সৌর প্লান্ট স্থাপনের মধ্য দিয়ে সুপেয় পানির সন্ধান পেল কক্সবাজারের নুনিয়ারছড়াবাসী
০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কক্সবাজার জেলা সদরের উত্তরে প্রত্যন্ত এলাকায় অবস্থিত নুনিয়ারছড়া ।এই এলাকায় প্রায় পাঁচ হাজার লোকের বসবাস এবং বেশিরভাগই নিম্ন আয়ের। এলাকার ভূগর্ভস্থ পানি লবণাক্ত হওয়ায় বিশুদ্ধ খাওয়ার পানির সমস্যাটা ব্যাপক। বিশুদ্ধ পানি সংগ্রহে তাদের হেঁটে পাড়ি দিতে হতো ২ কি.মি। তাছাড়া খাওয়ার পানি সংগ্রহে মহিলারা শিকার হতো ইভটিজিংসহ নানা হয়রানির। এসব সমস্যা এখন আর নেই। দেশে প্রথম সোলার বেস ডিস্যালাইন প্রকল্প মাধ্যমে সুপেয়পানি সরবরাহের জন্য সরকার স্থাপন করেছে সৌর প্লান্ট। ৫০টি সোলার প্যানেল ও ১২টি ব্যাটারি বসিয়ে প্রত্যেক দিন ভূগর্ভস্থ থেকে প্রায় ৫ হাজার লিটার পানি উত্তোলন করে ফিল্টারের সাহায্যে লবণমুক্ত করে সরবরাহ করা হচ্ছে। সৌরবিদ্যুত চালিত লবণমুক্ত সুপেয়পানি সরবরাহের প্লান্ট স্থাপন করায় এলাকাবাসীর দূর হয়েছে খাওয়ার পানির সমস্যা। এখন আর তাদের কষ্ট করে দূর থেকে পানি সংগ্রহ করতে হয় না। সৌরবিদ্যুত চালিত সুপেয় পানির প্লান্ট থেকেই মিলছে প্রয়োজনীয় পানির যোগান।

সর্বশেষ এডিট : ০৩ রা অক্টোবর, ২০১৫ বিকাল ৩:১৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
সৈয়দ কুতুব, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১০

বিশ্বজুড়ে থরথর কম্পন শুরু হয়ে গেছে। মার্কিন মুল্লুক থেকে মহাখালী, সবাই আজ বাকরুদ্ধ। আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিস্ফোরণ ঘটেছে। বিশ্বস্ত সূত্রে, অর্থাৎ ভারতীয় কয়েকটি বেনামী ফেসবুক পেজ এবং...
...বাকিটুকু পড়ুন
৫ আগস্ট ২০২৪: জনঅভ্যুত্থান, নাকি নেপথ্যে ক্ষমতার আরেক সমীকরণ? একটি সরকার পতনের দিনকে আমরা কীভাবে পড়ব- জনতার বিজয় হিসেবে, নাকি রাষ্ট্রক্ষমতার নেপথ্যে ঘটে যাওয়া এক জটিল ক্ষমতা- হস্তান্তর...
...বাকিটুকু পড়ুন
(রবীন্দ্রনাথ ঠাকুরের ‘শেষের কবিতা’ উপন্যাসের প্রেক্ষাপট অবলম্বনে ২০২৬ সালের এক কল্পিত নতুন সংস্করণ)অমিত রায় সম্পর্কে তার বন্ধু সহিস বলত, "অমিতের বুদ্ধির আলোটা সূর্যের মতো সবাইকে আলো দিতে আসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
চারাগাছ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৩১

বাংলা ব্লগের জগতে সহব্লগাররা যারা আমাকে অনেকদিন ধরে চেনেন, তারা জানেন—আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
শুনতে একটু অদ্ভুত লাগে, তাই না?
রাশিয়ায় আমি কোনোদিন যাইনি।
তবু আমার একটা রাশিয়ান শৈশব ছিল।
আমার সেই...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
ভুয়া মফিজ, ১৬ ই সেপ্টেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৪৫

বাংলাদেশে একটার পর একটা বিষয়বস্তু সামনে আসে, আর সবাই সেটা নিয়ে ঝাপায়ে পড়ে। দেখে বিমলানন্দ অনুভবস করি। ''অনুভবস'' বললাম, কারন ছাত্রাবস্থায় আমরা বন্ধুরা কোন বিষয়ে ওভার-ক্যাজুয়ালি ফানি আলাপ করলে...
...বাকিটুকু পড়ুন