somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

অবশেষে পাতাল রেলের স্বপ্ন পূরণ হতে যাচ্ছে

১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



উন্নত বিশ্বের প্রতিটি দেশেই রাজধানীসহ বড় বড় শহরে আন্ডারগ্রাউন্ড দিয়ে ট্রেন চলাচল করে। রাজধানী ও আশপাশের জেলাগুলো থেকে ঢাকায় নিয়মিত চলাচলকারীদের সুবিধার্থে যানজট কমাতে ও সময় বাঁচানোর পাশাপাশি অর্থ সাশ্রয়ের জন্য সাবওয়ে নির্মাণ করা জরুরী। এ লক্ষে রাজধানীতে নিত্য সৃষ্ট যানজট ভোগান্তি কমাতে এবার আন্ডারগ্রাউন্ড রেল যোগাযোগ বা সাবওয়ে (পাতাল রেল) নির্মাণের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। প্রধানমন্ত্রীর নির্দেশে উন্নত বিশ্বের সকল দেশের ন্যায় রাজধানীর যানজট কমাতে ও যোগাযোগ ব্যবস্থা আধুনিকীকরণের জন্য সাবওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে ।প্রথম পর্যায়ে কমলাপুর থেকে বিমানবন্দর, টঙ্গী হয়ে জয়দেবপুর পর্যন্ত তৈরি করা হবে এই পাতাল রেলপথ। পরবর্তীতে কমলাপুর থেকে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। এই সাবওয়ে তৈরি করতে সরকারের অন্য যে কোন বড় প্রকল্প বাস্তবায়নের চেয়ে অনেক কম খরচ হবে। কারণ, বিদ্যমান রেলপথের নিচ দিয়েই এটি নির্মাণ করা হবে। ফলে পাতাল রেল সাবওয়ে তৈরির জন্য কোন ভূমি অধিগ্রহণ করতে হবে না। ফলে প্রকল্প বাস্তবায়ন ব্যয় ও সময় অত্যন্ত কম হবে।এ রেলওয়ে তৈরির প্রাথমিক অংশ হিসেবে প্রায় ৬৭ কোটি ২০ লাখ টাকা ব্যয়ে সম্ভাব্যতা যাচাই প্রস্তাব চূড়ান্ত করেছে রেলওয়ে। যার ব্যয় বহন করবে সরকার। অধিক পরিমাণ যাত্রী বহন করতে প্রতি ২ মিনিট পরপর এ সাবওয়ে দিয়ে ট্রেন ছাড়া হবে। সাবওয়েটিতে কমপক্ষে ২টি লাইন (ডাবল লাইন) থাকবে। কোন প্রকার সিগনাল ছাড়াই নির্বিঘ্নে ট্রেন চলাচল নিশ্চিত করতেই এ পদ্ধতি রাখা হচ্ছে। এ রেল সাবওয়েটি চালু করা গেলে ঢাকা বর্তমানে ঢাকা-টঙ্গী রুটে কমিউটার, ইন্টারসিটি, লোকাল, মেইলসহ সারাদেশের বিভিন্ন স্থানে প্রতিদিন ৭২ জোড়া ট্রেন চলাচল করে। এতে প্রায়ই সড়কগুলো সিগনাল দিয়ে বন্ধ রাখতে হয়। ফলে প্রতিদিনই এ থেকে সৃষ্ট যানজট ব্যাপক আকার ধারণ করে। এর ফলে অধিক সংখ্যক ট্রেন চালু করে যানজট কমাতে সরকারের ইচ্ছা থাকা সত্ত্বেও ঢাকা-জয়দেবপুর রুটে নতুন করে কমিউটার বা লোকাল ট্রেন চালানো সম্ভব নয়। ফলে বাধ্য হয়ে সাবওয়ে দিয়ে এ ধরনের লাইন নির্মাণের চিন্তা করা হচ্ছে। এতে মাটির নিচের রেলপথ দিয়ে কমিউটার বা লোকাল ট্রেন চলাচল করতে পারবে।
সর্বশেষ এডিট : ১৯ শে মে, ২০১৬ বিকাল ৩:৫২
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

বাঁধনের কেন ফেমিকন লাগে !!!

লিখেছেন অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪



বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে... ...বাকিটুকু পড়ুন

ফিরে ফিরে আসো

লিখেছেন সেজুতি_শিপু, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৪৬


সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?

আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত‍্যকে।
পান কর... ...বাকিটুকু পড়ুন

“উন্নয়নের দুর্ভিক্ষে বাংলাদেশ”

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২৬ শে আগস্ট, ২০২৬ বিকাল ৪:৫৮



বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।

দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।

ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরীর ছোট গল্প "নভেম্বরের শেষ বৃষ্টি"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ১০:১৩

নভেম্বরের শেষ বৃষ্টি
মঞ্জুর চৌধুরী

নীরা কথাটা বিশ্বাস করতে পারছে না। তাঁর স্বামী আরমানের আরেক মেয়ের সাথে সম্পর্ক ছিল? এই আরমান কিনা সবসময়ে আবৃত্তি করতো "এই হাত ছুঁয়েছে নীরার মুখ, আমি কি... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ জননী জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী

লিখেছেন ইসিয়াক, ২৭ শে আগস্ট, ২০২৬ রাত ১২:০৭



আমাদের সেই পুরনো ভিটেটার অস্তিত্ব  এখন আর নেই। তবে বুকের গহীনে ভিটেমাটির মায়াটুকু  ঠিক আগের মতোই রয়ে গেছে। কত স্মৃতি, কত গান, কত গল্প-কোলাহল,  মান- অভিমান ! চাইলেই... ...বাকিটুকু পড়ুন

×