পাইলট প্রকল্পে বদলে যাচ্ছে ঢাকা ওয়াসা
০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অনলাইনে পাইলট প্রকল্পে পাম্প অন বা অফ করার প্রযুক্তি হাতে নিচ্ছে ঢাকা ওয়াসা। বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচির অংশ হিসেবে বদলে যাচ্ছে ঢাকা ওয়াসাও। ভূগর্ভে গভীর নলকূপে কি পরিমাণ পানি আছে তা নির্ণয় করা, প্রতি সেকেন্ডে পানি কি পরিমাণ প্রবাহিত হচ্ছে এবং পানির চাপ কেমন সেটা সহজেই বুঝা যাচ্ছে এই অনলাইন পাম্প পদ্ধতিতে। এছাড়া পানির চাপ অনুসারে পানি পরিশোধনের জন্য প্রয়োজনীয় ক্লোরিন মেশানো, পাম্প এলাকায় অবস্থান করা ব্যক্তির গতিবিধি নির্ণয়ের কাজ, পাম্প পরিচালনায় কি পরিমাণ বিদ্যুত্ খরচ হচ্ছে সেটাও জানা যাচ্ছে। ইতোমধ্যে ঢাকা ওয়াসা তাদের অষ্টম জোনের চারটি পাম্পে এ পাইলট প্রকল্প সম্পন্ন করেছে। প্রকল্প বাস্তবায়নের ফলে পানির অপচয় অনেকাংশে কমেছে। এছাড়া গ্রাহকদের ভোগান্তিও অনেকটা লাঘব হচ্ছে। এভাবে ঢাকা ওয়াসাকে মোট দশটি জোনে বিভক্ত করা হচ্ছে। পুরো ঢাকা শহরের পানি ব্যবস্থাকে পর্যায়ক্রমে ডিজিটালাইজড করার সকল ব্যাবস্থা নিচ্ছে ঢাকা ওয়াসা। গ্রাহকদের আরো ভাল সেবা দিতে সরকারের ডিজিটাল বাংলাদেশের অংশ হিসেবে ঢাকা ওয়াসার পুরো ব্যবস্থাই ডিজিটালাইজড হচ্ছে।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০১৬ বিকাল ৩:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে...
...বাকিটুকু পড়ুনখোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?

পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,...
...বাকিটুকু পড়ুনরাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব...
...বাকিটুকু পড়ুন