somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গলদা চিংড়ির উৎপাদন বৃদ্ধিতে অত্যাধুনিক হ্যাচারি ও নার্সারি স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার

২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৩৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গলদা চিংড়ি মিষ্টি ও স্বাদু পানির মাছ। তবে বাচ্চা ফোটার সময় লোনা পানি লাগে, বাকি সময় মিষ্টি ও স্বাদু পানি হলেই চলে। দেশব্যাপী স্বাদু পানির গলদা চিংড়ির বীজ উৎপাদনক্ষম অবকাঠামো গড়ে তোলার আওতায় ১৯টি ক্ষুদ্র হ্যাচারি ও নার্সারি সংস্কারের মাধ্যমে চিংড়ির বীজ উৎপাদন করা হবে। এর পাশাপাশি ৬১টি জেলায় এ ধরণের চিংড়ি চাষ সম্প্রসারণে ছয়টি আধুনিক হ্যাচারি ও নার্সারি স্থাপনেরও উদ্যোগ নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়।প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়নের মাধ্যমে জুন ২০১৮ সালের মধ্যেই ৬২ কোটি ৪৩ লাখ ১৩ হাজার টাকা খরচ করে চিংড়ি চাষ সম্প্রসারিত হবে দেশব্যাপী।বর্তমানে দেশে গলদা চিংড়ি বলতে সাতক্ষীরা অঞ্চলকে বোঝায়, এই ধারণার পরিবর্তনেই সরকারের এই সময়োপযোগী উদ্যোগ। এবার পার্বত্য জেলা বাদে দেশের সব এলাকায় গলদা চিংড়ি উৎপাদন করা হবে। এই লক্ষ্যে দেশবাপী সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করা হচ্ছে, গ্রাম অঞ্চলের মানুষও ব্যাপকভাবে সাড়া দিচ্ছে। বিশেষ করে গ্রামের নারীরা গলদা চিংড়ি উৎপাদনে অধিকতর আগ্রহী। উল্লেখ্য, বর্তমানে পরীক্ষামূলকভাবে রাজশাহী, বগুড়া ও নওগাঁ জেলায় গলদার চাষ হচ্ছে। সরকারের সময়োপযোগী উদ্যোগে এখন গ্রামীন অবকাঠামোর যে উন্নয়ন হয়েছে তাতে গলদা চিংড়ি চাষের অপার সম্ভাবনা তৈরি হয়েছে সব খানে। গ্রামে সুন্দর জীবন উপহার এবং কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সরকার দেশব্যাপী চিংড়ি চাষ ছড়িয়ে দিতে সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাতক্ষীরার এল্লাচরে, বরিশাল, গোপালগঞ্জ এবং খুলনায় একটি করে গলদা চিংড়ির প্রদর্শনী খামার ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। ৬১টি জেলায় চিংড়ি উৎপাদনের উপযোগী করে ১৮টি গলদা চিংড়ি ব্রুড ব্যাংক স্থাপন করে বিশেষ লরির মাধ্যমে ৬১টি জেলার নির্বাচিত পুকুরে মা চিংড়ি পরিবহন করা হবে। ‘স্বাদু পানির চিংড়ি চাষ সম্প্রসারণ’ প্রকল্পের আওতায় এই উদ্যোগ নেয়া হয়েছে। ধানক্ষেতে গলদা চিংড়ি চাষ, হ্যাচারি উদ্যোক্তা, বেকার যুবক ও গলদা নার্সারি প্রশিক্ষণ বাবদ প্রশিক্ষণের আওতায় আসবে প্রায় ৪৫ হাজার ৫৪০ জন। এই ব্যক্তিদের মাধ্যমে এগিয়ে নেয়া হবে দেশব্যাপী চিংড়ি চাষ। গলদা চাষে প্রশিক্ষপ্রাপ্ত ব্যক্তিদের প্রকল্পের আওতায় সব ধরনের সুযোগ সুবিধা দেয়া হবে। ফলে, সরকারি ও বেসরকারি পর্যায়ে উদ্যোক্তা বৃদ্ধির মাধ্যমে দেশে স্বাদু পানির গলদা চিংড়ির চাষ সম্প্রসারণে নিরব বিপ্লব ঘটবে বলেই সংশ্লিষ্ট সকলের প্রত্যাশা।

সর্বশেষ এডিট : ২৪ শে ফেব্রুয়ারি, ২০১৭ বিকাল ৩:৪০
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৭

একটি মেয়ের দৌড়াদৌড়ি ও একটি মায়ের অপেক্ষা

মঙ্গলবার রাত ১০টা ২৭ মিনিট। গুলশানের একটি হাসপাতালে থেমে গেল ব্যারিস্টার তৌফিক নেওয়াজের হৃদয়- দীর্ঘদিনের অসুস্থতার পর।

আর ঠিক তখন, শহরের অন্য প্রান্তে, মুন্সিগঞ্জ... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

লিখেছেন জুল ভার্ন, ২০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৫

ট্রাম্পের উপর ওভার ট্রাম্প!

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে নতুন একটি সমীকরণ তৈরি হয়েছ- সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তি। ৭ আগস্ট স্বাক্ষরিত এই চুক্তিতে একটি সদস্য রাষ্ট্রের ওপর সশস্ত্র হামলাকে... ...বাকিটুকু পড়ুন

বাঙ্গালী কেন মুসলমান হতে পারে না?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২০ শে আগস্ট, ২০২৬ বিকাল ৫:৪৫

অনারব টার্কিশ, কুর্দি আর ইরানিয়ানরা তাদের নিজ নিজ ভাষা ও সংস্কৃতি সংরক্ষন করে ও তা ধারন করেও তারা মুসলিম, পাকিস্তানের পাঞ্জাবীরাও যখন নিজেদের পাঞ্জাবী জাতি হিসেবে অহংকার করে, তখনও তারা... ...বাকিটুকু পড়ুন

×