ওপারে দেয়াল নিশাময়ী অন্ধকার,
অন্ধকারে মিলেমিশে সত্যি মিথ্যে একাকার ।
কত তারা খসে পড়ে,
খোঁজ রাখে কোনজনা !
ছন্দছাড়া গাঢ় নদী ধূমায়িত নেশা,
নেশার মাঝে কত স্বপ্ন কত আশা ভালবাসা ।
কত শরীরে শরীর মেশে,
মন মেশে কয়জনার !
ঘুম দীঘিতে পদ্মফুল একটুখানি নীল পানি,
পানির মধ্যে উজান ভাটি দেয় কেবল হাতছানি ।
কত পানি শুকিয়ে যায়,
মর্ম বুঝে কোনজনা ?
সবুজ বনে চিলেকোঠা একাকি এক পাখির বাসা,
বাসায় দুটো ছোট্ট পাখি ।
কত পাখি উড়ে যায়,
কষ্ট হয় কয়জনার !

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



