somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সামুব্লগ তারকাদের একটুকরো ঈদরঙ্গ

২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সামুব্লগ সেলিব্রেটি/ব্যাটা দের ঈদ কেমন কাটলো জানতে আম্রা সুপ্তগুপ্ত ক্যামেরা নিয়ে হাজির হয়েছিলাম তাদের বাসায়। আসুন দেখি কী ধরা পরলো:

নুশেরার বাসা:
নুশেরা: গ্যাদার বাপ আজকে থিকা তুমি বসার ঘরের সোফায় ঘুমাবা, তোমার নাসিকা গর্জনে আমার নিদ্রাভঙ্গ হয়, সারাদিন ব্লগায়া রাতেও তোমার জ্বালায় ঘুমাইতে পারি না, এই মাত্র তোমার নাকডাকার শব্দে আমার ঘুম ভাইঙ্গা গেল
গ্যাদার বাপ: আমি তো অনেক আগেই উঠে গেসি ঘুম থেকে , ঈদের জামাতে যাব গোসল করলাম :(
নুশেরা: কিন্তু আমি শিওর আমার ঘুম নাক ডাকার শব্দেই ভাঙছে
গ্যাদার বাপ:(মিন মনি করে) মনে হয় নিজের নাক ডাকার শব্দেই ঘুম ভাঙছে
নুশেরা: X(X((X(X((X(

সামহয়ারের মোরে নির্ঝর আর আশরাফ:
নির্ঝর নৈঃশব্দ: আশরাফ ঈদের চাঁদটা খেতে পারছি না
আশরাফ:কি বলছো নির্ঝর ঈদের চাঁদ কেন খাবে
নির্ঝর: সুকান্ত তো বলেছে পূর্নিমা চাঁদ যেন ঝলসানো রুটি, সে তো অনেক খেয়েছি, আমিও একটা কালজয়ী কবিতা লিখতে চাই কিন্তু ঈদের চাঁদের সাথে কোন খাবারের মিল খুজে পাচ্ছি না....

দেশীপোলা:
দেশী পোলার বাড়ির সামনে গিয়ে দেখি দেশী বলছে
দেশী পোলা: বার, বার , বার, বার.........
আমি: দেশী আপনি বার বার করছেন কেন?
দেশীপোলা: বার বার বার বার
আমি: ঘটনা কি?
বৃত্তবন্দী: ঈদ মোবারক দেশিপোলা
দেশীপোলা: ১৩ , ১৩, ১৩ ,৩
(উনি আসলে কয়জন নাস্তিক ওনাকে ঈদ মোবারক বলে গুনছিলেন)

নাফিস ইফতেক্ষার:
আমি: নাফিস এবারের ঈদ টা আপনি কিভাবে কাটালেন?
নাফিস: আগামী ঈদে কি করবো সেই চিন্তা করে :), জানেন তো আগামী ঈদে আমি আর জীবিত থাকবো না, আগামী ঈদে আমাকে আর চিন্তা ভাবনা করে পোস্টের বিষয় খুঁজে বের করতে হবে না, মাসুম্ভাইয়ের মত আমিও শহীদ জীবনের নানা ঘটনা নিয়ে পোস্ট দিতে পারবো।

নাঈম:
নাঈম: হ্যালো সুইটি ডার্লিং ঈদ মোবারক
হ্যালো পরান পাখি বাবলী আমার কথাটা শোন আমি সুইটি নামে কাউরে চিনি না , মডেল সুইটিরেও আমি চিনি না, আমি তো তোমারেই সুইটি ডার্লিং বলসি আদর করে , হ্যালো হ্যালো....
নাঈম: কেমনে এত বড় ভুল করলাম, কেমনে বাবলীরে ফোন্দিয়া সুইটি কইলাম:((:((:((

চানমেয়া;
চানমেয়া তার টেবিলে দুটা ল্যাপটপ খুলে বসে আছে, একটায় আমার ব্লগ আরেকটায় সামু ব্লগ, ঈদমোবারক জানানো নিয়ে আমারব্লগে আইজুদ্দিন আর খারেজি যে কাইজাকাইজি করতেসে সেটার লেটেস্ট আপডেট সামুব্লগে দেয়াই তার ঈদটাস্ক।

আউলা+চানাচুর:
চানাচুর: আউলা তুমি আমাকে ঈদির ভাগ কম দিলা কেন
আউল: যা ভাগ , তুই ছোট তাই কম দিসি আমার মত বড় হ তখন বেশি দিব
চানাচুর: এইটা ঠিক না, দুর্নীতি যে পারিবারিক জীবনেও প্রবেশ করেছে এটা নিয়ে আমি সামু ব্লগে পোস্ট দিব , সবার কাছে ফাঁস করে দিব তোমার টাকা মেরে খাওয়ার কাহিনী। আমি শাকিব খানের কাছে চিঠি লিখবো যে তুমি কত বড় অসৎ, তুমি...
আউলা: চানাচুরের হাত থেকে বাকি টাকাটাও কেড়ে নিয়ে, যা ভাগ
চানাচুর: কাঁদতে কাঁদতে প্রস্থান

আমরা এখন আহমেদ মোস্তফা কামালের বাসার সামনে লুল্কাক্কুর একটা সাক্ষাৎকার নেয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি লুল্কাক্কু ফটোশপে কিসব কারিগরি করছে, হ্যালো লুল্কাক্কু ঈদ মোবারক আপনি কি করছেন?
লুল্কাক্কু:এইতো ফটোশপে ফটো এডিটিং করছি, সিভিতে দেব, নুশেরানানী আমার কাছে সিভি চেয়েছেতো :) (লাজুক হাসি)
কঁাকন: :| নুশেরানানী?
লুল্কাক্কু: না মানে মাসুম আঙ্কেলের কাছে আমার সিভি চাইবার পর থেকে আমি ওনাকে নানী ডাকি :)
কঁাকন: ও আচ্ছা, তা আর কি করছেন এই ঈদে
লুল্কাক্কু: ফেসবুক খুলে বসে আচি যদি এপু কোন দাওয়াত নিয়ে আসে :( এখনো কেউ দাওয়াত দিল না .....

~~স্বপ্নজয়~~:
পাক্না: হ্যালো ইলোরা, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখের ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই..

দেখা যাচ্ছে পাক্না আবার মোবাইল টিপছে
পাক্না: হ্যালো হুমায়রা, হুমু, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখে ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই..

দেখা যাচ্ছে পাক্না আবার মোবাইল টিপছে
পাক্না: হ্যালো লোপা, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখে ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই..

দেখা যাচ্ছে পাক্না আবার মোবাইল টিপছে
পাক্না: হ্যালো কাঁকন, কেমন আছ, ঈদ মোবারক, আমি? আমার আর ঈদ; তোমার সাথে কাটানো ছোটবেলার সেই ঈদটাই ছিল আমার জীবনের সবচেয়ে সুখে ঈদ, এখন তুমিও নাই ঈদের আনন্দও নাই.....


পাক্না: হ্যালো চম্পা...........................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................................

রোবটের বাসা:
অনন্ত দিগন্ত: নানা একমাত্র তুমিই সামুব্লগ থিকা আমাকে দাওয়াত দিলা আর কারো বাসায় তো গেলেও তারায় দেয় :(,
নানা: আসো অন্তু একটু সেমাই নাও
অনন্ত: নানা নানী কই
নানা: আর বইলো না , ঈদের দিন ও শান্তি নাই আমি ঈদ স্পেশাল কাচামরিচের সেমাই রান্না করসি দেখে সে গুঁড়াগুড়ি নিয়া বাসা ছেড়ে চলে গেসে সাত দিন পরে আসবে আমি ঈদ উপলক্ষে যা রান্না করসি সব ফালায় না দিলে আসবে না নাও অনন্ট সুরু করো কাঁচামরিচের সেমাইর পরে আছে মাটন চকলেট উইঠ ভিনেগার সস, বাটারমিল্ক ম্যাগি নুডিলস, &..
অনন্ত: জানালয় কে
নানা: আরে কঁাকনা না,জানালয় কেন ভেতরে আসো একটু ঈদের সেমাই খেয়ে যাও অনন্তর সাথে..

কঁাকনা & অনন্ত এক দৌড়ে পৌছে গেছে মমমম১২ এর বাসায়
মমমম১২: আরে অন্তু আর কঁাকন আস
অনন্ত: কি করলে আপুনি এই ঈদে
মমমম: এইতো রান্না করতে করতেই দিনটা শেষ হয়ে গেল, আসো পঠেইঠো রেজালা দিয়ে পঠেইঠো পোলাও খাও সাথে পঠেইঠো স্যালাড আর পঠেইঠো চপ ও আছে, নারে ভাই কোক নাই পঠেইঠো জুস আছে, পঠেইঠো পায়েস তো নিলাই না......

ডিয়ার ভিউয়ার্স এত আলু খেয়ে আমার ঘুম আসছে আর ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে পারবো না শুধু যাবার আগে ফাহমিদুল হকের বাসাটা হয়ে যাব

ফাহমিদুল হক: আওয়াজ দো হামকো ..... হাম খো গায়ি, কাভি নিন্দ সে জাগি .........কাভি খো গায়ি.......
কঁাকন: ভাইয়া আপনি হিন্দি গান কেন গাচ্ছেন?
ফাহমিদুল হক: নতুন শতাব্দীর বাংলা সিনেমার হালচাল নিয়ে গবেষনা শেষ আব ম্যা নয়া জামানা কি হিন্দি ফিল্ম কা হালচাল লেকর সোচরাহি হু,
তুমি কি জানো গবেষনা হিন্ডি কী?
কঁাকন: না :(
মনজুরুল হক: ফাহমিদ ভাই আপ খো গায়া এবং সো গায়া হবে আপনার সাথে গায়ি যায় না
ফাহমিদুল হক: মুঝসে পাঙ্গা মৎ ল। ম্যানে ইয়ে ফিল্ম গিয়ারা বার দেখা উস গানেমে খো গায়ি & সো গায়ি ই ক্যাহেতি হ্যা :)
সর্বশেষ এডিট : ২৪ শে সেপ্টেম্বর, ২০০৯ ভোর ৫:১৯
৬০টি মন্তব্য ৫৯টি উত্তর পূর্বের ৫০টি মন্তব্য দেখুন

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজ সশস্ত্র বাহিনী দিবস।

লিখেছেন নাহল তরকারি, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৫




আজ সশস্ত্র বাহিনী দিবস। দিনটি আমার কাছে শুধু একটি আনুষ্ঠানিক দিবস নয়; বরং অনেক স্মৃতি, আবেগ, শ্রদ্ধা আর একটি অপূর্ণ স্বপ্নের সঙ্গে জড়িয়ে আছে।

আমার পরিবারের অনেকেই সশস্ত্র বাহিনীর সঙ্গে যুক্ত... ...বাকিটুকু পড়ুন

জন্মগত জারজ বনাম স্বঘোষিত জারজ...

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২১ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৭

যে “সত্যিকারের জারজ” সে কিন্তু ভিকটিম বা শিকার। দুই প্রাপ্তবয়স্কের বিবাহ বহির্ভূত অনৈতিক সম্পর্কের সে ফলাফল মাত্র এবং সেই অপকর্মে তার কোনো ভূমিকাই নেই এবং সেই অর্থে সে অন্যপক্ষের অপকর্মের... ...বাকিটুকু পড়ুন

নাহিদের প্রশ্নফাঁস, দীপু মনির অটোপাস, আমাদের দীর্ঘশ্বাস

লিখেছেন সৈয়দ কুতুব, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:৪৯


বাংলাদেশে ২০০৯- ২০২৪ সালের মধ্যে কোন শিক্ষামন্ত্রীর আমলে সবচেয়ে বেশি প্রশ্নফাঁস হয়েছে? ছাত্রসমাজ একবাক্যে বলবে, সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর জন্য তাকে কি কোনো জবাবদিহির আওতায় আনা হয়েছে,... ...বাকিটুকু পড়ুন

টেকনাফ থেকে ঢাকা বারোজন মানুষের পদযাত্রা, জাগুক কোটি মানুষের বিবেক

লিখেছেন ডঃ এম এ আলী, ২২ শে নভেম্বর, ২০২৬ রাত ৩:০৩


টিভির চ্যানেলে চোখ রাখলে , সংবাদপত্রের পতার উপর দিয়ে হেটে গেলে ,ইন্টার নেটের পাতায় ফেবু কিংবা ই্উটিবে বিচরণ করলে দেখা যায় সারা দেশ জুরে এদের ওদের লাগানো আগুনের... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

লিখেছেন রাবব১৯৭১, ২২ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৫

বাংলাদেশ কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে?

দেশের বর্তমান পরিস্থিতি দেখে গভীর উদ্বেগ তৈরি হচ্ছে। নিজ দেশের ভিন্নমতাবলম্বীদের প্রথমে রাজনৈতিকভাবে নিষিদ্ধ করা, এরপর তাদের বাড়িঘরে হামলা, লুটপাট, অগ্নিসংযোগ এবং বুলডোজার দিয়ে বসতবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×