somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিসিক শিল্পনগরী হিসেবে আত্মপ্রকাশে রাজশাহী নগরী

২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্যাসের অভাবে ভারী শিল্পের প্রসার ঘটেনি রাজশাহীতে। তবে ২০১২ সাল থেকে কারখানায় গ্যাস সংযোগ উন্মুক্ত হওয়ায় ছোট ও মাঝারি আকারে শিল্পপ্রতিষ্ঠান গড়ে উঠতে শুরু করেছে। এর মধ্যে গত ৮ মার্চ থেকে নগরীর বিসিক শিল্প-কারখানায় নিটল-নিলয় গ্রুপের উদ্যোগে দেশের প্রথম হিউম্যান হলার তৈরি যাত্রা শুরু হয়। এবার রাজশাহী বিসিক শিল্পনগরীতে প্রথমবারের মতো উত্তরাঞ্চলের সর্ববৃহৎ গার্মেন্ট কারখানা প্রতিষ্ঠা করছে এনা গ্রুপ। শতভাগ রপ্তানিমুখী এ সোয়েটার কারখানাটি আগামী বছরের শুরু থেকেই উৎপাদনে যাবে। এতে অন্তত দুই হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এরই মধ্যে কারখানাটির ছয়তলা ভবন নির্মাণকাজও শুরু হয়েছে। এই শিল্প-কারখানাটি হবে রাজশাহী তথা উত্তরাঞ্চলের সর্বপ্রথম বৃহৎ গার্মেন্ট কারখানা। এখান থেকে প্রতি মাসে এক লাখ ২০ হাজার সোয়েটার উৎপাদন করা সম্ভব হবে, যা পর্যায়ক্রমে ১০ লাখ পর্যন্ত বাড়ানো যাবে। এই কারখানাটিতে সব মিলিয়ে প্রায় দুই হাজার লোকের কর্মসংস্থান হবে। এটি চালু হওয়ার পর থেকে উত্তরাঞ্চলের জন্য এই কারখানাটি মাইলফলক হিসেবে কাজ করবে। বিসিক শিল্পনগরীতে আরো শিল্প-কারখানা গড়ে তোলার লক্ষ্যে এরই মধ্যে কাজ শুরু করা হয়েছে। এর অংশ হিসেবে ৫০ একর জমির ওপর রাজশাহী বিসিক শিল্পনগরী সম্প্রসারণের প্রস্তাবসংবলিত ডিপিপি ইতিমধ্যে একনেকে অনুমোদন পেয়েছে। এ প্রকল্প বাস্তবায়িত হলে ৩০৮টি নতুন শিল্প প্লট তৈরি হবে, যার মাধ্যমে পাঁচ হাজার নতুন লোকের কর্মসংস্থান সৃষ্টি হবে। ২০১৩ সালের ৭ জুন রাজশাহী নগরীতে গ্যাসের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। তারও কিছুদিন আগ থেকে শিল্প-কারখানায় গ্যাসের সংযোগ দিতে শুরু করে পশ্চিমাঞ্চল গ্যাস কম্পানি। তিন বছর আগে রাজশাহীতে শিল্প-কারখানায় গ্যাস-সংযোগ দেওয়া শুরু হয়। এরই মধ্যে সাতটি কারখানায় সংযোগ দেওয়া হয়েছে। আরো সাতটি প্রতিষ্ঠান সংযোগ পাওয়ার অপেক্ষায় রয়েছে। ২০১২ সালের ২৫ জানুয়ারি থেকে রাজশাহীতে শিল্প-কারখানায় গ্যাস সংযোগ দেওয়া হয়। গ্যাস সংযোগের সাথে সাথে একদিকে যেমন বড় বড় শিল্প কারখানা গড়ে উঠবে তেমনি বেকার সমস্যার সমাধানে দেশ অনেকটা এগিয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৩ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চিকিৎসকের অবহেলা

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:২১



বাংলাদেশে সরকারি চাকরিজীবিদের দৈনিক ডিউটি টাইম বা কাজের সময় কতো ঘন্টা? সমগ্র বাংলাদেশে, সমগ্র বাংলাদেশে যে কোনো সরকারি হাসপাতালে ডাক্তারগণ দৈনিক কতো ঘন্টা ডিউটি করেন?

সরকারি হাসপাতালে পড়ালেখা করে, সরকারি... ...বাকিটুকু পড়ুন

রাজনীতি নাকি ক্ষমতানীতি

লিখেছেন ডঃ এম এ আলী, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৬:৫১


রাজা কোথায়?
রাজমুকুট আজ জাদুঘরের কাঁচে
রাজদণ্ড ইতিহাসের ধুলোমাখা পৃষ্ঠায়
বহু দেশেই রাজতন্ত্রের সিংহাসন বহু আগেই
নেমে গেছে মানুষের নির্মিত প্রজাতন্ত্রের পথে
তবু আমরা বলি রাজনীতি।

কেন বলি?
শব্দটি এত পরিচিত
যে পরিচয়ের আড়ালে প্রশ্নটি হারিয়ে... ...বাকিটুকু পড়ুন

যে ইতিহাস আমাদের জানতে দেওয়া হয়নি অথবা ভুলিয়ে দেওয়া হয়েছে!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৩৩


আপনি জানেন কী?
ব্রিটিশরা প্রশাসনের সুবিধার জন্য ১৮৩৭ সালে ফারসি ভাষা বাদ দিয়ে আঞ্চলিক ভাষা ও উর্দুকে নিচ তলার দাপ্তরিক কাজে চালু করে।কারণ মুঘল আমল থেকেই প্রচলিত প্রশাসনিক কর্মীদের কাজ... ...বাকিটুকু পড়ুন

কবিতা

লিখেছেন জিনাত নাজিয়া, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২৭

" অদেখা দূরত্ব "

তুমি ছিলে আমার সেই নাম যা আমি উচ্চারণ করতে পারিনা,
তবে বুকের ভিতর হাজার বার জপ করি।
তুমি আমার সেই আলো যা আমি চোখে দেখিনা,
লুকিয়ে রাখি হৃদয়ের অভ্যন্তরে... ...বাকিটুকু পড়ুন

বালছাল মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৩৬

প্রথম পাতায় ব্যান ব্লগারের একটি পোস্টে ব্লগার রাজীব নূর মন্তব্য করে বলেছেন - “ওদের কে ‘বালছাল’ লিখতে দেন। বিনোদন নষ্ট করবেন না।”

বাহ! কী চমৎকার গণতান্ত্রিক দর্শন! এতদিন জানতাম দেশে তথ্য... ...বাকিটুকু পড়ুন

×