somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পাহাড়ের বুকে কুমিরের চাষ

২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কক্সবাজারের উখিয়া উপজেলার সীমান্ত ঘেঁষা ঘুমধুম পাহাড়ে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির চাষ প্রকল্পে ৬শ’ বাচ্চা প্রজননের মাধ্যমে অর্জিত হয়েছে এক নজরকাড়া সাফল্য, এ সফলতা দেখে প্রকল্পের উদ্যোক্তারা হয়ে উঠেছেন আশাবাদী। ঘুমধুম পাহাড়ের এই ব্যতিক্রমী উদ্যোগটি কেবল বাংলাদেশ নয়, দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ কুমির চাষ প্রকল্প। বৈদেশিক মুদ্রা অর্জন ও দেশের অর্থনৈতিক উন্নয়নে কুমির চাষ উন্মোচন করতে চলেছে সম্ভাবনার এক নতুন দিগন্ত। উখিয়া উপজেলা সদর থেকে মাত্র ৪ কিলোমিটার ও নাইক্ষ্যংছড়ি উপজেলা থেকে ৬০ কিলোমিটার দূরত্বে কক্সবাজার-টেকনাফ সড়কের বালুখালী টেলিভিশন উপ-কেন্দ্র থেকে মাত্র আধা কিলোমিটার ভেতরে ঘুমধুমের পাহাড়ি এলাকায় ২৫ একর জায়গার উপর এ বৃহৎ কুমির চাষ প্রকল্পটি গড়ে তুলেছে দেশের অন্যতম শীর্ষ শিল্প উদ্যোক্তা আকিজ গ্রুপের একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান আকিজ ওয়াইল্ড লাইফ ফার্ম লিমিটেডের স্বত্বাধিকারী এমপি শেখ আফিল উদ্দিন। প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক ও দর্শনার্থীরও সমাগম হচ্ছে কুমির চাষ দেখতে। প্রাথমিকভাবে মালয়েশিয়া থেকে ৫০টি কুমিরের বাচ্চা আমদানি করে ঘুমধুমের পাহাড়ে আধুনিক প্রযুক্তির মাধ্যমে এই চাষের সূত্রপাত করা হয়। ২০০৯ সালে গড়ে উঠা এ প্রকল্পে ইতোমধ্যে ৩টি কুমির মারা গেছে, অবশিষ্ট ৪৭টির মধ্যে ৩১টি মাদি কুমির গত ২ বছরে ৮শ’ বাচ্চা ফুটিয়েছে। তার মধ্যে বিভিন্ন কারণে ১১টি বাচ্চা মারা গেলেও বাকি বাচ্চাগুলো বর্তমানে সাড়ে ৪ ফুট থেকে সাড়ে ৩ ফুট পর্যন্ত লম্বা হয়েছে। ওজনেও বেশ ভালো। সব কুমিরই সুস্থ আছে। সপ্তাহে এসব কুমিরের খাবার হিসেবে ২শ’ কেজি মাছ, ৩শ’ কেজি মাংস সরবরাহ করা হয়। পাশাপাশি বাচ্চা কুমিরদের মাছ-মাংস কিমা বানিয়ে খাওয়াতে হয়। প্রতি মাসে এসব কুমিরের জন্য ব্যয় হয় দেড় লাখ টাকা। নিবিড় পরিচর্যা, চিকিৎসা ও পর্যাপ্ত খাবার প্রয়োগ করায় বর্তমানে সব বাচ্চা সুস্থ অবস্থায় দিন দিন বড় হচ্ছে। মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর, চীন, জাপানসহ বিভিন্ন পশ্চিমা দেশে কুমিরের মাংসের ব্যাপক চাহিদা রয়েছে। আগামী বছরের শুরুতেই বিদেশে রফতানি প্রক্রিয়া শুরু হবে। এর মধ্যে কোরিয়ায় রফতানি করা হবে কুমিরের মাংস, জাপানে রফতানি করা হবে চামড়া। অন্যান্য সামগ্রী যাবে চীনে। আগামী ১ বছরের মধ্যে এ প্রকল্পে উৎপাদিত কুমির রফতানি করে প্রায় হাজার কোটি টাকা আয়ের উজ্জ্বল সম্ভাবনা রয়েছে, যা দেশের বৈদেশিক মুদ্রা অর্জনে ব্যাপক অবদান রাখবে। উদ্যোক্তারা আগামীতে কুমির চাষের পাশাপাশি এ প্রকল্পে প্রজাপতির চাষ, বার্ড পার্কসহ কটেজ ও মিউজিয়াম হাউস নির্মাণ করে একে একটি পর্যটন স্পট হিসেবে গড়ে তোলারও পরিকল্পনা গ্রহণ করেছে। এতে দেশি-বিদেশি পর্যটকের আগমন ঘটলে সরকার পর্যটন খাতেও প্রচুর রাজস্ব আদায় করতে সক্ষম হবে। জানা গেছে, ময়মনসিংহ জেলার ভালুকায় একটি ব্যক্তি মালিকানাধীন ও সুন্দরবনে সরকারি অর্থায়নে আরও একটি কুমির চাষ প্রকল্প রয়েছে। তবে ঘুমধুমের পাহাড়ে আধুনিক পদ্ধতিতে গড়ে উঠা প্রকল্পটি দেশের সর্ববৃহৎ ও দক্ষিণ এশিয়ার দ্বিতীয় বৃহত্তম কুমির চাষ প্রকল্প।

সর্বশেষ এডিট : ২৬ শে জানুয়ারি, ২০১৭ বিকাল ৫:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

কবিতা প্রেমিকদের কলমে সময়ের বিবেক : বিশ্ব কবি রবিন্দ্র নাথ ঠাকুরের গ্রাফিতেতে কালী লেপন প্রসঙ্গ

লিখেছেন ডঃ এম এ আলী, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৩৪


যে কবির গানে ভোরের আকাশ জেগে ওঠে প্রতিদিন
যাঁর সুরে আজও অশ্রু ঝরে হাসে হৃদয় রঙিন
সেই রবীন্দ্রনাথের ছবির বুকে কালি মাখায় যারা
তারা কি জানে তাঁরই গানে বাঙালির প্রাণের... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×