অনেক গুলো প্রদেশ। গুলিস্তান প্রদেশের মাস্তান ফার্মগেট প্রদেশে গিয়ে মাতবরি ফলাতে পারেনা। আইন বড় কঠিন! এই আইন না মানলে বিরাট সমেস্যা!

আপনি কি জানেন যে, বাংলাদেশ থেকে কখনোই মাস্তানী দূর হবে না!
কারণ তাদের শিকড় অনেক গভীরে। আমরা চাইলেই শেকড় তুলতে পারবো না। কেউ কি জানেন যে, এই শিকড় কত গভীর??? যত দিন বাংলাদেশ আছে তত দিন মাস্তান থাকবে,থাকবে মাস্তানী।
আমি যদি গলা ফাটিয়ে বলি: দুর হ’ মাস্তানী ..।
তাহলে আমি নিজেই পৃথিবী থেকে দূর হয়ে যাব।
বড়ই আফসোস!
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০২৪ সকাল ১০:৫৩
৯টি মন্তব্য ৯টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

লিখেছেন নতুন নকিব, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ সকাল ৯:০১

শুধু উপবাস নয়, আত্মশুদ্ধি অর্জনই রোজার মূল উদ্দেশ্য

ছবি, সংগৃহিত।

সারসংক্ষেপ

রমজানের রোজা ইসলামের অন্যতম মৌলিক ইবাদত। সাধারণ মুসলিম সমাজে রোজা ভঙ্গের ধারণা প্রধানত পানাহার ও যৌন সংসর্গের মধ্যেই সীমাবদ্ধ। অথচ কুরআন,... ...বাকিটুকু পড়ুন

ভ্রমণব্লগ: আলোছায়ার ঝলকে এক অপার্থিব যাত্রা”

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ বিকাল ৩:৫৬

মালয়েশিয়া আমার বেশ পছন্দের একটি দেশ। আমার জীবনের একটি অংশের হাজারো স্মৃতি এই দেশে। একটা সময় ছিল যখন এই দেশ ছিল আমার সেকেন্ড হোম।‌ এখন ও আমার আত্নীয়-স্বজন, ঘনিষ্ঠ বন্ধু-বান্ধবের... ...বাকিটুকু পড়ুন

Will you remember me in ten years!

লিখেছেন করুণাধারা, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৮:৫৫



উপরের ছবিটি ২০১৫ সালের জানুয়ারিতে একজন ব্লগার তার এক পোস্টে দিয়েছিলেন। জানতে চেয়েছিলেন দশ বছর পর কেউ তাকে মনে রাখবে কিনা!! গতমাসে এই পোস্ট যখন আমার নজরে এলো, হিসাব... ...বাকিটুকু পড়ুন

মানুষ

লিখেছেন বিপ্লব০০৭, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ৯:৫৭



মানুষ আসলে কী?

Sophies Verden কেতাবে নরওয়েজিয়ান ইয়স্তেন গার্ডার (Jostein Gaarder) এক বিশাল বয়ান পেশ করেছেন ছোট্ট মেয়ে সোফির জীবনের গল্প বলতে বলতে। নীতি-নৈতিকতা, জীবন-জগৎ, সৃষ্টি নিয়ে সোফির ধারণা ছিলো... ...বাকিটুকু পড়ুন

শোনো হে রাষ্ট্র শোনো

লিখেছেন রানার ব্লগ, ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০২৬ রাত ১১:০২


নিশ্চল শহরে আজ ক্ষুধারা হাঁটে পায়ে পায়ে
ফুটপাথে শুয়ে রয় ক্ষুদার্ত মুখ।
চালের বস্তার সেলাই হয়নি ছেড়া,
রুটির দোকানে আগুন ওঠেনি জ্বলে।
ক্ষুদার্ত আধার জাপটে ধরে আষ্টেপৃষ্টে।

আমার চোখ লাল, ভেবো না নেশায়... ...বাকিটুকু পড়ুন

×