somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সরকারী কর্মচারী ও ঘুষ এবং আমি.......

১০ ই আগস্ট, ২০০৯ সকাল ৮:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কিছুদিন আগে আমি সরকারী কর্মচারী ও তাদের সেবা এবং বেতন ভাতা নিয়ে একটা পোষ্ট দিয়েছিলাম। সেদিন অনেকেই আমাকে ' -' এবং... দিয়েছিলেন, অনুরোধ করেছিলাম নিজের অভিগ্ঘতা বর্ননা করার।
তবে আমি আজকে টিন নাম্বারের জন্য ইনকাম ট্যাক্স অফিসে গিয়েছিলাম , মনে হলো অন্যায় করেছি,কেননা ৯:৩০ মিনিটে ও দারোয়ান পিয়ন ছাড়া সাহেবদের যে এখনো ঘুম ভাংগেনি।কিন্তু আমি ও যে চাকরী করি এবং দূভাগ্য(!)বসতঃ বেসরকারী প্রতিষ্ঠানে, আমার অফিস তো ৮:৪৫ এ শুরু হয়ে যায়, এডমিন অফিসারকে বলে এসেছিলাম আজকে আসতে আধাঘন্টা দেরী হবে, যদিও আমি তার চেয়ে অন্ততঃ তিনধাপ ওপরে চাকরী করি এবং নিয়ম মেনেই তাকে ইনফর্ম করে এসেছিলাম অথচ এদের অফিস যে এখনো শুরুই হয়নি । অতএব এডমিনকে পুনরায় ফোন করে আজকে ছুটির ব্যবস্থা করলাম। এবং আমার অপেক্ষার পালা শুরু হলো ...... আমাদের টাকায় যাদের বেতন হয়.. আমি যে আজ তার সেবার অপেক্ষায়....
১০:৫০ এ মহানুভব এলেন । আমি তাকে আমার প্রয়োজনটা বললাম এবং এও জানালাম যে টিনটা আমার খুব জরুরী ।ওনি আমার কথা শুনলেন কি শুনলেন না আমি তা বুঝতে পারলাম না, ওনি কি একটা মিটিং এ যাবেন সেটা নিয়ে ব্যস্ত হয়ে পড়লেন এবং

ওনি একজন পিয়নকে দেখিয়ে বললেন ওর কাছে আমার কাগজ পএ জমা দিতে। এবং ভানুমতির খেলা তখনি শুরু...

১০০০ টাকা ফি সহ ওর কাছে আমার কাগজপএ দিয়ে চলে আসার পথে ও কিছুটা অবাক হয়েই আমার দিকে তাকালো, বললাল তুমি কিছু বলবে? .. স্যার এই টাকায় হবেনা, বললাম কেন হবেনা? ফি তো ১০০০ টাকাই। স্যার আগামী ছয়মাসে ও আফনার কাজ ওইবোনা আর আমাদের অফিসে ঘুষ ছাড়া কোনো কাজই হয়না , কথাগুলো বলার সময় সে অত্যন্ত গর্ববোধ (!!!!)করছিল।
তো আমি বললাম তোমাকে কত দিতে হবে? স্যার আমাকে চা-পান খাওয়ার.... আর বড় স্যারদের জন্য ২০০০ টাকা। আমি অবাক হয়ে বললাম ১০০০ টাকা ফি আর ২০০০ টাকা ঘুষ দিতে হবে,,, মনে মনে টিআইবি র রিপোর্টের কথা ভাবলাম... ওরা কত % এর কথা যেন বলেছিলো? এখানে তো দেখছি ২০০% ঘুষ!!!! সাবাস সরকারী কর্মচারী-কর্মকর্তা!!!! সরকারের ফান্ডে টাকা দিতে এসেও ২০০% ঘুষ দিতে হবে। আচ্ছা ওদের না কদিন আগে বেতন বাড়লো.. সাথে সাথে ঘুষের রেট ও বাড়লো নাকি? টিআইবি কি আরেকটা জরিপ চালাবে ?

বর্ননাটা আর দিতে ইচ্ছে করছেনা... তবে জেনে রাখুন শেষ পর্যন্ত ১৫০০ টাকা ঘুষ দিয়ে এসেছি মানে ১৫০%, টাকাটা দেওয়ার সময় নিজেকে খুব ছোট এবং অপমানিত বোধ করছিলাম।
১৬টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

লাল ব্রীজ ছোঁয়ার স্বপ্ন

লিখেছেন চারাগাছ, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ৮:২০



আমার নানাবাড়ি যেতে হলে পদ্মা নদী পার হতে হতো। ঘাটে ফেরীর জন্য অপেক্ষা করাটাও ছিল এক ধরনের আনন্দ। ফেরী কিংবা ফেরীঘাট—দুটোই ছিল আমার কাছে দারুণ মজার জায়গা।

ঘাটের... ...বাকিটুকু পড়ুন

মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

লিখেছেন জুল ভার্ন, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:০১

মেজর জেনারেল বরখাস্ত জিয়াউল আহসানঃ ঔদ্ধত্যের আড়ালে মনস্তত্ত্ব...

একজন মানুষ যখন দীর্ঘদিন রাষ্ট্রীয় ক্ষমতা, কর্তৃত্ব ও প্রভাবের বলয়ে বসবাস করে, তখন অনেক সময় তার মধ্যে এমন এক মনস্তত্ত্ব তৈরি হয়- নিজেকে... ...বাকিটুকু পড়ুন

সে রাজি না

লিখেছেন সাইফুলসাইফসাই, ২৬ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪

সে রাজি না
সাইফুল ইসলাম সাঈফ

সে রাজি না, সে রাজি না
সে বলে দিয়েছে সে হবে না
দিনগুলো চলে যায় অযথা
একাকীত্বে সুখ মিলে না!
কেন সময় থাকতে ছুটলাম না
কেন থাকলাম বিরত?
চেহারায় পড়ে গেছে বিষণ্ণতার... ...বাকিটুকু পড়ুন

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!

লিখেছেন রাবব১৯৭১, ২৭ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:৪২

আর কত সহ্য করবে মানুষ? এবার জেগে ওঠার সময়!
কোনো দেশ, জাতি, গোষ্ঠী কিংবা মানুষ বিপর্যয়ের মুখে পড়লে অনেক কিছু শেখার থাকে। সংকটের সময়ই মানুষের প্রকৃত পরিচয় প্রকাশ পায়। যেমন আজকের... ...বাকিটুকু পড়ুন

তবুও পাশাপাশি

লিখেছেন হুমায়রা হারুন, ২৭ শে নভেম্বর, ২০২৬ ভোর ৪:০৭

দুজনের অবস্থান বেশ দূরে ।
দুটো আলাদা ডালে। ডাল দুটো বেশ দূরে । তারপরও তারা একে অপরের খুব কাছে। এই মেঘলা বিকেল মনে হচ্ছে সন্ধ্যার আধো ছায়ায়... ...বাকিটুকু পড়ুন

×