somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

লক্ষ্যপূরণ হবে ২০২১ সালের আগেই

২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রপ্তানি আয়ে দেশে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতি ঈর্ষণীয় হয়ে উঠেছে। আগামী ২০২১ সালের আগেই রপ্তানি আয়ে পোশাক খাতকে পেছনে ফেলবে তথ্যপ্রযুক্তি খাত-এ লক্ষ্যেই নিরলসভাবে কাজ করে যাচ্ছেন উদ্যোক্তারা। ২০২১ সালে পোশাক খাত থেকে নির্ধারণ করা ৫০ বিলিয়ন মার্কিন ডলার রপ্তানি আয়ের ৪৫ বিলিয়নই চলে যাবে মেশিনারিজ ও কাঁচামাল আমদানি করতে। সে হিসাবে মূল রপ্তানি আয় দাঁড়াবে মাত্র পাঁচ বিলিয়ন ডলার। অন্যদিকে ২০২১ সালে সফটঅয়্যার রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পাঁচ বিলিয়ন ডলার। এই পাঁচ বিলিয়ন ডলারের পুরোটাই দেশে থেকে যাবে। তবে ২০২১ সালের আগেই তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় এই পাঁচ বিলিয়ন ডলার ছাড়াবে বলে আশা করছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটঅয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি মোস্তাফা জব্বার। ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়ানোর লক্ষ্যে এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলো, বিশেষ করে নেপাল, ভুটান, ভারত, শ্রীলংকার একচেটিয়া বাজার ধরতে চাইছে সংশ্লিষ্টরা। কারণ এসব দেশ এখনো তথ্যপ্রযুক্তিতে অনেক পিছিয়ে রয়েছে। গুণগত মানের দিক থেকে পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ আরও ভালো সফটঅয়্যার তৈরি করে। ফলে এশিয়া ও দক্ষিণ এশিয়ার দেশগুলোতে বাংলাদেশের সফটঅয়্যারের ব্যাপক চাহিদা রয়েছে। এবার সে সুযোগ কাজে লাগাবে বাংলাদেশ। ২০১৫ সালে বিশ্বজুড়ে আউটসোর্সিং বাজারের মূল্য ছিল ৮৮৯ বিলিয়ন মার্কিন ডলার, যা দেশীয় টাকায় প্রায় সাত লাখ ১২ হাজার কোটি টাকা। বিগত বছরগুলোতে বাংলাদেশে আউটসোর্সিং বাজার বিকাশের জন্য ভিত্তিগত পরিবর্তন আনা হয়েছে। দেশের আউটসোর্সিং শিল্প ক্রমেই আরও পরিপক্ব হয়ে উঠেছে। সুলভ মানবসম্পদসহ আরও অনেক দিক দিয়ে ভারত ও ফিলিপাইন থেকে অগ্রগামী অবস্থানে থাকায় বাংলাদেশকে আউটসোর্সিংয়ে শীর্ষ উদীয়মান দেশগুলোর মধ্যে অন্যতম ধরা হয়। বর্তমানে আউটসোর্সিংয়ের শীর্ষ ৩০ দেশের মধ্যে আছে বাংলাদেশ। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যমতে, ২০০৮-০৯ অর্থবছরে দেশ থেকে তিন কোটি ২৯ লাখ এক হাজার ডলারের সফটঅয়্যার রপ্তানি হয়েছে। আর গেল ২০১৫-১৬ অর্থবছরে রপ্তানি হয়েছে ১৫ কোটি ১৮ লাখ ডলারের। প্রযুক্তি খাতে রপ্তানি প্রবৃদ্ধির এ ধারা অব্যাহত থাকলে এবং আরও বাড়াতে পারলে ২০২১ সালের আগেই রপ্তানি আয় পাঁচ বিলিয়ন ডলার ছাড়াবে। ইপিবির হিসাবের (১৫ কোটি ১৮ লাখ ডলার) পাশাপাশি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সূত্রমতে, বিজনেস প্রসেস আউটসোর্সিংয়ে (বিপিও) গত বছর প্রায় ১৩০ মিলিয়ন ডলার আয় হয়েছে। এ ছাড়া ফ্রিল্যান্সার আয়ের সঠিক হিসাব না থাকলেও তাদের আয় ১০০ মিলিয়ন ডলার হবে বলে ধারণা করছেন এ খাতের সংশ্লিষ্টরা। বিজনেস প্রসেস আউটসোর্সিং, সফটঅয়্যার ডেভেলপমেন্ট, মোবাইল গেইমিং, মোবাইল অ্যাপ্লিকেশন থেকে শুরু করে আইটি সেক্টর, ফ্রিল্যান্সিং- সব মিলিয়ে এ মুহূর্তে বাংলাদেশ প্রায় ৪০০ মিলিয়ন ডলার আয় করছে। ২০২১ সালের মধ্যে তথ্যপ্রযুক্তি খাতের রপ্তানি আয় পাঁচ বিলিয়নে পৌঁছাতে মানবসম্পদ, অবকাঠামো, বিনিয়োগ, অভ্যন্তরীণ বাজার ও প্রণোদনা– পলিসিগত পরিবর্তনের মাধ্যমে এই পাঁচটি ইস্যুতে কাজ করতে হবে। অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমে সুলভে দ্রুতগতির ইন্টারনেট সেবা, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং আইটি কোম্পানিগুলোর জন্য জায়গা বরাদ্দ দেয়া নিশ্চিত করতে হবে। এ ছাড়াও মেধাসম্পত্তির মূল্যের সঠিক নির্ধারক নির্ধারণ করে দেশীয় আইটি কোম্পানিগুলোতে বিনিয়োগের জন্য পর্যাপ্ত তহবিল গঠন করে ঋণ সুবিধাও সম্প্রসারণ করা প্রয়োজন। তাহলেই তথ্যপ্রযুক্তি খাতে পাঁচ বিলিয়ন ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যপূরণ হবে ২০২১ সালের আগেই।

সর্বশেষ এডিট : ২০ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:২১
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

বিকাশ নূরা এবং হিরো আলমকে যারা প্রধানমন্ত্রী ভাবতেন ;)

লিখেছেন জ্যাক স্মিথ, ২০ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:৩২



একজন মানুষের জ্ঞান-বুদ্ধি, শিক্ষা-দীক্ষা থাকার চাইতেও জরুরী বিষয় হচ্ছে তার অন্তর্দৃষ্টি থাকা। অন্তর্দৃষ্টি, অন্তরচক্ষু বা জ্ঞানচক্ষু সম্পন্ন একজন ব্যক্তিকে কখনোই ধোঁকা দেওয়া বা ধোঁকায় ফেলানো সম্ভব নয় কারণ এরা... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×