এত কঠিন কথা বুঝিনা । ডাক্তার রা মাইর খায়, রেইপ হয়, খুন হয় - সারাদেশ চুপচাপ । আমরা কতিপয় মেডিকেল পিপল কয়েকদিন শোক দিবস পালন করি, ফেসবুকে হম্বিতম্বি করি- পত্রিকা বা টেলিভিশন পর্যন্ত আমাদের গলার স্বর পৌছায়না । ..আর পৌছুবেই বা কিভাবে!! সাংবাদিক স্যার রা সেসব অভিযোগ গ্রহণ করলে তো ! আমাদের যখন পেটানো হয় তখন বলা হয়না "নোবেল প্রফেশান এর একজন মানুষ কেন পেটানো হচ্ছে ?" আর ডাক্তার রা একবার পিটায়ছে আর সারাদেশে রব পড়ে গেছে , "নোবেল প্রফেশান এর একজন মানুষ পেটায় কিভাবে!" ঠিকই তো! সেলুকাস!! নোবেল প্রফেশানে নামলে মাইর খাইতে হবে, রেইপ হইতে হবে, খুন হইতে হবে - নাহলে নোবেল হলো নাকি ? সাংবাদিক দের নাহয় পড়ালেখা একটু কম - দেশের মানুষ কি বুঝে ব্লেইম দিচ্ছে !! ডাক্তার দের অনুরোধ করার ইচ্ছে ছিল - "কয়েকদিনের জন্য রোগী দেইখেননা, স্ট্রোক করে রোগি কোন সাংবাদিক এর কাছে যায় দেখা যাক !" কিন্তু বলবনা । কারণ ঐ - নোবেল প্রফেশান !! কিন্তু ভাই , আমরা তো নোবেল- সাংবাদিক নামের কদবেল যেখানে পাবেন, পিটাবেন । আর কোন কথা নাই ।
শেষ কথা :বাংলাদেশের মত দরিদ্র দেশে অনেক প্রতিকূলতা আর সুযোগ সুবিধার প্রচণ্ডরকম অভাব থাকা সত্বেও ডাক্তার রা যে কতটা ধৈর্য্য আর সহনশীলতা নিয়ে লক্ষ লক্ষ রোগীর চিকিত্সা দিয়ে যাচ্ছে তা এই ফিল্ড এ না এলে বুঝতামনা । অথচ এত ব্যস্ততার মাঝে কিছু নিম্নশ্রেণীর কলুষতা দেশবাসীকে চিকিত্সা দেওয়ার মাঝে একটা অন্তরায় ছাড়া আর কিছুইনা ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



