somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কবিতাঃ স্বীকারোক্তি

০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১০:৩১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



স্বীকারোক্তি
সাজ্জাদ শুভ

তুমি রাস্তায় দাড়িয়ে থাকা হৃদয়ে তোলাপাড় তোলা অসামান্য সুন্দরী নও।
যার প্রেমে পড়ে, ভুল বাসে চড়ে ভুল ঠিকানায় গিয়েছিলাম।
তুমি পাশের বাসার ছাদে কাপড় শুকাতে আসা ভেজা চুলের হৃদয়হারিনী ভাবীও নও।
যার ছাদে আশায় অপেক্ষায় ভরদুপুরের রোদে ঘেমে গোসল করেছিলাম।

তুমি বিজ্ঞাপনের বিলবোর্ডে প্রেমের বিজ্ঞাপন দেয়া সুহাসিনী তরুণীও নও।
যার চোখের দিকে তাকিয়ে এমন মেয়েকে বিয়ে করবো বলে দিবাস্বপ্ন দেখেছিলাম।
তুমি নও ভারী চশমার ফ্রেমে লুকানো ভ্রমর কালো প্রেমময়ী চোখের কলেজের প্রিয় বাংলা শিক্ষিকা।
যাকে প্রেমপত্র লিখে বারান্দায় কান ধরে দারিয়ে ছিলাম।

তুমি গ্রামের মেঠো পথে দৌড়ে বেড়ানো চপলা কিশোরী মেয়েটিও নও।
যাকে দেখে হৃদয়ে তারুণ্যের উচ্ছ্বাসে ভেসেছিলাম।
তুমি পরীক্ষার হলে পাশে বসা মিহি স্বরে, বুকে জ্বালা ধরানো অংক দেখতে চাওয়া সহপাঠীনিও নও।
যে কখনো ফেরত দেয়নি আমার একটি অতিরিক্ত খাতা।
তুমি ডিপার্টমেন্টের লাস্যময়ী জুনিয়র মেয়েটিও নও,
যে শীট নেবার বাহানায় আমার আঙুল ছুঁয়ে দোষারোপ করেছিলো আমায়।

তুমি আমার হাতের সিগারেটের ধোঁয়ার দুঃখের স্বর্গে ভ্রমণের কারণটাও নও,
তুমি আমার একমাত্র প্রাক্তনও নও,
যে শতবার পাশে থাকবে বলবে মিথ্যে আশ্বাসের বাণীতে আমার বিশ্বাসের স্বর্গচূত্যি ঘটিয়েছে।

তুমি আমার দ্বিতীয় প্রেম, একমাত্র সত্যকে ঘিরে গড়ে
উঠা হৃদমন্দিরের স্বর্গদেবী-
যার হৃদয় দেখে স্থান দেই, সপ্ত আসমানের সংরক্ষিত আসনে,
যে আসন চিরজীবন ছিলো তোমার অপেক্ষায়।
তুমি দূর করেছো আমার সকল আক্ষেপ, সকল না পাওয়ার বেদন।

দুরত্ত্বের আর অভিমানের খেলায় তোমায় হারানো যে মহাপাপ আমার।
হে পূন্যবতী, ফিরে এসো তোমার স্বীয় মহিমার রাজত্বে।
অপরাধ মার্জনা করো এই অধমের।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ডিসেম্বর, ২০১৯ রাত ১১:১৬
৬টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

মাউন্টেন গোট (Mountain Goat) বা পার্বত্য ছাগল....



পড়া, টিভি, মুভি এগুলো- এগুলো বেকারদের অবলম্বন। বেশীরভাগ বয়স্কদের পছন্দ- ডিসকভারি চ্যানেল, ন্যাশনাল জিওগ্রাফি, বিবিসি আর্থ ইত্যাদি ইত্যাদি চ্যানেল। আমার হাতে টিভির... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় দুর্নীতি সেদিনই বন্ধ হবে-----

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৫৪



জুলাই আগস্ট সেপ্টেম্বর কোন মাসেই নয় ..।

দুর্নীতি সেদিনই বন্ধ হবে
যেদিন মানুষ নিজের কাছে
মিথ্যে বলা বন্ধ করবে
অন্যায়ের সঙ্গে আপস না করে
সত্যের পথে দৃঢ় পায়ে চলবে।

যেদিন বিবেক জাগবে মনে
লোভ হারাবে... ...বাকিটুকু পড়ুন

সরকার কি ইউনূস সাহেবকে ভয় পাচ্ছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:০৩


ব্যাপারটা এখন আর কোনো সন্দেহের অবকাশ রাখে না। বাংলাদেশে যে সরকারই আসুক, আওয়ামী লীগ হোক কিংবা বর্তমান সরকার, সবাই যেন একজন কমন করফাঁকিদাতা খুঁজে পেয়েছে। সেই করফাঁকিদাতার নাম... ...বাকিটুকু পড়ুন

×