মাত্র কয়েক বছর আগেও যেখানে ছিল গহীন কাশবন, কৃষিবান্ধব বর্তমান সরকারের সহযোগিতা ও কৃষকের অক্লান্ত পরিশ্রমে পুরো অঞ্চলের চেহারাই যেন পাল্টে গেছে
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
সাধারণ মানুষের পায়ের ধুলো তেমন একটা পড়তো না। কিন্তু প্রত্যন্ত চরের এ দুর্গম অঞ্চলেই সম্প্রতি নীরবে ঘটে গেছে কৃষিবিপ্লব। দুর্গম ওই চরে এখন সবুজের ফসলের নয়নাভিরাম দৃশ্য। মাত্র কয়েক বছর আগেও যেখানে ছিল গহীন কাশবন কৃষকের অক্লান্ত পরিশ্রমে পুরো অঞ্চলের চেহারাই যেন পাল্টে গেছে। ১০টি দুর্গম চরাঞ্চলে সোনা ফলিয়েছেন এ এলাকার কয়েক হাজার কৃষক। নদীর বিস্তীর্ণ এলাকাজুড়ে জেগেছে বালুচর। এসব চরে কৃষকরা এখন ফলাচ্ছে নানারকম ফসল। এর মধ্যে আছে খেসারি, মরিচ, পিঁয়াজ, বাদাম, তিল, কাউন, চিনা, আখ ও ধান। একদা উত্তাল পদ্মার চরে এখন সবুজের সমারোহ। ড্রেজিং না করার কারণে স্বাধীনতার পর থেকে পলি জমে খরস্রোতা সেই নদী এখন নালায় পরিণত হয়েছে। জমি-জমা খুইয়ে যাওয়া পরিবারগুলোর জেগে ওঠা ওইসব জমিতে শুরু করেছে বিভিন্ন ফসলের চাষাবাদ। এসব গ্রামের বেঁচে থাকা মানুষজন ধীরে ধীরে চরে গিয়ে তাদের ভিটেমাটি ও জমি খুঁজে খুঁজে বের করে। পাকশী এলাকায় পদ্মা নদীর বিচ্ছিন্ন চর জেগে ওঠার পর থেকে চরের হাজার হাজার একর জমিতে ধীরে ধীর একজন দু’জন করে চাষাবাদ শুরু করে। এখন সেই আবাদী কৃষকেরা সংখ্যা হাজার ছাড়িয়ে গেছে। এ চরে আবাদ করে স্বাবলম্বী কৃষকের সংখ্যা এখন শত শত। শুধুমাত্র এ চরে আবাদ করে লাখ লাখ টাকার মানুষ বনে গেছেন এমন কৃষকের সংখ্যাও কম নয়। এ চরে গহীন কাশবনের বদলে ধান, পাট, আখ, ফুলকপি, গাজরসহ সবধরনের সব্জি, বিভিন্ন জাতের কুল, রবি শস্য ইত্যাদি আবাদ হচ্ছে। হাজার হাজার দিনমজুর নিয়মিত কাজ করে জীবিকা নির্বাহ করছেন পাশাপাশি সরকারের সহযোগিতায় প্রতিবছর কোটি কোটি টাকার ফসল উৎপাদন করে এ অঞ্চলের অর্থনীতিকে সামান্য হলেও চাঙ্গা করছেন।
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
রংয়ের মানুষ

গ্রেট মাদ্রাজ ফ্যামিন যখন অনুপ্রেরণার উৎস
একদিন আমাদের সবার প্রিয় সংসদ সদস্য আমির হামজা ওয়াজে বেশ গরম গরম কথা বলছিলেন। মহান আল্লাহ তায়ালার সৃষ্টির সৌন্দর্য ব্যাখ্যা করতে গিয়ে হঠাৎ রাশমিকা... ...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন
লক্ষ্মীপুরের সুপারি থেকে উপকূলের অর্থনীতি: কৃষিজ সম্পদই পারে গ্রামীণ ভাগ্য বদলাতে

বাংলাদেশের প্রতিটি অঞ্চলে এমন কিছু নির্দিষ্ট ফল, ফসল বা মৎস্য সম্পদ প্রাকৃতিকভাবে উৎপাদিত হয়, যা শুধু স্থানীয় চাহিদা মেটায় না, বরং পুরো অঞ্চলের অর্থনীতিতে জোরালো প্রভাব ফেলে।... ...বাকিটুকু পড়ুন
”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

