মাহমুদা
১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেখিনি তার গালে
আছে নাকি তিল,
খুঁজি নি তার সাথে
মাধুরীর মিল।
দেখিনি তার ঠোঁট
লাল নাকি গোলাপি
কথা খুব কম বলে
নাকি খুব আলাপী ?
দেখিনি তার মাথার চুল
কালো নাকি লাল,
খেতে তার কি প্রিয়
টক নাকি ঝাল ?
দেখেছি তার দু'নয়ন
চোখের ভাষা বুঝি না
ভালোবাসা এই বুকে
কোন বাধাঁ মানে না।
দেখেছি আড়চোখে হাঁটা তার
কপালে নেই টিপের ফোঁটা
বাবা যেন কি করে
হবে বোধ হয় এটা ওটা।
দেখিনি তার মুখখানি
দেখিনি তাঁর হাসি,
বাজাতে খুব ইচ্ছে করে
দেখলে তারে বাঁশি ।
জানি না তার বাড়ি কোথায়
কোন গ্রামেতে বাস ?
বিকেল বেলা কি করে সে
জানতে খুবই আশ।
আছে কি তার কাঁচের চুড়ি
দেয় কি পায়ে আলতা
কোন আচারটা প্রিয় তার
বরই নাকি চালতা?
আছে কি তার রঙিন ফিতে
বাঁধতে মাথার চুল,
সে কি পারে রাঁধতে রে
টেংরা মাছের ঝোল?
পড়তে কি সে পারে কোরান
সেলাই করে কাঁথা
জানতে বড় ইচ্ছে করে
তার মনের কথা ।
তারে বড় ইচ্ছে করে
বুকের ভিতর টানি
কাউকে কি সে ভালেবাসে
কেমন করে জানি ?
তারে বড় আপন লাগে
দেখলে তারে সুখ,
চোখ আমার খুব পিয়াসী
দেখতে তারি মুখ।
দেখিনি তার গায়ের রং
ফর্সা কিংবা কালো।
দেখিনি তারে অনেকদিন
আছে কি সে ভালো ?
একবার তোমায় দেখলে পরে
জীবন হবে ধন্য
মাহমুদা, মাহমুদা
শুধু তোমার জন্য।
সর্বশেষ এডিট : ১৭ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

১৯৮৪ সাল। স্কুলের অফিস রুমে গিয়েছি বেতন দেবার জন্য। লাইনে অপেক্ষা আমি আর আমার লাল ঝুটি বন্ধুটি। আমাদের খুঁজে খুঁজে ঐ ভীড়ের মাঝে পুষি এলো। আদর করে পুষি ডাকতাম...
...বাকিটুকু পড়ুন
ঘরটি অন্ধকারাচ্ছন্ন। ক্ষণে ক্ষণে জানালার ওপাশ থেকে আসা দূরপথের সোডিয়াম বাতির একচিলতে আলো এসে পড়ছে ঘরের ভারী বাতাসের ওপর। ঘামের তীব্র গন্ধ আর উন্মুক্ত ত্বকের উত্তাপ ঘরের পরিবেশকে ভারী করে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
মেহবুবা, ২৭ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৯

এমনি করে দিন চলে যায়। ১৮ বছর কখন পেরিয়ে গেল এখানে বুঝতে পারিনি। কত জনের কথা, কত ঘটনা মনে আসছে ! এমনি করে সূর্যাস্তের দিকে যেতে যেতে...
...বাকিটুকু পড়ুন
নিত্য নতুন পোস্টের ভিড়ে
সেই চেনা মুখটি আজ আর দেখি না
কোথায় হারালে বিজন দাদা
ব্লগের উঠোনে তোমার সেই ছায়াটি আর মেলে না।
কোনো লেখা যখন সদ্য প্রসবের ব্যথায়
শব্দেরা যখন খুঁজত একটু...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২৮ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:১১
লাল বদর, কালা বদর এবং ছাপরি.....
লাল বদরঃ ২০২৪ সালের জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে সামাজিক যোগাযোগমাধ্যমে তৈরি হওয়া একটি নতুন ও রাজনৈতিক কটূক্তিবাচক শব্দ বা স্লোগান। কোটা সংস্কার আন্দোলন ও সরকার পতনের... ...বাকিটুকু পড়ুন