somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

স্বপ্ন হচ্ছে সত্যি

০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


স্বপ্নের পদ্মা সেতু বাস্তবে রুপ নিচ্ছে। এখন মাঝ নদীতে চলছে দুই পিলারের নির্মাণ কাজ। ৩টি মূল পাইল স্থাপিত হওয়ার পর এখন ৬ ও ৭ নম্বর পিলারে আরও দুটি মূল পাইল বসছে দ্রুতগতিতে। এছাড়া নতুন করে টেস্ট পাইল এবং ট্রায়াল পাইল স্থাপন হচ্ছে। নদীতে ৪০ নম্বর পিলারে চলছে টেস্ট পাইলের কাজ এবং ৩৯ নম্বর পিলারে ট্রায়াল পাইল বসছে। টেস্ট পাইল সহজ লোড দিয়ে টেস্ট করা হয়। কিন্তু ট্রায়াল পাইল অনেকটা মূল পাইলের মতোই, বেশ মোটা। স্থাপনেও অনেক ভারি যন্ত্রপাতির ব্যবহার হচ্ছে। ট্রায়াল পাইলের মাধ্যমে পরীক্ষা করা হয় এখানে মূল পাইল স্থাপন করা সম্ভব কিনা। এছাড়া সেতুর দু’প্রান্তে ভায়াডকের কাজও শুরু হয়েছে পুরোদমে। সব মিলিয়ে মূল সেতুর কাজ ছড়িয়ে পড়েছে দু’তীরে এবং পদ্মায়। মাওয়া চৌরাস্তা থেকে পদ্মা সেতু এলাকায় প্রবেশ করা মাত্রই দেখা যাবে বিশাল কর্মযজ্ঞ। যেদিকে চোখ যাবে সবখানেই কর্মচঞ্চল পরিবেশ। সেতু এলাকায় প্রবেশ করে ডানদিকে যেতেই চোখে পড়ে বস্তায় বালু ভরাটের কাজ, যা নদী শাসনের জন্য ব্যবহার করা হচ্ছে। নদীর পারে মেশিন দিয়ে সাদা বস্তায় বালু ভরাট করে নেয়া হচ্ছে মাঝ নদীতে। মূল সেতুর পিলারের কাজ শেষ করতে সয়েল টেস্ট চলছে পুরোদমে। চলতি বছরের জুনের মধ্যে এ কাজ শেষ হবে। মূল সেতুর পাশাপাশি নদী শাসনের কাজও চলছে অতি গুরুত্বের সঙ্গে। কারণ আগামী বর্ষার আগেই প্রকল্প এলাকায় পদ্মাকে বস মানাতে চলছে এখন নানা যজ্ঞ। ড্রেজিং, ব্লক তৈরি, জিওব্যাগ ফেলা সবই হচ্ছে পরিকল্পনা মাফিক। পদ্মা সেতুর কাজে সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং মনে করা হচ্ছে নদী শাসন প্রকল্পকে। এ কাজে সাফল্য পেলে নদীর গতিপথ নিয়ন্ত্রণের পাশাপাশি পদ্মার দুই কূলকে ভাঙ্গনের হাত থেকে রক্ষা করা সম্ভব হবে। স্বপ্ন সত্যি হওয়া এখন সময়ের ব্যাপার মাত্র।

সর্বশেষ এডিট : ০৪ ঠা মার্চ, ২০১৬ বিকাল ৫:৩০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাবা শান্তি কমিটির চেয়ারম্যান, ছেলে কিশোর মুক্তিযোদ্ধা

লিখেছেন মাথা পাগলা, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ রাত ২:২১

মুক্তিযুদ্ধকে ঘিরে অনেক হৃদয়বিদারক ঘটনা আছে। কুমিল্লার এমনই একটি ঘটনার কথা বলেছেন একজন মুক্তিযোদ্ধা -

কুমিল্লা শহরের উত্তর দিকে রসুল আহমদ নামে একজন ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন শান্তি কমিটির চেয়ারম্যান।... ...বাকিটুকু পড়ুন

শব্দের সীমা (জনস্বাস্থ্য বিষয়ক সতর্কতা!)

লিখেছেন আবু সিদ, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৪০

“সুন্দর শব্দ মধুচক্রের মতো, আত্মার জন্য সুমিষ্ট এবং অস্থির জন্য আরোগ্য।” — প্রবচন ১৬:২৪, বাইবেল

প্রতিদিন বাসা থেকে বের হলেই হাজারো শব্দ উড়ে এসে আছড়ে পড়ে আমাদের কানে। দূর ও নিকট... ...বাকিটুকু পড়ুন

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

×