somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জুমাতুল বিদা’ মসজিদে মসজিদে আজ শপথ হোক সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার

১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জুমাতুল বিদা দিবসকে ঘিরে জেগে উঠেছেন রোজাদার মুসলমানরা। রোজার শেষ মুহূর্তে এসে জুমাতুল বিদায় শরিক হওয়ার জন্য মসজিদে মসজিদে উপচে পড়বেন রোজাদার মুসল্লিরা। এ জুমাতুল বিদায় মসজিদের খতিবের মুখে বারবার ধ্বনিত হবে আল বিদা মাহে রমজান, আল বিদা মাহে রমজান। রহমত, মাগফিরাত ও নাজাতের মাস মাহে রমজানের বিদায়ের সানাই খতিব সাহেবানের মুখে মুখে করুণ সুরে বেজে উঠবে।রোজাদার মাত্রই আজ দলে দলে শামিল হবে জুমাতুল বিদায়।একটি বছরের জন্য মাহে রমজানের বিদায়ে ইমানদার জনতা কোনোভাবেই সান্তনা খুঁজে পায় না। আল্লাহর করুণা, ক্ষমা ও মুক্তির সওগাত রমজানের দিনগুলো ফুরিয়ে যাওয়া তাদের কাছে বিষাদতুল্য, অপ্রত্যাশিত মনে হয়। সিয়াম সাধনা ইবাদত রিয়াজত বন্দেগি, দান সদকাহ, জাকাত-ফিতরা আদায় ও গরিব দুঃখী মানুষের পাশে দাঁড়ানোর অশেষ পুণ্যের আবাহনে যারা সিক্ত ও সমৃদ্ধ হয়- সেই ইমানদার জনতা ভাবেন যদি সারা বছর এমন সুযোগ পাওয়া যেতো কতই না ভালো হতো! মাহে রমজানের বিদায়ে ইমানদার জনতার অস্তিত্ব জুড়ে আজ রক্তক্ষরণ ঘটছে। মন যে প্রবোধ মানে না। বিদায় বেলায় তারা গভীর মমতায় মাহে রমজানের অতিথিকে অস্ফুট স্বরে বলে- আবারো ফিরে এসো আমায় ধন্য করতে- হে মাহে রমজান! মানুষে মানুষে মিলনের মধ্য দিয়ে ভেদবুদ্ধি লুপ্ত হবে এবং বিনাশ ঘটবে অশুভ সাম্প্রদায়িকতার। জুমাতুল বিদার দিনে মুসলিম জনতার ইমানী চেতনা শাণিত হবে এবং নবউদ্যমে নতুন শপথে তারা জেগে উঠবেই- এই আশাবাদ সবার।আনসার উল্লাহ বাংলা টিম, জামাতুল মোজাহেদিন, আল্লাহর দল, হরকতুল জিহাদ ও হিজবুতিদের আল্লাহর বিধান কায়েমের নামে কতলের হুঙ্কার এখনো থামেনি। আবারো মৃত্যুফাঁদ তৈরিতে তৎপর ওরা। কী আশ্চর্য ওরা মানুষের শান্তি হরণ করছে আল্লাহর আইন প্রতিষ্ঠার দোহাই দিয়ে। আল্লাহর আইন বাস্তবায়নের জন্য ওরা মসি ছেড়ে অসি নিয়ে লড়ছে দেশে আল্লাহ্র আইন প্রতিষ্ঠার কথা বলে যারা সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে, সামাজিক শান্তি বিনষ্ট করছে, হিংস্রতার জাল ফেলেছে তাদের ব্যাপারে সতর্ক করতে হবে সর্বস্তরের মুসলমানদের। কোনোভাবেই এদের প্রশ্রয় দেয়া যাবে না। উগ্রতা, জঙ্গিবাদ, দলীয় স্বার্থনিষ্ঠ রাজনীতির পঙ্কিল হাতিয়ার হয়ে না থেকে মসজিদ, আলেম ও ইমামদের ইসলাম নির্দেশিত গণমুখী পথ-মতকে গ্রহণ করে এর লালনে সযত ও দায়িত্বশীল হওয়াই আজ জাতীয় প্রত্যাশা। মসজিদে মসজিদে আজ শপথ হোক সন্ত্রাস ও জঙ্গিবাদমুক্ত বাংলাদেশ গড়ার।আল্লাহপাক সবার জীবন সুন্দর, পরিশুদ্ধ ও আলোকিত করুন। মাহে রমজানের জুমাতুল বিদা থেকে সবাইকে জীবনের পথ নির্দেশনা গ্রহণের ও আত্মশুদ্ধির পথে অটল থাকার প্রেরণা লাভের সুযোগের জন্য আল্লাহর কাছে বিনীত ফরিয়াদ জানাই। আসুন মাহে রমজানের আত্মশুদ্ধির শিক্ষায় উদ্বুদ্ধ হওয়ার পাশপাশি সম্প্রীতিময় মানবিক বিশ্ব সমাজ প্রতিষ্ঠার শপথে আজ উজ্জীবিত হই।

সর্বশেষ এডিট : ১৭ ই জুলাই, ২০১৫ দুপুর ২:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বিয়োগের রূপকথা

লিখেছেন ইসিয়াক, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩



মা বরাবরই পাতে ভাত কম নিতো , বলতো- ভাতে না-কি  বাত বাড়ে।
বিশেষ বিশেষ দিনে বাড়ি পোষা মোরগের ঝোল কিংবা রুই মাছের তরকারীর সবটুকু  আমাদের... ...বাকিটুকু পড়ুন

দৃষ্টিকটু পোশাক ও দৃষ্টিকটু আচরণ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:১৪



আপডেট - হাফপেন্ট আন্দোলন: ৩০/০৯/২০২৬
হাফপেন্ট পরে মেট্রো ট্রেন ও বাসে চলাচল বাংলাদেশের একটি নাগরিক চাহিদা হতে পারে। যেহেতু সমস্যা মেট্রোতে হয়েছে, আমি ধারণা করেছি বাংলাদেশে ফেসবুকে “হাফপেন্ট আন্দোলন” হওয়ার সম্ভবনা... ...বাকিটুকু পড়ুন

কঠিনতম সব চ্যালেঞ্জের মুখে বিএনপির ভবিষ্যৎ কি অন্ধকার??

লিখেছেন শেহজাদ আমান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:১০



বিএনপির সামনে অনেক কঠিন সব চ্যালেঞ্জ...

তাদের মোকাবেলা করতে হচ্ছে দ্বিমুখী বিরোধী-দলীয় রাজনীতি বা কর্মকাণ্ড (যেটা কিনা বাংলাদেশের রাজনীতিতে আগে কখনো দেখা যায়নি)।

জামাত-এনসিপি যতই লীগের ফিরে আসার বিরুদ্ধে বিএনপির... ...বাকিটুকু পড়ুন

আমার নানা মরহুম শাহাবুদদীন মাহমুদ জায়গীরদার

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:২৫



আমার আম্মার সেঝ চাচা’র লেখা ‘My life is not mine’ বইটি পড়ছি। বইটিতে ‘মাইজম ভাই’ নামের একটি অধ্যায় আছে। এতে সেঝ নানা আমার নানার বিভিন্ন সত্য... ...বাকিটুকু পড়ুন

মৃত্যু পেরিয়ে আবার ব্লগে------

লিখেছেন মোঃ মাইদুল সরকার, ৩০ শে সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:০৬




প্রায় ০৩ মাস হয়ে গেলো ব্লগে আসনা হয় না, আসা হয়না মানে লিখা হয়না। প্রিয়জনের মৃত্যু শোক কাটিয়ে ব্লগে উকি দেওয়া হয় কিন্তু পোস্ট দেওয়া হয় না।


গত... ...বাকিটুকু পড়ুন

×