somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মংগল বারতা ছড়ালো বিশ্বময়

০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অশুভ শক্তিকে তাড়িয়ে, জরা-গ্লানি মুছে দিয়ে প্রাণে প্রাণে মঙ্গল বারতা আবাহনের অন্যতম প্রতীক মঙ্গল শোভাযাত্রার বৈশ্বিক স্বীকৃতি মিলেছে। জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থা ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় ঠাঁই পেয়েছে বাংলা নববর্ষ বরণে বাঙালির প্রাণের উৎসবের বর্ণিল এ শোভাযাত্রা। এ স্বীকৃতির মাধ্যমে বাঙালির অসাম্প্রদায়িক চেতনার ঐতিহ্য বিশ্ব দরবারে আরো প্রতিষ্ঠিত হলো। এ স্বীকৃতি
বাংলাদেশ সরকারের অত্যন্ত সক্রিয় সাংস্কৃতিক কূটনীতির ফসল। এতে ধর্মনিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক সমাজ হিসেবে বিশ্বে বাংলাদেশের ভাবমূর্তি আরো জোরালো মঙ্গল শোভাযাত্রা উৎসব বাংলাদেশের জনগণের লোকজ ঐতিহ্যের প্রতীক। এটি অশুভ শক্তির বিরুদ্ধে বাংলাদেশের জনগণের লড়াইয়ে সাহস ও শক্তির এবং সত্য ও ন্যায়কে সমর্থন জানানোর নিদর্শন। এটি বর্ণ, মত, ধর্ম, লিঙ্গ বা বয়স নির্বিশেষে জনগণকে একতাবদ্ধ করার এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও এর প্রতি সহমর্মিতারও প্রতীক। এ উৎসবকে ঘিরে কর্মযজ্ঞের মধ্য দিয়ে শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে জ্ঞান ও দক্ষতা বিনিময় হয়ে থাকে। অশুভ শক্তিকে তাড়িয়ে প্রগতিশীলতাকে বিকাশের সুযোগ দেওয়াই এ শোভাযাত্রার লক্ষ্য।বাংলা নববর্ষের প্রথম দিন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের শিক্ষার্থী ও শিক্ষকরা মঙ্গল শোভাযাত্রা বের করেন। এটি সবার জন্য উন্মুক্ত। “মঙ্গল শোভাযাত্রাকে ইনট্যানজিবল কালচারাল হেরিটেজ ঘোষণা করার খবরটা অত্যন্ত সাংস্কৃতিক ক্ষেত্রকে বিকশিত করতে চেয়েছি।’মঙ্গল শোভাযাত্রার বিশ্ব স্বীকৃতি অবশ্যই আনন্দের। বাংলাদেশ কৃষিপ্রধান দেশ। তাই শস্য ওঠার সময় বছরটাকে বরণ করার সংস্কৃতি বেশ পুরনো। এ সংস্কৃতিকেই মঙ্গল শোভাযাত্রার মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এটা একেবারেই প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত। জাতি হিসেবে আমরা বাঙালি, কিন্তু এই জাতির কিছুই পালন করব না; তাহলে কিভাবে বাঙালি হব? তাই মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতিতে আমরা খুবই খুশি। ‘মঙ্গল শোভাযাত্রার স্বীকৃতি আমাদের বড় অর্জন। একসময় শোভাযাত্রার বিরুদ্ধাচরণ করার লোকের অভাব ছিল না। এ বৈরিতা প্রতিরোধ করেই শোভাযাত্রা এগিয়ে এসেছে। এখন লাখ লাখ মানুষ এতে অংশ নেয়। মঙ্গল শোভাযাত্রার ইতিহাস পুরনো হলেও নতুন প্রজন্মের হাত ধরেই এর বিস্তৃতি পেয়েছে। বর্তমানের বিশাল পরিসরের এ শোভাযাত্রার নেতৃত্ব দিচ্ছে তরুণরাই। বর্তমান প্রজন্মের শিল্পী আমিরুল হাসান লিটু বলেন, এই জয় বাংলার মানুষের, বাংলাদেশের। এ শোভাযাত্রা কোনো সাম্প্রদায়িকতাকে প্রশ্রয় দেয় না। উগ্রবাদের উত্থান, রমনা বটমূলে বোমা হামলা, ধর্মের নামে স্বার্থান্বেষী গোষ্ঠীর চোখরাঙানি—কোনো কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ উদ্যাপনে। ‘বাংলা সংস্কৃতির শাশ্বত রূপ পহেলা বৈশাখ উদ্যাপন। বছরের প্রথম দিন আমরা মঙ্গল কামনা করি। বাংলাদেশের প্রতিটি মানুষের, বিশ্বের প্রতিটি মানুষেরই মঙ্গল কামনা করা হয়। এরই একটি অংশ মঙ্গল শোভাযাত্রা। আর এর আয়োজন হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনেই। এ শোভাযাত্রার বৈশ্বিক স্বীকৃতির মাধ্যমে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। এ জন্য জাতিসংঘ ও ইউনেসকোকে ধন্যবাদ। এ স্বীকৃতির মাধ্যমে ভবিষ্যতে মঙ্গল শোভাযাত্রা বিশ্ব পরিসরে ছড়িয়ে পড়বে।’ এ স্বীকৃতির মাধ্যমে বাংলাদেশের সংস্কৃতি বিশ্ব দরবারে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে মনে করছি।

সর্বশেষ এডিট : ০১ লা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:৩৯
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×