তিন বারের প্রধানমন্ত্রী এবং বাংলাদেশের সবচেয়ে বড় বিরোধীদলের নেত্রী ও জননেতাদের বলছি। আপনারা কার জন্য রাজনীতি করছেন? প্রতিদিন পেপার,পত্রিকায়, মিডিয়া এবং নেটে চিৎকার করে বলছেন আপনারা জনগনের জন্য। জনগণ সরকারকে ছেড়ে দেবেনা, জনগন এর সমাধান করবে, জনগণ এর বিচার করবে ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমার বুঝতে খুবই কষ্ট হছে এই জনগণ কারা? তাহলে তো আপনাদের হিসেব অনুযায়ী জনগণই নিজেরা নিজেদের গায়ে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে। জনগন নিজেরাই বার্ন ইউনিটে গিয়ে ভর্তি হচ্ছে এবং স্ত্রী, ছেলে, মেয়ে, বাবা, মা ও আত্মীয় স্বজনদের শোকের সাগরে ডুবিয়ে পৃথিবী ছেড়ে চলে যাচ্ছেন। আপনাদের হিসাবে কি ব্যাপারটা তাই নয়? আপনারা দেশের রাজনৈতিক নেতা এবং একটা বড় সময় নিয়ে দেশ শাসনও করেছেন। সাধারণ মানুষকে পুড়িয়ে মারা এবং মানুষের স্বাভাবিক জীবনকে বিপর্যস্ত করাই যদি আপনাদের রাজনীতি হয় তাহলে তার সমর্থন কি দেশের একজন জনগণের কাছ থেকে পাবেন? দয়া করে চিন্তা করে দেখুন। একবার নিজের ছেলেমেয়ে অথবা স্ত্রীর গায়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে তাকে বার্ন ইউনিটে পাঠান এবং দেখুন পরিবারের একজন সদস্য পুড়ে গেলে একই সাথে কতগুলো লোক নিঃস্ব হয়ে যায়। প্লীজ আন্দোলন করলে সত্যি জনগনের জন্য করুন। বার্ন ইউনিটকে হাসাপাতালেই থাকতে দিন। সারা দেশকে বার্ন ইউনিট বানাবেন না। তাতে জনগনের সমর্থন নেই বরং ঘৃণা আছে।
আলোচিত ব্লগ
চন্দ্রপ্রভা
চন্দ্রপ্রভা
সাইফুল ইসলাম সাঈফ
তোমাকে দেখে মোহিত হই চন্দ্রপ্রভা
রোদ পড়লে চকচক করে
এতই সুন্দর লাগে
একদৃষ্টে তাকিয়ে থাকি।
তোমাকে ছুঁতে ইচ্ছে করে
কিন্তু পাই না যে সাহস।
তুমি নাই বলে কি এত ঝড়?
তুমি পাশে নাই বলে... ...বাকিটুকু পড়ুন
আপনি কি পেলেন?

বাংলার দুই নোবেল জয়ী রবি ঠাকুর আর ডঃ ইউনুসের পিছনে অনেক কথাই তো বললেন।
ব্লগ লেখায় ভরিয়ে ফেললেন!
খোদা তাঁদেরকে যে জায়গা দিয়েছেন, তা থেকে এক চুল কি নিচে নামাতে... ...বাকিটুকু পড়ুন
তোমরা নেহা বোরা কে বাংলাদেশের কথা বোলো না

নেহা বোরাকে তোমরা বাংলাদেশের কথা বোলো না। বোলো না যে, তিনি যখন বাংলাদেশের ছাত্র আন্দোলনের ভূয়সী প্রশংসা করছেন, তখন বাংলাদেশে একটি বিশ্ববিদ্যালয়ের তরুনেরা ক্যাম্পাসে গরু জবাই করে জেয়াফত খাওয়ার আন্দোলন... ...বাকিটুকু পড়ুন
জগন্নাথবাসীগণ, আমার কথা শুনছেন কি?
জগন্নাথবাসীগণ,
আপনাদের গরু কোরবানি যদি হযরত জাবের (রাঃ)-এর মতো
নবীজীর সম্মানে হয়ে থাকে, তাহলে মোবারকবাদ।
আর, শুধু প্রতিবাদ দেখাতে একটি অবলা পশুকে হত্যা করে থাকলে,
তার জন্যে খোদার দরবারে বিচার দিলাম।
...বাকিটুকু পড়ুন
অভিনন্দন নাবিহা সাকলায়েন: ৩০ বছর পরের এআই পটেনশিয়াল

কনসেপ্ট টা খুবই সোজা...পৃথিবীর তাবত মানুষ ই জানে যে আপনার বিশ বছর বয়সে শরীরে যে কোষ গুলি আছে তা আপনার ৬০ বছর বয়সের কোষ আর সেইম না ..লম্বা সময়... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।