somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দক্ষ জনবল গড়ে তোলা হচ্ছে রুপপুর পারমাণবিক কেন্দ্রের জন্য

০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নে দেশের পারমাণবিক অবকাঠামো উন্নয়ন অপরিহার্য। দেশের পারমাণবিক অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন দীর্ঘ সময় ধরে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে যাচ্ছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সহায়তায় ইতোমধ্যে বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের ২০০ জনের অধিক বিজ্ঞানীকে বিভিন্ন ক্ষেত্রে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রশিক্ষিত জনবলের অধিকাংশই বর্তমানে প্রকল্প সংক্রান্ত বিভিন্ন চুক্তি সম্পাদন এবং প্রকল্প বাস্তবায়নের সাথে জড়িত। এদিকে প্রকল্প ব্যবস্থাপনার কাজে দক্ষতা বৃদ্ধির জন্য ইতোমধ্যে বন্ধুপ্রতিম দেশসমুহের সহযোগিতা নেয়া হচ্ছে। বর্তমান ৫৫ জন কর্মকর্তার “ফাউন্ডেশন কোর্স অন নিউক্লিয়ার এনার্জি” বিষয়ক প্রশিক্ষণ কর্মসূচী শেষ করেছে এবং শীঘ্রই আরও ৩৫জন কর্মকর্তাকে প্রশিক্ষণের জন্য প্রেরণ করার বিষয়টি চূড়ান্ত করা হয়েছে। বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন থেকে রূপপুর প্রথম পর্যায়ে প্রকল্পে সংযুক্ত হয়ে বিভিন্ন পর্যায়ের ৮২ জন এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগকৃত ৪০জনসহ সর্বমোট ১২২জন প্রকল্প বাস্তবায়ন কাজে নিয়োজিত আছে। আন্তর্জাতিক রীতি অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট জনবলের কাজের প্রকৃতিও ভিন্ন এবং তাদের পৃথক আইনি বাধ্যবাধকতা রয়েছে। এজন্য পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ এবং প্রকল্প ব্যবস্থাপনার জন্য পৃথক পৃথক জনবল নিয়োগের সিদ্ধান্ত নেয়া হয়েছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) গাইডলাইন এবং আন্তর্জাতিক রেওয়াজ অনুযায়ী পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নকশা চূড়ান্ত হওয়ার পর মূল পর্যায়ের নির্মাণ কাজ বা ফার্স্ট কনক্রিট ডেইট (এফসিডি) থেকে পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য প্রয়োজনীয় জনবলের প্রশিক্ষণ শুরু হয়। কিন্তু পারমাণবিক যুগে নবাগত হিসেবে বাংলাদেশের রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ক্ষেত্র পর্যায়ে কমিশনিং পর্যায়ে অংশগ্রহণের জন্য দক্ষ জনবল সৃষ্টির লক্ষ্যে এফসিডি’র পূর্বেই প্রশিক্ষণ কার্যক্রম শুরুর উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অপারেটিং অর্গানাইজেশনে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণের জন্য পারমাণবিক প্রযুক্তি বিষয়ে প্রয়োজনীয় দক্ষ জনবল গড়ে তোলা হচ্ছে। ভবিষ্যতে রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্লান্ট (এনপিপি) পরিচালনা, রক্ষণাবেক্ষণে দক্ষ জনবল তৈরির জন্য রূপপুর প্রকল্প এলাকায় একটি আধুনিক প্রশিক্ষণ কেন্দ্র নির্মাণ করা হবে। উক্ত প্রশিক্ষণ কেন্দ্রের প্রয়োজনীয় সংখ্যক প্রশিক্ষক তৈরির সংস্থান করা হবে। এছাড়াও সুষ্ঠু এবং নিরাপদ পরিচালন, রক্ষণাবেক্ষণে প্রয়োজনীয় কারিগরি সেবা গ্রহণের জন্য প্রযুক্তি সরবরাহকারী দেশ এবং অভিজ্ঞ প্রতিবেশী দেশের সহযোগিতা নেয়া হবে। পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের ডিজাইন ও নিরাপত্তা বিষয়ে রাশিয়ার বিশ্ববিদ্যালয়ে নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং-এ উচ্চশিক্ষা গ্রহণের জন্য বিশেষ অনুদানের আওতায় ৪৭ জন শিক্ষার্থীকে রাশিয়ান ফেডারেশনে প্রেরণ করা হয়েছে। উচ্চ শিক্ষাগ্রহণের পর উল্লিখিত শিক্ষার্থী রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কাজে নিয়োজিত হবে।
সর্বশেষ এডিট : ০৪ ঠা ফেব্রুয়ারি, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

এ আগুন আপনাদেরও একদিন গ্রাস করবে।

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১৩


আজ যারা ধর্ম, জাতীয়তা ইত্যাদির ভিত্তিতে ও তাঁর কথিত “ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিরোধিতা”, “মুসলিম বিদ্বেষী” সহ নানা মিথ্যা অভিযোগ আর অজুহাতে রবীন্দ্রনাথ বিদ্বেষের ব্যাপারে চূড়ান্ত বাড়াবাড়ি ও ইতরামি দেখিয়ে বেড়াচ্ছে তারা... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

রঠার মুসলিম বিদ্বেষ

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১৪ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:১৮



রবিন্দ্রনাথ ঠাকুর সংক্ষেপে রঠা এর ছোট গল্প "রীতিমত নভেল" এ রঠা মুসলমান শব্দের সমার্থক হিসেবে ব্যবহার করেছেন ‘যবন’। যবন অর্থ অসভ্য, ম্লেচ্ছ, অপবিত্র, বর্বর জাতি, যেকোনো বিদেশি ইত্যাদি ইত্যাদি।... ...বাকিটুকু পড়ুন

×