শিক্ষা নেবার মতো বিচার চাই!!!
২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পূজা দাশ। পাঁচ কি ছয় বছরের একটি বাচ্চা মেয়ে। যে মেয়েটি হয়তো খেলতো সারাদিন সমবয়েসী বন্ধুদের সাথে। হরেক রকমের খেলাধূলার মাঝেই কাটিয়ে দিতো দিনের বেশীর ভাগ সময়। আর বাকী সময়টা থাকতো মায়ের কোলে, আঁচলের ভেতর আর বাবার কাঁধে। পাশের বাড়ির সাইফুলকে কাকা ডাকতো পূজা। সেই সাইফুলই এই ছোট্ট, ফুলের মতো নিষ্পাপ শিশুটিকে আরো একজন সঙ্গী নিয়ে ধর্ষণ করেছে। গত ক'দিন ধরে বিভিন্ন পত্রিকায় পূজার রিপোর্ট পড়ছিলাম। তাকে সবশেষে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হয়েছিল চিকিৎসার জন্যে। সব রিপোর্টেই ধর্ষণের ভয়াবহতার কথা বলতে গিয়ে বলেছিল ---- ওর চিকিৎসকরাও ধর্ষণের ভয়াবহতার নমুনা দেখে হতভম্ভ। মিডিয়া এই ব্যাপারে বলা চলে প্রায় নিশ্চুপ। আর মানবতাবাদী, সুশীল নামের কুশীলরাতো নিশ্চুপ বটেই। বুঝতে পারিনা ----- কেন এই নীরবতা! মনে হয় ধর্ষণকারী সাইফুল ছাত্রলীগ করে না। তাই এই ইস্যুতে ফেসবুক গরম হবেনা। পত্র পত্রিকায় বড় করে লেখা হবে না, টিভি টকশো গুলোতে আলোচনার ঝড় উঠবে না। আমাদের ধর্মীয় এবং সামাজিক মূল্যবোধ দিন দিন লোপ পাচ্ছে বলেই মনে হয়। তা না হলে চল্লিশোর্দ্ধ বয়সের একজন জানোয়ার সাইফুল ৫ বা ৬ বছরের মেয়ে পূজাকে ধর্ষণ করে কি ভাবে? শিশু ধর্ষণে মৃত্যুদণ্ডের বিধান রেখে নতুন আইন করা হোক। বিশেষ ট্রাইবুনালে বিচার এবং বিচারের রায় দ্রুত কার্যকর করার বিধান করা হোক। এমন বিধান চালু করা হোক যা দেখে অন্যরা যেন শিক্ষা নিতে পারে।
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৬ বিকাল ৩:৩৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।
বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০
মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন
লিখেছেন
কিরকুট, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৭
হিন্দু লোহানা জাতি থেকে ধর্মান্তরিত হয়েছিল খোঁজা সম্প্রদায়।মোহাম্মদ আলী জিন্নাহ এই খোঁজা সম্প্রদায়ের মুসলিম ছিলেন এবং শিয়া গোষ্ঠীর আশারি সম্প্রদায়ের মানুষ ছিলেন। খোঁজাদের বিশ্বাস এবং ধ্রমীয় আচার-আচরণ সহজে কোন পরিচিত... ...বাকিটুকু পড়ুন

- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।
- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে...
...বাকিটুকু পড়ুন