somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

বিডা হবে অনলাইন সুবিধা সম্পন্ন

২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ডইং বিজনেস সূচকে উন্নতির ধারাবাহিকতায় দেশে বিনিয়োগ বান্ধব পরিবেশে নিশ্চিত করার প্রাতিষ্ঠানিক অবকাঠামো বিনির্মাণের যুগোপযোগী উদ্যোগের অংশ হিসেবে বর্তমান গণতান্ত্রিক সরকার বিনিয়োগ বোর্ড ও বেসরকারিকরণ কমিশন বিলুপ্ত করে গঠন করেছে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। আগামী দুই বছরে সেবা সম্প্রসারণের মধ্য দিয়ে বিডাকে উন্নত প্রযুক্তির অনলাইন সুবিধা সম্পন্ন একটি প্রাতিষ্ঠানিক কাঠামের মধ্যে নিয়ে আসা হবে, তখন ওয়ান স্টপ সুবিধার আওতায় বিশ্বের যেকোন স্থান থেকে বিনিয়োগকারীগণ অনলাইনে এই প্রতিষ্ঠানের সেবা গ্রহণ করতে পারবে। বাংলাদেশের একসময়ের সনাতন কৃষিভিত্তিক অর্থনীতি এখন প্রযুক্তি নির্ভর আধুনিক অর্থনীতিতে ভর করে দেশের টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে এগুচ্ছে। এখন দেশের প্রয়োজন মান সম্পন্ন বিনিয়োগ। বিনিয়োগকারীদের ওয়ানস্টপ সুবিধা দেয়ার সহায়ক নীতিমালা প্রণয়নের বিষয়টি সংসদের আগামী অধিবেশনেই উপস্থাপন করা হবে। বিনিয়োগ বান্ধব পরিবেশ উন্নয়নের মাধ্যমে আগামী তিন বছরের মধ্যে ডুইং বিজনেস সূচকে কমপক্ষে ২৫ ধাপ উপরে উঠে শীর্ষ একশ দেশের তালিকায় আসার লক্ষ্য নিয়ে কাজ করবে বিডা। বাংলাদেশের ক্রমবিকাশমান অর্থনীতিতে বর্তমানে বিদ্যুৎ, রসায়ন, তথ্য প্রযুক্তি, টেলিযোগাযোগ এবং অবকাঠামোখাতে বিনিয়োগের অফুরন্ত সুযোগ রয়েছে বিনিয়োগকারীদের জন্য। তবে বিশ্বব্যাংকের ডুইং বিজনেস প্রতিবেদনে অপর্যাপ্ত অবকাঠামো, আমলাতন্ত্রের ধীরগতি, কর্মক্ষেত্রে শ্রম অধিকার ও নিরাপত্তার অভাব বিদেশি বিনিয়োগের জন্য বিদ্যমান চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে। বিদেশি বিনিয়োগ আকর্ষণে নিয়ন্ত্রক কাঠামো সংস্কারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক অবকাঠামোর উন্নয়ন বিশেষ করে সরকারি সেবার মান আরও উন্নত করার লক্ষ্য পূরণে কাজ করবে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিডার কার্যক্রম বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রাখবে, এটাই সকলের প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:৫২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ছবি ব্লগ -৭ বিনীত, অবনত বৃক্ষ

লিখেছেন হুমায়রা হারুন, ১৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১:০৯

পথে যেতে চোখে পড়লো নুয়ে পড়া বৃক্ষের শাখাগুলো। মনে হলো স্রষ্টার কাছে সে যেন নিবেদিত প্রার্থনায় অবনত। সব অহংকার, সব আত্মগরিমা, কৃতিত্বের ভার সে ধীরে ধীরে ঝরে... ...বাকিটুকু পড়ুন

হযরত ইমাম হোসেনের (রা.) পরিবর্তে ইয়াজিদী নেতৃত্ব প্রতিষ্ঠিত হয়েছিল কেন?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৯ শে অক্টোবর, ২০২৬ ভোর ৬:৪৯



সূরাঃ ৮ আনফাল, ৬৫ ও ৬৬ নং আয়াতের অনুবাদ-
৬৫। হে নবি! মু’মিন দিগকে যুদ্ধের জন্য উদ্বুদ্ধ কর। তোমাদের মধ্যে কুড়িজন ধৈর্যশীল থাকলে তারা দুইশতজনের উপর বিজয়ী হবে।তোমাদের মধ্যে... ...বাকিটুকু পড়ুন

আমরা কোন ইসলাম পালন করছি! কাদের ফলো করছি!

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১০:৫১

খোদা ও নবীজীকে অবমাননা করলে অর্থাৎ ধর্মীয় অবমাননা করলে মৃত্যুদণ্ড দিতে হবে, এমন আয়াত কোরআনে পেলাম না!
অনেক খুঁজলাম.........আমি পাই নাই। আপনি পেয়েছেন কি?



পবিত্র কোরআনে উল্লেখ আছে যে,... ...বাকিটুকু পড়ুন

আগ্নেয়াস্ত্র প্রদর্শন, প্রতিমন্ত্রীর পদত্যাগ এবং ঢাকা দক্ষিণের নতুন সমীকরণ: রাজনৈতিক খেলায় ইশরাক কোথায়?

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫২

রাজনীতির মাঠে অতি-উৎসাহ কখনো কখনো যে আত্মঘাতী হয়ে দাঁড়াতে পারে, মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের সাম্প্রতিক কর্মকাণ্ড তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত। গত শনিবার রাজধানীর গেন্ডারিয়ায় যেভাবে প্রকাশ্য দিবালোকে আগ্নেয়াস্ত্র উঁচিয়ে, দলবল... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবের প্রতি বাংলার মানুষের কেন এত ক্ষোভ?

লিখেছেন জ্যাক স্মিথ, ১৯ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১২:৫৮



বাংলাদেশের বেকারত্ব সমস্যা দূরীকরণে সৌদি আরব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। দেশটিতে বাংলাদেশের প্রায় ৩৫ লাখ শ্রমিক কাজ করছেন। সৌদি আরবই বাংলাদেশের সবচেয়ে বড় বৈদেশিক শ্রমবাজার। ২০২৫–২৬ অর্থবছরে সৌদি আরব... ...বাকিটুকু পড়ুন

×