ন্যাশনাল সার্ভিসের আওতা আরো সম্প্রসারণ করা হচ্ছে। এই সম্প্রসারণ সংক্রান্ত একটি প্রস্তাব মন্ত্রিসভার নিয়মিত সাপ্তাহিক বৈঠকে অনুমোদন দেয়া হয়েছে। এর ফলে কম শিক্ষিত যুব সম্প্রদায়ের কর্মসংস্থানের সুযোগ আরো বাড়বে। এখন ৩ পার্বত্য জেলার ৪টি সহ দেশের আরো ৬৪ উপজেলা এই কর্মসূচির আওতায় আসবে। দারিদ্র্যপ্রবণ বলে চিহ্নিত ৬৪ উপজেলায় ন্যাশনাল সার্ভিস প্রোগ্রামের ৫ম, ৬ষ্ঠ ও ৭ম পর্যায়ে অর্থাৎ তিন ধাপে সম্প্রসারিত হবে। এই কর্মসূচিতে খাগড়াছড়ির ২ এবং বান্দরবান ও রাঙ্গামাটির একটি করে মোট ৪ পার্বত্য উপজেলা রয়েছে। সম্প্রসারিত কর্মসূচির আওতায় আগামী বছরের মে মাস থেকে শিক্ষিত বেকার যুবকদের ৩ মাসের প্রশিক্ষণ দেয়া হবে এবং প্রত্যেক প্রশিক্ষণার্থী দৈনিক ১শ’ টাকা করে ভাতা পাবেন। প্রশিক্ষণ শেষে প্রত্যেককে দৈনিক হাজিরা ভিত্তিতে দু’বছরের জন্য বিভিন্ন সরকারি কার্যালয়ে দৈনিক ২শ’ টাকার ভিত্তিতে নিয়োগ দেয়া হবে। এই কর্মসূচির প্রথম পর্যায়ে কুড়িগ্রাম, গোপালগঞ্জ ও বরগুনা জেলার ১৯ উপজেলার প্রশিক্ষণ প্রাপ্ত ৫৬ হাজার ৮০১ জন যুবকের মধ্যে ৫৬ হাজার ৫৪ জনের কর্মসংস্থান হয়েছে। দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ পর্যায়ে ৩৭ উপজেলায় ১ লাখ ১১ হাজার ১১৬ জন প্রশিক্ষণপ্রাপ্ত যুবকের মধ্যে ১ লাখ ৮ হাজার ৭৮২ জনের দৈনিক হাজিরাতে ২ বছরের জন্য বিভিন্ন সরকারি কার্যালয়ে চাকরি হয়েছে।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৬ বিকাল ৪:৩৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



