আমার পূর্বের লেখাটি যারা পড়েছেন বা মন্তব্য করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। কারো কারো পরামর্শ ছিলো উর্ধতন কর্তৃপক্ষকে এব্যাপারে লিখিতভাবে অবহিত করার, কেউবা তাদের নাম ঠিকানা প্রকাশ করার ।
প্রথমতঃ উর্ধতন কর্তৃপক্ষ এই ঘুষের অংশ থেকে একটা ভাগ পাবে অতএব অরন্যে রোদন আরকি , দ্বিতীয়ত ওদের নাম ঠিকানা অবশ্যই আমি আপনাদেরকে জানাতে পারি, এবং ভবিষ্যতে জানানোর ইচ্ছে ও আছে ,তবে এই মুহূর্তে না, কারন তাহলে আমার কাজের পরিনতি কি হবে সেটা ভেবে আমি শংকিত।
কারো কারো ধারনা হতে পারে সরকারী কর্মকর্তাদের উপর আমার ক্ষোভটা আরোপিত, অথবা সরকারী চাকরী বঞ্তি হয়েই আমি এসব আপনাদেরকে জানাচ্ছি , কিন্তু ঘটনাগুলো সত্যি ,হয়তো এর চেয়ে নির্মম ঘটনা আপনাদের কারো জীবনে ও ঘটে থাকতে পারে।
এই ফাঁকে নিজের ঢোলটা নিজেই পিটাচ্ছি বলে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমি ও ভার্সিটি থেকে ১ম শ্রেনীতে উত্তীর্ন হয়ে বিসিএস নামক পরীক্ষায় অবতীর্ন হয়েছিলাম এবং আমার পছন্দের ক্যাডার না পেলে ও মোটামোটি মেনে নেওয়ার মতো একটি ক্যাডারে নির্বাচিত হয়েছিলাম কিন্তু ততদিনে প্রাইভেট সেক্টরে আমি একটা গ্রহনযোগ্য লেবেলে পৌছে গেছি , তাই সবদিক বিবেচনা করে মা-বাবার মনে কষ্ট দিয়ে ও আমি আর সরকারী চাকরীতে জয়েন করিনি।
বর্তমানে বেসরকারী চাকরীটাও ছেড়ে দিতে যাচ্ছি এবং নিজে কিছু করব এই ভেবে ছোটখাট একটা ব্যবসা দাড় করানোর চেষ্ঠা করছি , যার প্রেক্ষিতে ইনকাম ট্যাক্স, আই,আর,সি, ভ্যাট ইত্যাদির জন্যে আমার ছুটাছুটি। ব্যবসা করা যে এত কঠিন এবং পদে পদে এত ঘুষের ছড়াছড়ি আগে ধারনা করে পারিনি।
গত লেখায় ইনকাম ট্যাক্স অফিসে টিন এর জন্যে ১৫০% ঘুষের ব্যাপারে জানিয়েছিলাম, আপনারা জেনে অবাক হবেন যে ভ্যাট রেজিষ্টেশনের জন্যে আমাকে ইনফিনিটি % ঘুষ দিতে হয়েছে!!! কেন এবং কিভাবে ? বিস্তারিত পরের লেখায় জানাবো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

