এপ্রিলেই পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন
২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

স্বপ্নের প্রতিফলন ঘটছে পদ্মা সেতুতে। আগামী এপ্রিলে পদ্মা সেতুতে রেলসংযোগ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন হবে। শীগ্রই চীনের সঙ্গে লোন এগ্রিমেন্ট হচ্ছে। ঢাকা থেকে পদ্মা সেতুর ওপর দিয়ে যশোর পর্যন্ত রেলপথ নির্মাণে চীনের একটি প্রতিষ্ঠানের সঙ্গে গত বছর আগস্টে চুক্তি করা হয়। পদ্মা সেতু রেল সংযোগ নামের এ প্রকল্পের আওতায় ঢাকা থেকে যশোর পর্যন্ত ১৭২ কিলোমিটার ব্রডগেজ রেললাইন নির্মাণ করা হবে। গত বছরের ৩ মে একনেকে অনুমোদিত ওই প্রকল্প বাস্তবায়নে ২০ বছর মেয়াদে ২৪ হাজার ৭৪৯ কোটি টাকা ঋণ দেয়ার কথা চীনের। যার জন্য সুদ গুনতে হবে ২ শতাংশ হারে। বাকি ১০ হাজার ২৪০ কোটি টাকা সরকারের নিজস্ব তহবিল থেকে আসবে। বর্তমানে হার্ডিঞ্জ ব্রিজ দিয়ে কুষ্টিয়া থেকে যশোর-খুলনায় রেল যোগাযোগ আছে। পদ্মায় সেতু হলে ফরিদপুর হয়ে ট্রেন যাবে যশোরে। বহু প্রতীক্ষিত এ সেতুর মূল কাঠামোর নির্মাণ কাজ চলছে এখন। ২০১৮ সাল নাগাদ সেতুটি চলাচলের জন্য খুলে দেয়ার আশা করা হচ্ছে। একই সময়ে সেতুর উপর দিয়ে ট্রেন চলাচল শুরু করাও সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। দেশের উন্নয়নে সরকারের আন্তরিক প্রচেষ্টায় উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ।
সর্বশেষ এডিট : ২২ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৪:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের...
...বাকিটুকু পড়ুন
চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার...
...বাকিটুকু পড়ুন
মন তো ছিল গোলাপী রঙ আভায় বন্দি, মন ছিল চন্দ্র মল্লিকা,
মন আর সেই মন নেই, মনের চারিপাশে এক সমুদ্দুর কুহেলিকা;
মন যেন পাথর হয়ে আছে, নেই অফুরন্ত ফুরসত
মন গোলাপী রঙ নয়...
...বাকিটুকু পড়ুন
দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে...
...বাকিটুকু পড়ুন
রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।...
...বাকিটুকু পড়ুন