এভাবে চললে নিশ্চিহ্ন হয়ে যেতে পারে দলটি
২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
গত দুই বছরে দুই দফা উদ্যোগ নিয়ে জেলা কমিটি পুনর্গঠন শেষ করতে পারেনি বিএনপি। এর মধ্যে তারা দলের কেন্দ্রীয় সম্মেলন করে । সম্মেলনের মাধ্যমে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী ও নির্বাহী কমিটি গঠনের বিধান থাকলেও তা হয়নি। নীতি নির্ধারণী পর্যায়ের বেশির ভাগ নেতাই এখন দুই শিবিরে বিভক্ত হয়ে আছেন। মূলত এসব কারণে পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করতে সময় নেওয়া হচ্ছে। কবে নাগাদ কমিটি ঘোষণা করা হবে—দলের নেতারা তা সুনির্দিষ্ট করে বলতে পারছেন না। একধরনের দোদুল্যমান অবস্থায় রয়েছে দলটি। নতুনদের দলের নেতৃত্বে এনে, প্রবীণদের কমিটিতে রাখা না হলে বা গুরুত্বপূর্ণ পদ দেওয়া না হলে এর ব্যপক প্রতিক্রিয়া হতে পারে ভেবে সেটিও তারা গুরুত্ব দিয়ে বিবেচনা করছে। মূলত বেশির ভাগ নেতা দুই শিবিরে বিভক্ত হয়ে আছেন। এ অবস্থা দলের নেতা-কর্মীদের মাঝে হতাশা ছড়াচ্ছে। কারণ একদিকে সরকারের বিরুদ্ধে দুই দফা ব্যর্থ আন্দোলনের পর আবার মাঠে নামা যাচ্ছে না, অন্যদিকে দলও সুসংগঠিত করা যাচ্ছে না। দলটি একটি কঠিন ও অত্যন্ত দুরূহ সময় পার করছে। তারা এখন বুঝতে পেরেছে এই সময় যদি তারা সঠিকভাবে না চলে, ঐক্যবদ্ধ না থাকে, নিজেদের মধ্যে অযথা দলাদলি ও কোন্দল সৃষ্টি করে তাহলে সত্যিকার অর্থে তারা নিশ্চিহ্ন হয়ে যাবে।
সর্বশেষ এডিট : ২৮ শে মে, ২০১৬ বিকাল ৪:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
অপলক , ২৬ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৩৪

বাঁধন এখন বন্ধন মুক্ত। মিডিয়া পাড়ায় সরব উপস্থিতি। উপর মহলের ডাকে সারা দিতে হয়। কাজেই ফেমিকন লাগতেই পারে। মানে ফেমিকনের এ্যাড করা লাগতেই পারে। মিডিয়া আইকন হিসেবে জনসচেতনাতা বাড়াতে...
...বাকিটুকু পড়ুন
সময়ের সাথে সাথে নিজেকে বদলে নিতে হয়,
তোমার শরীর জুড়ে যখন
অভিজ্ঞতার গল্প পাঠের আসর,
তখনও ছেলে ভোলানো ছড়ায়
নিজেকে ভোলালে চলে?
আঁজলা ভরে সময়ের যন্ত্রণাকে পান কর,
পান কর সত্যকে।
পান কর...
...বাকিটুকু পড়ুন
বাং/লাদেশের মূর্খ জনগণ উন্নয়নের চেয়ে কথিত ফ্যাসিবাদকে বড় করে দেখেছে কিন্তু “উন্নয়নের দুর্ভিক্ষ” কি জিনিস তা দেখেনি।
দেখতে থাকুক….। আর ভাতের দুর্ভিক্ষ শুরু হলে বলে…..।
ফ্যাসিবাদ দূর করতে গিয়ে উন্নয়নই "নাই"...
...বাকিটুকু পড়ুনসম্পত্তি
সাইফুল ইসলাম সাঈফ
মায়ের কোলে থাকা অবস্থায়
বাবা ইন্তেকাল করেন।
দিগবিদিক জ্ঞানশূন্য হয়ে পড়েন মা
বাবার অর্জিত কোনো সম্পত্তি ছিল না।
ওয়ারিশ সূত্রে কিছু খণ্ড খণ্ড জমি
এখনও বিদ্যমান বা আছে।
শৈশবে দেখেছি একটি জমিতে
চার-পাঁচটি কদম গাছ,... ...বাকিটুকু পড়ুন