somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাষা শিক্ষার দুঃসাহস! ************************

০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



পঞ্চম শ্রেণীতে পড়াশোনা কালীন আমাদের বাংলা বইয়ের ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ কে নিয়ে একটা লেখা ছিল। সেখানেই প্রথম জানতে পারি, তিনি দেড় ডজন এর মত ভাষা জানেন।

এটা জানার পর ওনার প্রতি যেমন শ্রদ্ধাভক্তি ব্যাপকভাবে বেড়ে গিয়েছিল তেমনি নিজের প্রতি যতটুকু আত্মবিশ্বাস থাকা দরকার সেটা জিরোতে নেমে এসেছিল। উনিও মানুষ আমিও মানুষ । উনি দেড ডজন ভাষা অবলীলায় বলে যাচ্ছেন । আর আমি বাংলা ইংরেজি দুই ভাষা নিয়েই হিমশিম খাছি।

ভাষা শিক্ষা করাটা আসলে খুবই জটিল একটি ব্যাপার । ইংরেজি টুকটাক সামান্য পারি । এটাকে পুঁজি করে অন্য কোন একটি ভাষা শেখার চেষ্টা । সেই প্রচেষ্টার অংশ হিসেবে খুঁজে দেখলাম কোন ভাষা শেখার সহজ এবং গুরুত্বপূর্ণ ।

দেখতে পেলাম, ইংরেজি ভাষার পর পরই সব চেয়ে গুরুত্বপূর্ণ ভাষা হচ্ছে ফরাসি ভাষা । এটি জাতিসংঘ কর্তৃক স্বীকৃত ও জাতিসংঘের দ্বিতীয় অফিশিয়াল ভাষা । এই ভাষাটি শিখতে পারলে মন্দ হয় না । এছাড়াও আরও একটি সহজ তম ভাষা আছে সেটা হচ্ছে স্প্যানিশ । একে ইংরেজি ভাষার খালাতো ভাই ও বলা যেতে পারে। এ কারণে বলা যেতে পারে সেটা হচ্ছে বাংলার সাথে যে রকম হিন্দির মিল আছে ইংরেজির সাথে স্প্যানিশের তার চেয়ে অনেক বেশি মিল পাওয়া যায়।

কিন্তু মাঠে নেমে দেখলাম, এই ভাষার মতো জটিল ভাষা পৃথিবীতে মনে হয় খুব কমই আছে। তারপরেও শিল্প সাহিত্যের রাজধানী যেহেতু প্যারিস আর প্যারিসের ভাষা যেহেতু ফরাসি তাই মনে মনে সিদ্ধান্ত নিলাম, শিখলে ফরাসি ভাষাই শেখা যায় কিনা।

আরেকটি ভাষা আছে যেটা ইংরেজি ভাষা জানলে শিখতে একটু সহজ হবে সেটা হচ্ছে স্প্যানিশ ভাষা ।

স্প্যানিশ ভাষা টা মোটামুটি সহজ বলা যেতে পারে । স্প্যানিশ এর সাথে তুলনা করলে ফরাসি ভাষা কমপক্ষে ১০ গুন কঠিন ভাষা ।
তারপরও মনেপ্রাণে সিদ্ধান্ত নিয়ে ফেলেছি কমপক্ষে ১০ টা বাক্য হলেও শিখব।

যেই ভাবা সেই কাজ । তাই মোটামুটি টুকটাক কিছু হাবিজাবি শিখে ফেলেছি । আরেকটি ব্যাপার নিয়ে খুব অবাক হয়ে চিন্তা করেছি ।

শ্রী হরিনাথ দে

এই চিন্তাটা আমাদের বাংলা ভাষা অঞ্চলের তিনজন বিশিষ্ট ব্যক্তিকে নিয়ে । প্রথমজন শ্রী হরিনাথ দে । এই ভদ্রলোক অসাধারণ একজন ব্যক্তি যিনি কিনা তার মাত্র ৩৪ বছরের জীবনে ৩৪ টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন। অথচ এই পৃথিবীতে সর্বসাকুল্যে তিনি আয়ু পেয়েছিলেন মাত্র ৩৪ বছর। অসাধারণ এই লোকটিকে আমার কাছে কম্পিউটারের মত মনে হলো ।

ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ

বহু ভাষা শিক্ষার ক্ষেত্রে এক জন অসাধারণ ব্যক্তি ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ । তিনি অবশ্য দীর্ঘ জীবন লাভ করেছিলেন । তারপর তিনি ১৮ টি ভাষায় অত্যন্ত দক্ষতা অর্জন করেছিলেন ।

সৈয়দ মুজতবা আলী

সর্বশেষ আরেকজন ব্যক্তি তিনি হলেন সৈয়দ মুজতবা আলী। অসাধারণ এক জন সাহিত্যিক । তিনি ১২ টি ভাষায় দক্ষতা অর্জন করেছিলেন ।

এই তিনজন ব্যক্তিকে যখন চিন্তা করি তখনই মনে হয় উনারা যদি একই সঙ্গে এতগুলো ভাষায় দক্ষতা অর্জন করতে পারেন তাহলে আমি কেন ফরাসি আর স্প্যানিশ ভাষায় দক্ষতা অর্জন করতে পারব না ।

যেই ভাবা শেই কাজ । তাই শুরু করে দিয়েছিলাম এই দুইটি ভাষার সামান্য একটু যাতে শিখতে পারি সেই প্রচেষ্টা।

পৃথিবীতে জনসংখ্যার দিক দিয়ে মান্দারিন ভাষার একটা গুরুত্ব আছে । কিন্তু মান্দারিন শিক্ষার প্রতি আমার কোনো এক অজানা কারণে আমার কোন আগ্রহ আসে না । রোমানস ভাষার একটা সুবিধা আছে । এই ভাষাগুলো ল্যাটিন হরফে লেখা হয় বলে অন্তত অক্ষর চেনার ব্যাপারটা খুব সহজ । মান্দারিন, জাপানিজ, কোরিয়ান বা এরাবিক এই সমস্ত ভাষায় এই সুবিধাটা পাওয়া যায় না । আমাদের সময়ে সব চেয়ে বড় সুবিধা হচ্ছে, ইন্টারনেট । যেটা উপরে বর্ণিত তিনজন গুণী ব্যক্তির ছিল না। তাইএকটু চেষ্টা করলেই টুকটাক দক্ষতা অর্জন করা অবশ্যই সম্ভব হবে।

সে যাই হোক । ভাষা নিয়ে নাড়াচাড়া করার অবসরে আরো একটি জিনিস জানা গেছে । সেটা হচ্ছে আমরা বাংলা ভাষা যত সহজে বলি আসলে বাংলা ভাষা কিন্তু খুব একটা সহজ ভাষা ও নয় । যেসব প্রবাসীদের ছেলেমেয়েরা কখনো বাংলাদেশে পড়াশোনা করেনি একমাত্র তারাই জানে বাংলা ভাষা শেখানো কি কঠিন কাজ।

সে যাই হোক আমি চেষ্টা করছি টুকটাক ভাষা শিখার জন্য। অন্ততঃ শ্রী হরিনাথ দে, ডঃ মুহাম্মদ শহীদুল্লাহ, সৈয়দ মুজতবা আলী প্রমূখ মহান গুণীজনকে সামনে রেখে এগিয়ে যাওয়ার চেষ্টা করছি।
সর্বশেষ এডিট : ০৫ ই এপ্রিল, ২০২৪ রাত ১:৪৮
৭টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যে বিষয়ে মজিবর ও হাসিনা এক বিন্দুও ভুল করেনি!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৬ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


বাংলাদেশের ইতিহাসে মজিবরের শেষ শাসন কাল ও হাসিনার শেষ শাসন কাল দুটি ভিন্ন সময়ে হলেও গুরুত্বপূর্ণ কাঠামোগত মিল বহন করে। নির্বাচনী বৈধতার নিরিখে ১৯৭৩ সালের নির্বাচনের সংগে ২০১৪, ২০১৮... ...বাকিটুকু পড়ুন

যতবার শেষ, ততবার শুরু

লিখেছেন রাজসোহান, ০৬ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১১



তেরো বছর বয়সে রবীন্দ্রনাথের মা মারা যান। জীবনস্মৃতিতে তিনি সেই রাতের কথা লিখেছেন। "যে রাত্রীতে তাঁহার মৃত্যু হয় আমরা তখন ঘুমাইতে ছিলাম। তখন কত রাত্রি জানি না, একজন পুরাতন... ...বাকিটুকু পড়ুন

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

×